Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাশি অনুসারে এই সপ্তাহটা কার কেমন যাবে চটজলদি জেনে নিন সে সম্পর্কে!
আগামী ছয় দিন ভাল যাবে না মন্দ, তা আগে থেকে জেনে ওঠা কি আদৌ সম্ভাব? একেবারেই সম্ভব। তবে তার জন্য নিজের রাশিটা একবার জেনে নিতে হবে যে বন্ধু!
সোমবার মানেই নতুন করে যুদ্ধ শুরু। কেউ অফিসে গিয়ে নিজেকে সেরা প্রমাণের চেষ্টা করেন, তো কেউ কেউ স্কুল টেস্টে হায়েস্ট নম্বর পাওয়ার প্রতিযোগিতায় লেগে পরে। তবে লড়াইয়ের ময়দান আলাদা হলেও সবার মনেই একটা প্রশ্নই থাকে, এই সপ্তাহটা ভাল যাবে তো?
আচ্ছা আগামী ছয় দিন ভাল যাবে না মন্দ, তা আগে থেকে জেনে ওঠা কি আদৌ সম্ভাব? একেবারেই সম্ভব। তবে তার জন্য নিজের রাশিটা একবার জেনে নিতে হবে যে বন্ধু! কারণ জ্যোতিষশাস্ত্র হল সেই বিদ্যা, যা গ্রহ-নক্ষত্রের আবস্থান বিশ্লেষণ করে বলে দিতে পারে আগামী দিনগুলো কোনও রাশির কেমন যাবে। তাই তো বলি বন্ধু, এই সপ্তাহটা আপনার ভাল যাবে না, মন্দ, সে সম্পর্কে যদি স্পষ্ট ধারণা করতে চান, তাহলে এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন! কারণ এই প্রবন্ধে প্রতিটি রাশির গ্রহ-নক্ষত্র বিশ্লেষণ করে আপনাদের জানানোর চেষ্টা করা হবে আগামী দিনের হাল-হকিকত সম্পর্কে।
তাহলে আর অপেক্ষা কেন বন্ধু চলুন জেনে নেওয়া যাক রাশি অনুসারে এই সপ্তাহটা কার কেমন যাবে, সে সম্পর্কে...

১. মেষরাশি:
হে আরাম প্রিয় মেষরাশি, নিজের স্বপ্নকে যদি পূরণ করতে চান, তাহলে এই সপ্তাহে অলসতাকে ঝেড়ে ফেলে ময়দানে নামুন। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করুন। দেখবেন গুড লাক আপনার সঙ্গ নেবেই নেবে। আর একবার ভাগ্য ফিরে গেলে যে লক্ষ পূরণ আর দূরের স্বপ্ন থাকে না, তা কি আর বলার অপেক্ষা রাখে। তবে আগামী কয়েক দিন একটা বিষয়ে সাবধান থাকতে হবে। তা হল গ্রহ-নক্ষত্রের অবস্থান পরিবর্তনের কারণে কাছের মানুষদের সঙ্গে আপনার সম্পর্কের আবনতি ঘটতে পারে। তাই মনকে শক্ত রাখবেন এবং অন্যের কথা শুনে কোনও সিদ্ধান্ত নেওয়ার ভুল কাজটা করবেন না যেন!

২. বৃষরাশি:
ভাল একটা খবর আছে আপনাদের জন্য! শুধু এই সপ্তাহ নয়, আগামী চার সপ্তাহ আপনাদের বেজায় ভাল যেতে চলেছে। এই সময় কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন, সবেতেই আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পদন্নতির যোগও রয়েছে। তবে এই সময় লোকের নজর আসার জন্য ভাল ভাল ড্রেস পরতে হবে, তাহলেই দেখবেন কেল্লাফতে! প্রসঙ্গত, বন্ধু একটা কথা মাথায় রাখবেন। এই সময় আপনাদের ভাগ্য যেহেতু সহায় রয়েছে, তাই নিজেদের স্বপ্ন পূরণ করতে যা করার তাই করুন। রাত-দিন পরিশ্রম করতেও পিছপা হবেন না! দেখবেন জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগবে না।

৩. মিথুনরাশি:
নানা কারণে আগামী কয়েক দিন আপনার বাড়িতে নানাবিধ সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের যোগও রয়েছে। তাই তো বলি বন্ধু এমন পরিস্থিতিতে আপনার হাতে দুটি অপশন আছে। এক, হয় আপনি সামনে এগিয়ে এসে ঘটতে চলা নানা সমস্যাকে কীভাবে সামলানো যায়, তার ব্যবস্থা করুন, নয়তো ভাবনা-চিন্তা ছেড়ে নিজের মতো থাকুন। এখন কী করবেন, সিদ্ধান্ত আপনার!

৪. কর্কটরাশি:
এই সপ্তাহে অফিসে কাজের চাপ একটু বাড়বে ঠিকই, তবে নতুন নতুন নানা সুযোগ পাওয়ার যোগও রয়েছে। আর এই সুযোগগুলিকে যদি কাজে লাগাতে পারেন, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের পথ যে প্রশস্ত হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! প্রসঙ্গ, আগামী কয়েক দিনে নানা ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সুযোগও পেতে পারেন। তাই এই সুযোগকে ভাল ভাবে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৫. সিংহরাশি:
অর্থনৈতিক দিক থেকে এই রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটা বেজায় খারাপ যেতে চলেছে। তাই যতটা সম্ভাব টাকা সঞ্চয় করুন। না হলে বিপদের সময় কিন্তু হালে পানি পাবেন না!

৬. কন্যারাশি:
কর্মক্ষেত্রে উন্নতি লাভের জন্য এই সময় বেজায় ভাল। তাই আগামী কয়েক দিন আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। কে বলতে পারে কোনও ভাল সুযোগ পেয়ে যান! প্রসঙ্গত, যারা ক্রিয়েটিভ কাজ করেন, তাদের জন্যও ভাল সময় আসতে চলেছে। তাই নিজেকে নিংড়ে নিয়ে এমন কিছু কাজ করুন, যাতে আপনি কর্মক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারেন!

৭. তুলারাশি:
অতীতকে ভুলে সমনে এগনোর সময় এসে গেছে বন্ধুরা। তাই আগামী দিনকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায়, সে নিয়ে ভাবুন। আর অবশ্যই শরীরের দিকে নজর দিন। কারণ আগামী এক সপ্তাহ গ্রহ-নক্ষত্রের অবস্থান যা তাতে আপনার শরীর খারাপ হওয়ার যোগ আছে কিন্তু!

৮. বৃশ্চিকরাশি:
ভালবাসার মানুষকে খুঁজে পাওয়ার এর থেকে ভাল সময় আর হতে পারে না। তাই তো বলি বন্ধু কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এবার একটু সমাজিক হওয়ার চেষ্টা করুন। কে বলতে পারে হয়তো জীবনের কোনও এক মোড়ে আলাপ হয়ে যেতে পারে মনের মানুষটির সঙ্গে। প্রসঙ্গত, নানা কারণে এই সময় আপনার মনে নানা ভুলভাল চিন্তা আসতে পারে। এই সব চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়ার ভুল কাজটা করবেন না যেন!

৯. ধনুরাশি:
লাইম লাইটে থাকতে ভালবাসেন নাকি? তাহলে আগামী কয়েক সপ্তাহ আপনার জন্য সুখবর নিয়ে আসতে পারে। কারণ সূর্যের অবস্থানে পরিবর্তন হওয়ার কারণে আগামী কয়েক দিনে কর্মক্ষেত্রে একাদিক সুযোগ পেতে চলেছেন আপনি। শুধু তাই নয়, এই সময় সামাজিক সম্মান বৃদ্ধির যোগও রয়েছে। তবে টাকা-পয়সার বিষয়ে একটু নজর দিতে হবে। না হলে কিন্তু চিন্তা বাড়তে পারে।

১০. মকররাশি:
কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার যোগ রয়েছে। যোগ রয়েছে দূর দেশে ঘুরতে যাওয়ারও। তাই তো বলি বন্ধু দেশ-বিদেশ ঘোরা যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, তাহলে সেই স্বপ্ন পূরণের সময় এসে গেছে।

১১. কুম্ভরাশি:
মন যা চায়, তাই করুন। আপনার ভাগ্য ফিরতে চলেছে। আর এমন সময় মনের কথা শুনবেন না তো কখন শুনবেন বলুন! তাই আগামী কয়েক দিনে যা সিদ্ধান্ত নেবেন, সেই মতো আপনার জীবন বদলে যাবে। তাই ঠান্ডায় মাথায় ভাবুন, আর সেই মতো প্ল্যান করে এগনোর প্রস্তুতি নিন।

১২. মীনরাশি:
ভিড়ের অংশ হওয়ার সময় গেছে বন্ধু। তাই তো বলি কর্মক্ষেত্রে যদি নিজের নামকে প্রতিষ্টিত করতে হয়, তাহলে এই সপ্তাহটা আপনার জন্য সবথেকে আদর্শ সময়। কারণ এই সময় গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, তাতে নতুন নতুন সুযোগ পাওয়ার যোগ রয়েছে। শুধু তাই নয়, আগামী এক সপ্তাহে আপনার ভালবাসার মানুষটির সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না। তাই তো বলি বন্ধু, কাজের পাশাপাশি আগামী কয়েকদিন পরিবারকে সময় দেওয়ারও চেষ্টা করুন। দেখবেন আনন্দে ভরে উঠবে আপনার জীবন।



Click it and Unblock the Notifications