Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শরীরচর্চায় পটু কুকুরের চাকরি জিমে! ভাইরাল ভিডিয়ো
আমরা প্রত্যেকেই চাই নিজেদের শরীরকে ফিট এবং সুন্দর রাখতে। তাই, কম-বেশি আমরা প্রত্যেকেই শরীরচর্চা করতে জিমে যাই। কিন্তু, শীতের সকালে আরামদায়ক বিছানা ছেড়ে জিমে যাওয়া সবার পক্ষেই যেন একটা মিশন ইম্পসিবেলের মতো। নিউ ইয়ার রেজোলিউশনে সাধারণত আমরা নিজেদের শরীর ফিট রাখা এবং জিমে যাওয়ার শপথ নিই। কিন্তু, কয়েকদিন যেতে না যেতেই বিভিন্ন অজুহাত ও নিজেদের অলসতার জন্য তা বন্ধ হয়ে যায়।

আপনিও যদি এরকমই একজন হয়ে থাকেন তবে, এই কুকুরটির ভাইরাল ভিডিয়োটি দেখুন যা, আপনাকে অবাক করবে এবং শরীরচর্চা করার জন্য অনুপ্রাণিতও করবে।
কুকুরটির নাম টেসলা। বর্তমানে তার ফিটনেসের প্রতি উৎসাহ এবং এনার্জি দেখে প্রত্যেকে মুগ্ধ। প্রথমে ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল, পরে টুইটারেও ভাইরাল হয় এটি। মাত্র ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে, একটি জিমে সকলকে ট্রেনিং দিচ্ছে টেসলা এবং সেখানে উপস্থিত প্রত্যেকেই তাকে অনুসরণ করছে। শুধু তাই নয়, কুকুরটির সকলকে পরিচালনা করার গুণাবলীও রয়েছে। এই ভিডিয়োটি 'অসিস ডুইং থিংস' নামক এক ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা হয়।
দেখুন ভিডিয়োটি
ভিডিয়োটি একটি ক্যাপশন সহ পোস্ট করা হয়েছিল। তাতে লেখা ছিল, "টেসলার সঙ্গে দেখা করুন। সে এই সপ্তাহে একজন ক্রসফিট ইন্সট্রাকটর হিসেবে নতুন কাজ শুরু করেছে।"
View this post on InstagramA post shared by Tesla (@teslatheminiaussie) on
এখনও পর্যন্ত ভিডিয়োটিতে ৪.২ মিলিয়ন ভিউয়ার্স হয়েছে এবং নেটিজেনদের হাজার হাজার মন্তব্যও রয়েছে। প্রত্যেকেই এই ভিডিয়োটি দেখে নিজের আগ্রহ প্রকাশ করছেন। দেখে নিন কে কী কমেন্ট করেছে -



Click it and Unblock the Notifications
