কিছু জিনিসের তালিকা যা আপনাদের জীবনকে বিষন্ন করে

By Tulika Ghoshal

জীবন ছোট এবং জীবনকে পুরোটাই আনন্দ সহকারে বাঁচা উচিত| এটি তখনি সম্ভব যখন আপনি জীবনে কিছু জিনিস এড়িয়ে চলেন| মাঝে মাঝে আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া আগের জিনিসের অনুশোচনা, নেতিবাচক কথাবার্তা, ভবিষ্যৎ নিয়ে অত্যাধিক চিন্তা, ইত্যাদি নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করে জীবনকে নরক করে তুলি|

আমরা আমাদের জীবনকে ঠাট্টারচ্ছলে নিতে পারিনা এবং আমাদের সহকর্মী ও বন্ধুদের সাথে হিংসা করে থাকি| আমরা ভুলে যাই যে হিংসা করলে আমাদের নিজেদের ছাড়া আর কারোরই ক্ষতি হয়না|

মাঝে মাঝে, আমাদের আগের করা ভুলের ওপর অনুসূচনা হয় এবং তাতে আমরা নিজেদের ব্যাপারে সমালোচনা করি| একেই বলে নেতিবাচক কথাবার্তা এবং এটি পরবর্তীকালে আমাদের আবেগ এবং আস্থার ক্ষতি করতে পারে| এবং শেষপর্যন্ত নিজেদের ঘৃণা করতে শুরু করি|

এই হল কিছু সাধারণ ও গুরুত্বপূর্ণ জিনিস যা আপনার জীবনকে আরও অর্থপূর্ণ এবং হাসিখুশি করে তোলার জন্যে এড়িয়ে চলা উচিত| এই প্রবন্ধে আমরা কিছু জিনিসের তালিকা বানিয়েছি যা আমাদের জীবনকে হাসিখুশি রাখার অনুমুতি দেয় না|

জীবনে হাসিখুশি থাকার জন্যে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন| নিচে দেখুন সেই জিনিসের তালিকা যা আমাদের জীবনকে বিষন্ন করে তোলে|

অতীতের ভুল ধরে রাখা

অতীতের ভুল ধরে রাখা

আপনি বরং আপনার আগের ভুলগুলো নিয়ে অভিমান না করে আপনার সেই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত| আমাদের অতীতের অনুতাপ এবং শত্রুতা ধরে রাখলে, সেটি আমাদের বাস্তবকে সুখী হতে দেবে না| তাই জীবনে এগিয়ে চলা শিখুন| আপনার এটা বোঝা উচিত পৃথিবীতে কেউই নিখুঁত নয়|

আর্থিক ঋণ

আর্থিক ঋণ

আপনার সবসময় আপনার আর্থিক অবস্থা অনুযায়ী ব্যয় করা উচিত| আপনি যা উপার্জন করেন তার বেশি অর্থ ব্যয় করলে আপনাকে আর্থিক ঋণের সম্মুখীন হতে হবে| আর্থিক ঋণ আপনার জীবনে মারাত্মক চিন্তা ও চাপ সৃষ্টি করতে পারে| অতএব, আপনার প্রয়োজন অনুযায়ী ব্যয় করুন|

অন্য লোকের সঙ্গে নিজেকে তুলনা করা

অন্য লোকের সঙ্গে নিজেকে তুলনা করা

সবাই তাদের নিজেদের দিক থেকে অদ্বিতীয়| অন্যদের মতো হওয়ার চেষ্টা করলে নিজের পরিচয় মরে যাবে| অন্য লোকের ভাল গুনের প্রশংসা করা খারাপ নয়, কিন্তু আমাদের নিজেদের ছোট করার বদলে অন্যের থেকে শিক্ষা নেওয়া উচিত| অন্যের সাথে নিজের তুলনা করবেন না|

বিষাক্ত সম্পর্ক

বিষাক্ত সম্পর্ক

যে ব্যক্তি আপনার জীবনকে নরকের মতো খারাপ করে তোলে তার সঙ্গ ত্যাগ করুন| আপনার এইসব লোকজনের সাথে সম্পর্ক না জিইয়ে রেখে ত্যাগ করা উচিত| এইসব সম্পর্ক এমনিতেও সারা জীবনের জন্য থাকে না| তাই নেতিবাচক লোকজনদের থেকে দূরে থাকুন|

নেতিবাচক সেলফ-টক্

নেতিবাচক সেলফ-টক্

নিজের সম্বন্ধে নেতিবাচক কথা বললে আপনার উৎপাদনশীলতার ক্ষতি এবং আপনার আত্মা ধ্বংস হবে| নিজের কাছে নিজে দয়ালু এবং ভাল হন| নিজের ভুল খুঁজে বার করা এবং নিজের ব্যাপারে সমালোচনা করা বন্ধ করুন| নিজের দিকে এমন ভাবে তাকান যেন আপনি ভেতর এবং বাইরে থেকেও সুন্দর|

অস্বস্তিকর জিনিস যা আপনি নিয়মিত ব্যবহার করেন

অস্বস্তিকর জিনিস যা আপনি নিয়মিত ব্যবহার করেন

আপনার জামা কাপড় এবং জুতো যা অস্বস্থিকর, জীর্ণ এবং অস্বস্থিকর আসবাবপত্র, ইত্যাদি পাল্টে ফেলুন| জীবন একটাই এবং এই ছোটখাটো জিনিসের জন্যে আমাদের জীবনকে নষ্ট করা উচিত নয়| আপনি যখন নিজের কাছে স্বাচ্ছ্যন্দবোধ করবেন তখনি আপনি আরও বেশি খুশি এবং সন্তুষ্ট হবেন|

চাকরি যা আপনি অপছন্দ করেন

চাকরি যা আপনি অপছন্দ করেন

চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু কাজের ধরণ নয়| সুতরাং, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন তাহলে তাকে সম্মান করুন| যদিওবা, একটি খারাপ চাকরি আপনাকে বিষন্ন, অসুস্থ এবং দুশ্চিন্তায় ফেলে, যার ফলে আপনি আপনার জীবনে আনন্দ করতে পারেন না| তাই এমন চাকরি করুন যা আপনার করতে ভাল লাগে, যাতে দিনের শেষে, তাই নিয়ে আপনি খুশি থাকতে পারেন|

Story first published: Friday, December 23, 2016, 12:50 [IST]
X
Desktop Bottom Promotion