International Women's Day: আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ জায়গা করে নিয়েছে এই রঙ, কেন জানেন?

By Bhagysree Sarkar

International Women's Day: প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day) পালিত হয়। এই বিশেষ দিনটি নারী দিবস নামেও পরিচিত। সারা বছরের মধ্যে এই দিনটিতে বিশ্ব জুড়ে মেয়েদের খুব আদরযত্ন করা হয়। এদিন মূলত নারীর ক্ষমতায়ন এবং সংশ্লিষ্ট বিষয়গুলি তুলে ধরা হয়। নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জন উদযাপনের পাশাপাশি লিঙ্গ সমতার জন্য চলমান সংগ্রামের বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিবস পালিত হয়।

এই দিবসটি নারীর অধিকারের (Women's rights) পক্ষে সমর্থন করার ও লিঙ্গ সমতার দিকে যে অগ্রগতি হয়েছে এবং যে কাজটি এখনও করা দরকার তা প্রতিফলিত করার সুযোগ দেয়। আন্তর্জাতিক নারী দিবসকে সংক্ষেপে আইডব্লিউডি বলা হয়ে থাকে। উল্লেখ্য শ্রমিক আন্দোলন থেকেই উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। পরবর্তীতে দিনটি জাতিসংঘের স্বীকৃত পায় এবং প্রতিবছর বিশ্বব্যাপী উদযাপিত হতে থাকে। কিন্তু জানেন কি এই দিবসে কেন বেগুনি রঙের পোশাক পরা হয় (Why wear purple on International Women's Day) বা এই রঙের সঙ্গে নারী দিবসের সম্পর্ক কোথায়?

International Women s Day

ছবি সৌজন্য- pexels

নারী দিবসের প্রতীক হল বেগুনি রঙ (purple)। বিশ্ব শান্তি দিবস সবুজাভ নীল, বিশ্ব শ্রম দিবস বা মে দিবসে লাল, পরিবেশ দিবসে সবুজ রং ইত্যাদি। প্রতিটি দিবসে আলাদা রঙের প্রতীক হওয়ার পেছনেও আছে ভিন্ন ইতিহাস। আন্তর্জাতিক নারী দিবস মূলত বেগুনির সঙ্গে সাদার মিশেল বা শুধুই বেগুনি। নারী দিবসের বেগুনি রং ভেনাসের। যা কি না নারীরও প্রতীক। কারণ বেগুনি নির্দেশ করে সুবিচার ও মর্যাদার। যা দৃঢ়ভাবে নারীর সমতায়নের সঙ্গে সংশ্লিষ্ট।

দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে বেগুনি রঙ এখন নারীবাদীদের প্রতিবাদের এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর সূত্রপাত হয়েছিল ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রে নারীর সামাজিক ও রাজনৈতিক ইউনিয়ন থেকে। বেগুনি রঙকে দেখা হত নারীর ন্যায়বিচার ও সম্মানের প্রতীক। যেমন সবুজ আশা ও সাদা বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। ২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে স্থান করে নিয়েছে বেগুনি।

২০১৮ সালে আন্তার্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন বেগুনি রঙকে নারী দিবসের রং হিসেবে ঘোষণা দেয়। এই বেগুনি দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মিকে বোঝানো হয়। আর নারীরা হবে ঠিক অতিবেগুনি রশ্মির মতো শক্তিশালী।

Story first published: Thursday, March 6, 2025, 13:47 [IST]
X
Desktop Bottom Promotion