Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গাঁটছড়া বাঁধলেন 'খোকা', জানেন কি পাত্রীর পরিচয়?
টলিউড ইন্ডাস্ট্রির 'খোকা'- র বিয়ে কবে? এই প্রশ্ন কিন্তু বহুদিন থেকেই দর্শকমহলে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটল। করোনা আবহেই সাত পাকে বাঁধা পড়লেন 'খোকা ' অর্থাৎ জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। পাত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। করোনার সমস্ত নিয়মকানুন মেনেই ২৬ নভেম্বর, বৃহস্পতিবার বিয়ে সারলেন তিনি। শুরু হলো নতুন পথ চলা। প্রিয় নায়কের বিয়ের খবর পেয়ে কখনও ভেসে আসছে শুভেচ্ছা বার্তা আবার কখনও মহিলা অনুরাগীদের মন খারাপের পোস্ট। তাহলে চলুন দেখে দেওয়া যাক অনির্বাণ-মধুরিমা বিয়ের কিছু মুহূর্তের ছবি।


এক অন্যরকম বিয়ে
শাস্ত্র মতে, বাঙালিদের নিয়মনিষ্ঠা পূর্ণ বিবাহের চিত্র একেবারেই ছিল না অনির্বাণের বিয়েতে! পুরোহিত ও মন্ত্র ছাড়াই কেবলমাত্র সই-সাবুদ করে আইনি মতে বিয়ে সারলেন অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী। মন্ত্রোচ্চারণ না হলেও সিঁদুর দান মালা বদলের মতো রীতি মেনেছেন তাঁরা।

কারা উপস্থিত ছিলেন
তথাকথিত সেলিব্রিটিদের বিয়ে যেভাবে হয়, সেই ধারা থেকে বেরিয়ে অন্যভাবে বিয়ে সারলেন অনির্বাণ-মধুরিমা। একদম ঘরোয়া আয়োজনে করোনা বিধি মেনে বিয়ে হয়েছে তাঁদের। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনেরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু ও জয়রাজ ভট্টাচার্য।

কেমন সাজলেন অনির্বাণ-মধুরিমা
দুজনেই লাল রং বেছে নিয়েছেন বিয়ের পোশাকে। মধুরিমার পরনে ছিল সাদামাটা লাল শাড়ি, তবে কোনও বেনারসি নয়। অনির্বাণও নববধূর সঙ্গে সাযুজ্য রেখে পরেছিলেন লাল পাঞ্জাবি।

কে এই মধুরিমা?
অনির্বাণের সহধর্মিনী তাঁর নাট্য দুনিয়ার পুরনো বন্ধু। মধুরিমা নাট্যজগতের এক অনন্য ও পরিচিত মুখ। মধুরিমার আরেকটি পরিচয় হল, তিনি প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পদ্মশ্রী প্রাপ্ত নিরঞ্জন গোস্বামীর মেয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় পড়াশোনা করেন তিনি।
Pic Credits : Anirban Bhattacharya Fan Club



Click it and Unblock the Notifications