Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরম হাওয়ায় তৈরি হবে মুচমুজে তেলেভাজা! এয়ার ফ্রায়ার ব্যবহারের সঠিক নিয়ম জানেন তো?
তেলেভাজা ছাড়া বাঙালির দিন চলে না। কিন্তু সমস্যা হল, অত্যধিক ভাজাভুজি খাবার খাওয়া স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এর থেকে জন্ম নেয় নানা রোগ-ব্যাধি। তাই চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞা এই সব খাবারের উপর!
তাই বলে কি একেবারে মুখ ফেরানো যায় পছন্দের খাবার থেকে? উপায় দেখাচ্ছে হাওয়া দিয়ে ফ্রাই করার যন্ত্র 'এয়ার ফ্রায়ার'। নূন্যতম তেলে মুচমুচে ভাজা। এই যন্ত্র চালু হলে খুব উত্তপ্ত হাওয়া জোর গতিতে ঘোরে। আর তাতেই হয় রান্না। কম তেলে রান্না করা খাবার এমনিতেই স্বাস্থ্যকর।

তবে এই যন্ত্র ব্যবহারের আগে এর নিয়মাবলী ঠিকঠাক মানতে হবে। অনেকেই এয়ার ফ্রায়ার ব্যবহারে ভুল করেন। চলুন জেনে নেওয়া যাক, এয়ার ফ্রায়ার ব্যবহারের সময় কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া উচিত।
প্রি-হিট করুন
অনেকটা মাইক্রোওয়েভ ওভেনের মতো, রান্না বা ভাজাভুজির আগে এয়ার ফ্রায়ার প্রি-হিট করে নিতে হবে। প্রি-হিট করে নিলে খাবারের ভেতর ও বাইরে খুব ভাল ভাবে রান্না হয়।
সঠিক পরিমাণে তেল দিন
নামমাত্র তেলে সুস্বাদু ভাজাভুজি করে দিতে পারে এয়ার ফ্রায়ার। তাই এতে রান্নার জন্য কখনই বেশি তেল ব্যবহার করবেন না। খুবই কম তেলে রান্না বসান। আপনি চাইলে রান্না বসানোর আগে অল্প পরিমাণ তেলে খাবার ম্যারিনেট করে রাখতে পারেন।
একসঙ্গে অনেক খাবার দেবেন না
এয়ার ফ্রায়ারে নির্দিষ্ট পরিমাণে খাবার ধরে। একসঙ্গে অনেকটা খাবার রান্না করতে বসালে হিতে বিপরীত হতে পারে। রান্না ঠিকমতো নাও হতে পারে। তাই পরিমিত পরিমাণে খাবার দিয়েই রান্না চাপান এয়ার ফ্রায়ারে।
খাবার উল্টেপাল্টে দিন
গ্যাসে ভাজাভুজির সময় যেমন উল্টেপাল্টে দেওয়া হয়, ঠিক তেমনই এয়ার ফ্রায়ারের ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে। রান্না শুরু হওয়ার অর্ধেক সময় পর যন্ত্রটি বন্ধ করুন। খাবারটা বার করে উল্টে দিন। তারপর পুনরায় ফ্রায়ার চালু করুন।
জলশুদ্ধু খাবার বসাবেন না
এয়ার ফ্রায়ারে কখনই সরাসরি জলশুদ্ধু খাবার রান্নার জন্য বসাবেন না। ফ্রায়ারের ঝুড়িতে প্রথমে পার্চমেন্ট পেপার বসিয়ে নিন। তার উপর খাবার রাখুন। এই পেপার খাবারের অতিরিক্ত তরল শোষণ করে এবং আরও ভাল রান্না হতে সহায়তা করে। এটি বৈদ্যুতিক বিপদ থেকেও যন্ত্রটিকে বাঁচায়।



Click it and Unblock the Notifications