জামাই ষষ্ঠীর বাজার করবেন ভাবছেন? দেখে নিন কলকাতায় কেনাকাটা করার সেরা ঠিকানা

By Bhagysree Sarkar

সামনেই আসছে জামাই ষষ্ঠী। বাঙালী জামাইদের এক ভুরিভোজের দিন। এদিন দুপুরে থাকে শাশুড়ি মায়ের হাতের বানানো রকমারি সুস্বাদু পদ। পাতে থাকে ইলিশ সহ অন্যান্য রকমারি মাছ, মাংসের নানান পদ। যাকে বলে একেবারে জমিয়ে খাওয়া-দাওয়া। তবে শুধু কি খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠীর আগে শপিংও কিন্তু মাস্ট। আর এই কেনাকাটা ঐতিহ্যবাহী শহর কলকাতায় হলে সেই উৎসব মুখরতার সঙ্গে যেন যোগ হয় ভ্রমণের আনন্দ।

কেনাকাটা সবসময়ই আনন্দ দেয় আমাদের। তবে যদি হয় আমাদের প্রাণের শহর কলকাতা, তাহলে তো সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কলকাতায় কেনাকাটার জন্য সঠিক জায়গা কোনগুলি-
নিউ মার্কেট কলকাতা

উৎসবমুখী বাঙালীদের জন্য এই স্থান যেকোনও উৎসবে কলকাতার ক্রেতাদের প্রথম পছন্দ। ঔপনিবেশিক যুগের প্রাচীনতম শপিং এলাকাগুলির মধ্যে একটি এই স্থান। এক কথায় বলা চলে, নিউ মার্কেট হল ক্রেতাদের স্বর্গরাজ্য। জুতো থেকে শাড়ি, মেয়েদের নানা রূপচর্চার সামগ্রী, স্টিট ফুড থেকে কোরিয়ান ফুড সবকিছু মিলে মিশেই একেবারে উপচে পড়া ভিড়। এর অন্যতম কারণ সুনামের পাশাপাশি প্রচুর সংগ্রহ। এখানে রয়েছে ২ হাজারটিরও বেশি স্টল। রয়েছে নানান অফার, তবে এখানে গিয়ে দড় কষাকষি করতে ভুলবেন না।

সোমবার-শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এই স্থান। মনে রাখবেন, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত খোলা এবং রবিবার বন্ধ থাকে এই স্থান।

হাতিবাগান মার্কেট
কথায় বলে, হাতিবাগানে খুঁজলে নাকি বাঘের চোখও পাওয়া যাবে। সুদূর ইতিহাস থেকে বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে হাতিবাগান মার্কেট। কেউ কেউ আবার বলেন হাতিবাগান। বাংলার ইতিহাসে সিরাজদ্দৌলার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মার্কেটের ইতিহাস। প্রাচীন ইতিহাস ঘাটলে জানা যাবে, বাংলার নবাবের হাতি থাকত এই স্থানে, সেই থেকেই এর নাম হয়েছিল হাতিবাগান। এই বাজার প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো। একদিকে যেমন প্রাচীন তেমনই মজবুতও। কারণ, এই বাজারে এক সময় পড়েছিল জাপানি বোমা। তবে বিন্দুমাত্রও ক্ষয়ক্ষতি হয়নি। শুধু তাই নয়, দুবার অগ্নিকাণ্ডের স্বাক্ষীও এই বাজার। এখানে চারিদিকে পোশাক-গয়নার সম্ভার। হাতিবাগান মানেই সবকিছু একই বাজারে পাওয়ার নাম।
সপ্তাহের রবিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে এই স্থান।

সাউথ সিটি মল
শহরের দক্ষিণ প্রান্তে প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত, সাউথ সিটি মল। এটি প্রায় ১,০০০,০০০ বর্গফুটের শপিং এলাকা সহ একটি অত্যাধুনিক মল। এটি আন্তর্জাতিক এবং জাতীয় খুচরা ব্র্যান্ড আউটলেটের একটি সম্ভার বলা চলে। মলে অবস্থিত একটি মাল্টিপ্লেক্সও রয়েছে যেখানে সিনেমা প্রেমীরা উপভোগ করতে পারে। সম্প্রতি চালু হওয়া বিশাল ফুড কোর্টে জায়গা পেয়েছে মেইনল্যান্ড চায়না, স্টারবাক্সের মত একাধিক স্বনামধন্য খাবারের ব্র্যান্ড।
সপ্তাহের প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এটি।

কোয়েস্ট মল
কলকাতায় কেনাকাটার জন্য আরেকটি জনপ্রিয় জায়গা হল কোয়েস্ট মল। পার্ক সার্কাসের সৈয়দ আমির আলী এভিনিউয়ের এই অভিজাত মলটি তরুণ এবং ব্যবসায়ী উভয়কেই আকর্ষণ কেন্দ্র। ২০১৩ সালে উদ্বোধন করা হয় এই মলটির। বলা চলে, শহরের সবচেয়ে ব্যয়বহুল মলগুলির মধ্যে এটি একটি। পোশাকের দোকানের পাশাপাশি খাবার, গেমিং ও মাল্টিপ্লেক্স সুবিধা রয়েছে এখানে। সঙ্গে বোম্বে ব্রাসেরি, স্মোক হাউস ডেলি, চিলিস এর মত কলকাতার সেরা রেস্তোরাঁরও ঠিকানা এটি।
সপ্তাহে প্রতিদিনই সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা এই স্থান।

Story first published: Tuesday, May 28, 2024, 13:42 [IST]
X
Desktop Bottom Promotion