Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Week: প্রেমিকাকে টেডি দেবেন ভাবছেন? জানেন টেডি বেয়ারের জন্ম কীভাবে?
Valentine's Week: চলছে ভ্যালেন্টাইনস উইক (Valentine's Week)। রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে পেরিয়ে এবার ভ্যালেন্টাইন'স সপ্তাহের চতুর্থ দিন টেডি ডে (teddy day)। সব শেষে আসবে ১৪ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইস ডে (Valentine's Day)। তবে টেডির সম্পর্ক তো শুধু প্রেমের সঙ্গে নয়। কারণ, বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলনা টেডি বেয়ার (teddy bear)। আবার রম্যরচনা বা ব্যঙ্গের সঙ্গেও টেডি বেয়ারের সম্পর্ক বহু পুরনো। জানেন কি, টেডির জন্মের গল্প?
জানা যায়, ১৯০২ সালের নভেম্বর মাসে মিসিসিপিতে শিকারে বেরিয়ে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। কিন্তু তখন মিসিসিপি ও লুসিয়ানিয়ার সীমান্ত সমস্যা নিয়ে জর্জরিত ছিলেন তিনি। দীর্ঘক্ষণ খুঁজেও ভালো কোনও শিকার পাননি রুজভেল্ট। এদিকে নিশপিশ করছে রাইফেলেন ডগা। প্রেসিডেন্টকে খুশি করতে তাঁর সঙ্গীসাথীরা ধরে আনেন এক লুসিয়ানিয়া কালো ভল্লুক ছানা।

কিন্তু রুজভেল্টের গাছের গুঁড়িতে বেঁধে রাখা ভল্লুক ছানার উপর গুলি চালাতে মন চায়নি। পুঁচকে ছানাটিকে ছেড়ে দেন তিনি। এরপর 'ড্রইং দ্য লাইন ইন মিসিসিপি' (Drawing the Line in Mississippi) কার্টুনে এই গল্প তুলে ধরেন ওয়াশিংটন স্টার কার্টুনিস্ট ক্লিফর্ড বেরিম্যান। সেই ছবিতে তিনি আঁকেন টেডি রুজভেল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পিছনে ছোট্ট একটি ভল্লুক ছানা।
আর এই কার্টুন দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন ব্রুকলিনের খেলনার দোকানের মালিক মরিস মিচম। এরপরই তিনি বানিয়ে ফেলেন মিষ্টি এক টেডি বেয়ার। তবে তা বিক্রি করার কোনও উদ্দেশ্য ছিল না। দোকানের জানলার পাশে সাজিয়ে রাখে ছিলেন টেডি। পাশে বেরিম্যানের আঁকা কার্টুনের কপিটিও। তবে খদ্দেররা দোকানে ঢুকেই কিনতে চান সেই টেডিটিকে। মিচম ছুটে যান রুজভেল্টের কাছে। তিনি তাঁর ও তাঁর স্ত্রীর বানানো বেয়ার বিক্রির অনুমতি চান। আর তারপরই জন্ম হয় টেডি বেয়ারের। সব মিলিয়ে ১৯০৩ সালে তৈরি হয় আইডিয়াল টয় কোম্পানি।



Click it and Unblock the Notifications