আজ জাতীয় সারমেয় দিবস, মানুষের সবচেয়ে বিশ্বাসযোগ্য বন্ধুর দিন!

By Bhagysree Sarkar

আজ ২৬শে আগস্ট, জাতীয় সারমেয় দিবস। এই বিশেষ দিনটি কুকুরদের প্রতি আমাদের আনুগত্য এবং ভালোবাসা দেখানোর একটি সুযোগ। এদিন পোষা প্রাণীর দোকান থেকে কুকুর কেনার পরিবর্তে কুকুর দত্তক নিতে উৎসাহিত করা হয়। পাশাপাশি কুকুরের মঙ্গল এবং তাদের অধিকার রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এদিন উৎযাপন করা হয়। কুকুরদের আর অবহেলা নয়, আর প্রাণ হারানোর ভয় নয়, চারপেয় অবলা প্রাণীকে আর নয় অত্যাচার ৷

একটু ভালোবাসা পেলেই এরা আপনার জন্য প্রাণ দিতেও রাজি। এদের ভালোবাসা আমাদের মত ভাষায় প্রকাশ পায় না। ২০০৪ সাল থেকে ২৬শে আগস্টের দিনটিকে সারমেয়দের দিন হিসেবে পালন করা হয়। ওরা বিশ্বাসঘাতক তো নয়ই বরং এতটাই বিশ্বাসযোগ্য যে আমাদের জন্য জীবনও উৎসর্গ করে দেয়। অনেক আগে থেকেই তারা মানুষের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক আজকের দিনটি সম্পর্কে, কেন এই দিনটি উদযাপন করা হয় এবং এর গুরুত্ব?

pet day

জাতীয় কুকুর দিবস একটি বিশেষ দিন যা কুকুরের আনুগত্য, ভালোবাসা এবং অবদানকে সম্মান করার জন্য উদযাপিত হয়। এই দিনটি পোষা কুকুরের প্রতি আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি সুযোগ দেয়। এই দিনটির মাধ্যমে আমরা কুকুরের কল্যাণে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি।

জাতীয় সারমেয় দিবস প্রথম ২০০৪ সালে পশুপ্রেমী কোলিন পেইগ প্রতিবছর ২৬শে আগস্ট দিনটিকে সারমেয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। তিনি একজন পশুপ্রেমী হওয়ার পাশাপাশি একজন ফ্য়ামিলি লাইফস্টাইল এক্সপার্ট ৷ তিনি তাঁর ১০ বছর বয়স থেকে নামী-দামী কুকুর না কিনে দত্তক নিতে বলেন৷ মালিকদের কুকুরদের প্রতি সঠিক যত্ন এবং দায়িত্বশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে এই দিনটি পালন করতে বলেন৷

  • এই বিশেষ দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য কী?

এই দিবসের মূল উদ্দেশ্য কুকুরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করা, তাছাড়াও এই দিনটি পোষা কুকুরের কল্যাণ, তাদের অধিকার এবং দায়িত্বশীল পোষা প্রাণীর মালিক হওয়ার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে। জাতীয় কুকুর দিবসের লক্ষ্য কুকুরদের যথাযথ যত্ন এবং একটি নিরাপদ প্রদান করা। জীবন প্রদান করতে অনুপ্রাণিত করা।

  • জাতীয় কুকুর দিবসে সাধারণত কোন কার্যক্রম বা ঘটনা ঘটে?

জাতীয় কুকুর দিবসে অনেক বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়, যেমন কুকুরদের জন্য বিশেষ অনুষ্ঠান, পোষা কুকুরের জন্য অনেক পশুর আশ্রয় এবং এই দিনে কুকুরদের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানের আয়োজন করে তাদের পোষা কুকুর বিশেষ মনোযোগ এবং ভালোবাসা দেওযার সঙ্গে দান করাও হয় এদিন।

আপনার জেনে রাখা ভালো পশুদের প্রতি নিষ্ঠুরতা এবং দুর্ব্যবহার রোধ করতেও আইন প্রণয়ন করেছে ভারত সরকার। কুকুর নিয়ন্ত্রণ প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট ১৯৬০ এবং স্টেট মিউনিসিপ্যাল অ্যাক্টস দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Story first published: Monday, August 26, 2024, 13:21 [IST]
X
Desktop Bottom Promotion