Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আজ আন্তর্জাতিক প্ল্যাস্টিক ব্যাগ মুক্ত দিবস! জেনে নিন এর ইতিহাস ও গুরুত্ব
আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। প্রতি বছর ৩রা জুলাই এই দিবস পালিত হয়। বর্তমানে প্লাস্টিক ব্যাগ নিয়ে চিন্তায় বিশ্বের সমস্ত পরিবেশ বিজ্ঞানীরা। এইদিনের মূল উদ্দেশ্য হল প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও পরিবেশ ও জীবের উপর প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে বার্তা দেওয়া।
জিরো ওয়েস্ট ইউরোপ ২০০৩ সালে ৩ জুলাই প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে একটি প্রচার শুরু করে। ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্বে একক-ব্যবহারের প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে কিছু নির্দেশনা পাস করে। তারপর থেকেই এই দিনটি উদযাপন করা হয়। প্রতি বছর এই দিনটি উদযাপনের মধ্যে দিয়ে মানুষকে প্লাস্টিক ব্যাগের বিপজ্জনক দিক ও প্লাস্টিক মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তোলার কথা তুলে ধরা হয়। এটি খুব সহজলোভ্য হলেও প্লাস্টিক আমাদের জন্য বিপদ ডেকে আনে।

ছবি সৌজন্য- pexels
বৈজ্ঞানিকরা বলছেন, প্লাস্টিককে সহজে ধ্বংস করা যায় না। যদি প্লাস্টিককে পোড়ানো হয়, তবে তা বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি করে। আর এই ধোঁয়া মানবশরীরের পক্ষে অত্যন্ত অস্বস্থিকর ও বিপজ্জনক। প্লাস্টিকের বর্জ্য পদার্থ যদি জলে ফেলা হয় তাহলে তা জলক প্রানীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায়। তাই সবদিক থেকেই প্লাস্টিক একটি সাংঘাতিক বিপদজ্জনক বস্তু বলে গণ্য করা হয়।
শুধু তাই নয়, প্লাস্টিক মাটিতে মিশে যেতে সময় লাগে কমপক্ষে ১০০ বছর। সঙ্গে নানান কুপ্রভাব। স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য এবং আমাদের চারপাশের জন্য এই প্লাস্টিকের ব্যবহার যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বর্ষাকালে বা অল্প বৃষ্টিতেই কলকাতার মত বড়-বড় শহরগুলিতে প্রায়ই অল্প বৃষ্টিতে বানভাসি অবস্থা হয়। এর অন্যতম কারণ প্লাস্টিক। তাই সুস্থ থাকতে আজই সতর্ক হন।
বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাগজ বা কাপড়ের ব্যাগ সহ পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করা যেতে পারে। মূলত, দেশে একক-ব্যবহারের প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। নিষিদ্ধ করা হয় মোট ১৯টি জিনিস। যার মধ্যে রয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ, প্লাস্টিকের কাঠি সহ ইয়ার বাড, প্লাস্টিকের পতাকা এবং বেলুনের লাঠি, ক্যান্ডি স্টিক বা আইসক্রিম স্টিক, প্লাস্টিকের প্লেট-বাটি, প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের চামচ ও কাঁটা, জন্মদিনের মতো জিনিস ছুরি, প্লাস্টিকের খড়।



Click it and Unblock the Notifications