Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Netaji Birthday 2025: নেতাজীর এই উক্তি আজও দেশবাসীর চিরন্তন অনুপ্রেরণার উৎস!
Netaji Birthday 2025: ভারতের স্বাধীনতার সংগ্রামের কথা উঠলেই যে নামগুলি সবার প্রথমে মনে পড়ে তার মধ্যে অন্যতম হল, মহান যোদ্ধা নেতাজী সুভাষ চন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। তিনি আত্মবলে বলিয়ান হয়ে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার ডাক দিয়েছিলেন।
তিনি বলেছিলেন, "তোমরা আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব।" আজ তাঁর ১২৮ তম জন্মবার্ষিকী (Netaji's 125th Birth Anniversary)। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের আট থেকে আশি বছরের মানুষরা আজও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তাঁর জন্ম ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি, ওড়িশার কটক শহরে হয়। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল থেকে প্রথমে দ্বিতীয় স্থান অধিকার করে ম্যাট্রিক পাশ করেন। এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন তিনি। সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফেরেন তিনি।
কিন্তু ইংরেজ সরকারের অধীনে চাকরি? বঙ্গ সন্তান তা গ্রহণ করেননি। চাকরির বদলে বরং দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। বীর সেনানায়কের জন্মবার্ষিকী দেখে নেওয়া যাক তাঁর কিছু অবিস্মরণীয় বাণী ও উক্তি (Netaji's Quotes)। যা চিরকাল মানুষকে অনুপ্রাণিত করবে।
- 'ইতিহাসে কোনও বাস্তবিক পরিবর্তন আলোচনার মাধ্যমে করা সম্ভব হয়নি'
- 'স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়'
- 'উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত'
- 'যদি কখনও মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন'
- 'সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিতও নয়'।
- 'যারা ফুল দেখে উত্তেজিত হন, তাঁরা কাঁটাও দ্রুত অনুভব করেন'
- 'যার পরমানন্দ নেই সে কখনো মহান হতে পারে না'
- 'সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে, যা আগে আমার ছিল না'
- 'সাফল্য সবসময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। তাই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না'
- 'জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়'
- 'যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়'
- 'সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে , তাহলে জীবন বেঁচে থাকাই অনেকটা ফিকে হয়ে যায়'



Click it and Unblock the Notifications