এশিয়ার সেক্সিয়েস্ট পুরুষ হৃত্বিক! জেনে নিন সেরা দশে কে কে আছেন

২০১৯ সালের এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট পুরুষের খেতাব পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। শুধুমাত্র এই বছরেরই নয়, গত দশ বছর ধরে তিনি এই জায়গাটা ধরে রেখেছেন বলে জানাচ্ছে অনলাইন সমীক্ষা। কিছুদিন আগে একটি ব্রিটিশ সংবাদপত্র 'ইস্টার্ন আই' এই নিয়ে একটি অনলাইন সমীক্ষা করেছিল, আর তাতেই ২০১৯ সালে এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট পুরুষ হিসেবে জনগণ হৃত্বিক রোশন-কে বেছে নিয়েছেন।

Sexiest Asian Man, Top 10 Sexiest Asian Man 2019

এই খবর পেয়ে হৃত্বিক অত্যন্ত খুশি হয়ে বলেছেন ,"একজন মানুষকে কেমন দেখতে, তা দিয়ে কখনোই কাউকে বিচার করিনি আমি। নিজেকে নিয়েও এই দিক থেকে কখনও মাথা ঘামাইনি।" তিনি ভক্তদের উদ্দেশে বলেন, "যাঁরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।" কয়েকমাস আগে একটি মার্কিন সংস্থার অনলাইন সমীক্ষায় বিশ্বের 'মোস্ট হ্যান্ডসম ম্যান' হিসেবে হৃতিক তালিকার শীর্ষ স্থান অধিকার করেছিলেন। এইবছর তাঁর অভিনীত হিন্দি ছবি 'সুপার ৩০' এবং 'ওয়ার' বক্স অফিসে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

২০১৯ সালের এই সমীক্ষায় সেরা দশের মধ্যে আর কে কে আছেন আসুন তা জেনে নেওয়া যাক।

শাহিদ কপূর

২০১৭ সালে তালিকার শীর্ষে থাকা শাহিদ কপূর ২০১৯ সালে রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনিও একজন জনপ্রিয় বলিউড অভিনেতা। এইবছরের তাঁর অভিনীত সেরা হিন্দি ছবি হল 'কবির সিং', বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করেছিল।

ভিভিয়ান দিসেনা

তৃতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ভিভিয়ান দিসেনা। ছবিতে অভিনয় না করলেও তিনি অনেকগুলি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিরিয়ালগুলি অত্যন্ত জনপ্রিয়।

টাইগার স্রফ

চতুর্থ স্থানে রয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা এবং 'ওয়ার' ছবির হৃতিকের সহ অভিনেতা টাইগার স্রফ। এই প্রথম সেক্সিয়েস্ট পুরুষের মধ্যে সেরা দশে এলেন তিনি।

জায়ান মালিক

ব্রিটিশ গায়ক জায়ান মালিক এই তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। পপ স্টার হিসেবে তাঁর জনপ্রিয়তাও তুঙ্গে।

হর্ষদ চোপড়া

তাঁর ভক্তের সংখ্যাও কোনও অংশে কম নয়। টেলিভিশন অভিনেতা হিসেবে তাঁর জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তিনি প্রচুর হিন্দি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন, তার মধ্যে একটি হল, বেপনাহ।

বিলাল আশরাফ

বিলাল হলেন একমাত্র পাকিস্তানী যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। তাঁকে হিন্দি ছবি 'রইস' অভিনেত্রী মহিরা খানের বিপরীতে সুপারহিট ছবিতে অভিনয় করতে দেখা গেছে।

মহসিন খান

ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়, এই জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছেন তিনি। মহসিন খান-ও এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

বিরাট কোহলি

বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি-ও জায়গা করে নিলেন সেরা দশে। ছোট থেকে বড় সবারই প্রিয় ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি।

প্রভাস

মূলত তেলুগু চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান অভিনেতা হলেন প্রভাস। তাঁর অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রই সাফল্যতা অর্জন করেছে। প্রভাস অভিনীত বাহুবলি ও বাহুবলি ২ তাঁকে বিশাল সাফল্য এনে দিয়েছে।

Story first published: Wednesday, December 11, 2019, 17:01 [IST]
X
Desktop Bottom Promotion