অনুবাদকদের স্বীকৃতি দেওয়ার এক বিশেষ দিন আজ, জেনে নিন এই দিনের ইতিহাস ও গুরুত্ব

By Bhagysree Sarkar

প্রতি বছর ৩০শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালিত হয়। প্রতি বছর এই দিনে ভাষা পেশাদারদের কাজের সম্মান জানানোর পাশাপাশি অনুবাদের বিশ্বব্যাপী গুরুত্ব স্বীকার করা হয়। মূলত, এই দিনটি সেন্ট জেরোমের মৃত্যুবার্ষিকীর উপর ভিত্তি করে অনুবাদকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য উৎসর্গীকৃত হয়। সেন্ট জেরোম একজন অনুবাদক, অনুবাদকদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় তাঁর। প্রতিবছর এই বিশেষ দিনে তাঁর স্মরণ করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৭ সালের ২৪ মে, ৩০ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে ঘোষণা করে একটি প্রস্তাব পাস করে। এরপর থেকেই ভাষার প্রতি ভাষার গুরুত্ব বাড়ানোর জন্য সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক অনুবাদ দিবস। এই দিবসটির উদ্দেশ্য, অনুবাদকদের কাজকে স্বীকৃতি দেওয়া এবং ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী সংলাপকে উৎসাহিত করাও এর উদ্দেশ্য।

JOB

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটর (FIT) প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালে। ১৯৯১ সালে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটর সারা বিশ্বে অনুবাদ সম্প্রদায়ের পরিচয় প্রচারের জন্য পালন করা শুরু হয় আন্তর্জাতিক অনুবাদ দিবস। দ্য ফিট দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক অনুবাদ দিবস সারা বিশ্বে অনুবাদ সম্প্রদায়ের সংহতি দেখানোর জন্য চালু করা হয়েছিল ১৯৯১ সালে।

প্রতি বছর এই দিনে একটি নির্দিষ্ট থিম থাকে, যা অনুবাদের আধুনিক সমস্যা এবং চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে। সঙ্গেই এই থিম অনুবাদের গুরুত্ব বুঝতে সাহায্য করে। অনুবাদকরা বিভিন্ন ইভেন্ট, কর্মশালা এবং সম্মেলনের আয়োজন করে থাকে। তাদের দক্ষতা শেয়ার করে এবং কমিউনিটির সদস্যদের সাথে নেটওয়ার্কিং করে। অনুবাদ ভাষাগত এবং সাংস্কৃতিক বাধাগুলি ভেঙে দেয়, যা বিশ্বব্যাপী যোগাযোগের অনুমতি দেয় এবং ব্যবসায়, শিক্ষা এবং সামাজিক মিথস্ক্রিয়াতে সহযোগিতার প্রচার করে।

Story first published: Monday, September 30, 2024, 16:55 [IST]
X
Desktop Bottom Promotion