Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vacation: এই শীতে ঘুরতে যাবার প্ল্যান? ঢুঁ মারুন উত্তরাখণ্ডের এই জায়গাগুলিতে
Vacation: পাহাড়, সমুদ্র, জঙ্গল, মরুভূমি সবই ঘুরে ফেলেছেন কিন্তু তবুও মন ঘুরতে যেতে? জানুযারী মাস প্রায় শেষ, বরফে ঢেকে গিয়েছে দেশের একাধিক পর্যটন কেন্দ্র। তবে আজ আমরা কথা বলবো উত্তরাখণ্ড নিয়ে।
দেশী-বিদেশি পর্যটকদের চিরকালীন আকর্ষণ উত্তরাখণ্ড (Uttarakhand)। উত্তরাখণ্ডের গোটা হিমালয় পার্বত্য এলাকা, যা আপনার মন কেড়ে নেবেই। জানুয়ারির শেষে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। বর্তমানে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহ থেকে অনেকটাই মুক্তি।

আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবহাওয়া পরিষ্কার থাকবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উজ্জ্বল রোদ থাকবে বলে আশা করা যায়। এমন পরিস্থিতিতে, যদি আপনি ফেব্রুয়ারিতে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে উত্তরাখণ্ড আপনার জন্য একটি সেরা বিকল্প। কিন্তু অনেক সময় মানুষ উত্তরাখণ্ডে কেবল কাশী এবং মুসৌরি (Kashi and Mussoorie) বেড়াতে যায়।
আজ আমরা আপনাকে উত্তরাখণ্ডের এমন কিছু জায়গা সম্পর্কে (Places to visit in Uttarakhand) বলবো, যেখানে ফেব্রুয়ারি মাসে আবহাওয়া ভালো থাকবে। সঙ্গে আপনি পাহাড়ের উপত্যকায় দারুন সুন্দর ভ্যাকেশন মুডের (Vacation mood) আনন্দ নিতে পারবেন।
- ঋষিকেশ (Rishikesh): ভারতের অন্যতম নৈসর্গিক পার্বত্য পর্যটন কেন্দ্র হল ঋষিকেশ। এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল মন্দির এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য পরিচিত। এখানে আপনি রিভার রাফটিং, বাঞ্জি জাম্পিং, জিপ-লাইনিং, ট্রেকিং, বিশাল দোলনা এবং রক ক্লাইম্বিংয়ের মতো খেলাধুলা উপভোগ করতে পারেন। এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতিবছর এই সময় পর্যটকের ভিড় হয়। ঋষিকেশে পবিত্র গঙ্গা নদীও রয়েছে, যেখানে আপনি নৌকা ভ্রমণ এবং পিকনিক উপভোগ করতে পারেন। ফেব্রুয়ারি মাসে আপনার অ্যাডভেঞ্চারের জন্য এই জায়গাটি সেরা।
- উত্তরকাশী (Uttarkashi): মূলত 'সৌম্য কাশী' ও 'শিবনগরী' নামে উত্তরকাশী বিশেষ পরিচিত। এখানে ধর্মীয় স্থান বেশি রয়েছে। এর বাইরেও উত্তরকাশীর সৌন্দর্য দেখার বহু জায়গা রয়েছে। এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। এখানে আপনি উত্তরকাশী মন্দির, বিশ্বনাথ মন্দির, কুটেটি দেবী মন্দিরের মতো ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করতে পারেন। দুর্গার আরেক রূপ কুটেটি দেবীকে উত্সর্গ করেই এই মন্দিরটি হরি পর্বতের চূড়ায় স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে ছুটি কাটিয়ে বাড়ি ফিরতে মন চাইবে না একথা বলাই বাহুল্য।
- নৈনিতাল (Nainital): নব-দম্পতিদের প্রিয় ভ্রমণস্থানের মধ্যে একটি নৈনিতাল। কুমায়নের কোলে একটি মাত্র হ্রদ নৈনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শৈলশহর। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৪৮ মিটার উঁচুতে এমন একটি হ্রদের দেখা মেলে শুধু নৈনিতালেই। আয়ার্পাতা, দেওপাতা, হান্ডি-বান্ডি, চিনা পিক, আলমা, লারিয়া কান্তা ও শের কা ডান্ডা, এই সাতটি শৃঙ্গ ঘিরে রয়েছে নৈনিতাল। তবে জনপদে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার নজর কাড়বে এই নৈনি হৃদ।
- চম্পাওয়াত (Champawat): চম্পাওয়াত জেলা হল উত্তরাখণ্ড রাজ্যের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল জেলা (প্রথমটি হল রুদ্রপ্রয়াগ)। এটি উত্তরাখণ্ডের কুমায়ুন এলাকার একটি অংশ। চম্পাবত পিথোরাগড়, উধম সিং নগর, নৈনিতাল এবং আলমোড়া জেলা দ্বারা বেষ্টিত। চম্পাওয়াতে আবহাওয়া কেমন হবে আপনি নিশ্চয়ই আগেই অনুমান করেছেন, আরামদায়ক শীতল। চম্পাওয়াত ভ্রমণের সেরা সময় মার্চ থেকে জুন। তবে এখন গেলে ঠাণ্ডার আমেজ উপভোগ করতে পারবেন। তবে বর্ষা মরশুমে এই অঞ্চলটি এড়িয়ে চলাই ভালো। দিল্লি থেকে ৭ থেকে ৯ ঘন্টা গাড়ি চালিয়ে আপনি চম্পাবতে পৌঁছাতে পারবেন।



Click it and Unblock the Notifications