Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মৃত্যুর পর ঠিক কী হয়, আপনি কি জানেন?
'মৃত্যুর পরের জীবন' এই ছোট কথাটাতেই লুকিয়ে জীবনের সবচেয়ে বড় রহস্য। মৃত্যু যেমন ভয়ের তেমনই মৃত্যু নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। কিন্তু মৃত্য়ুর পরের অভিজ্ঞতাটা তো আর জানা সম্ভব হয় না কোনও জীবন্ত মানুষের পক্ষে। তবে কি মৃত্যুর পরের রহস্য কোনওদিনই ফাঁস হবে না।
আসলে, বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক সময় অনেক ঘটনায় দেখা গিয়েছে কিছু মানুষ ক্ষণিকের জন্য মারা যান। কয়েক মুহূর্তের জন্য মৃত্যু হলেও আবার তারা ফিরে আসেন জীবনে। তাদের অনেকেই মৃত্যুর পরের অভিজ্ঞতাটা জানিয়েছেন।

তাদের এই অভিজ্ঞতাই যেন আরও বিভ্রান্তি তৈরি করেছে মানুষের। আদৌও কি একথা বিশ্বাসযোগ্য। কিংবা কতটা বিশ্বাস করা উচিত সবই যেন একটা গোলকধাঁধা।
ছোটবেলাতে শিখেছি যারা জীবনে ভাল কাজ করে তারা মৃত্যুর পর স্বর্গে পৌঁছয়, আর যাঁরা খারাপ কাজ করে তারা নাকি নরকে পৌঁছায়। কিন্তু কী বলছেন মৃত্যুর সাক্ষীরা?

মৃত্যুর পর মুক্তি
এই সময় নাকি জীবনের সবচেয়ে ভাল মুহূর্ত এবং সবচেয়ে খারাপ মুহূর্ত নাকি একসঙ্গে দেখা যায়। জীবনের অনেক স্মৃতিই নাকি ভিডিওর মতো দেখা যায় চোখের সামনে।

আলোকরশ্মি
মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হয়ে ফিরে আসার পর অনেকেই বলেছেন যে তারা অদ্ভুদ এক আলোকরশ্মি দেখেছে। এই আলোকরশ্মি ক্ষণিকের জন্য ভালবাসার অনুভূতি এবং শান্তির আশ্বাস দিয়েছে তাদের। তাদের মতে নতুন জীবনে ফিরে যাওয়ার আগে নতুন প্রাণশক্তি দেয় এই আলো।

শবদেহ
অনেকে বলেন, ক্ষণিকের মৃত্যুতে অনেকসময় মাটিতে নিজের শব পড়ে থাকতে দেখেন অনেকে। তাই মনে করা হয়, মৃত্যুর পর নিজের শবদেহ দেখা যায়।

মৃত আত্মীয়
মৃত্যুর সাক্ষী থেকেছেন এমন অনেক মানুষ বলেন, মারা যাওয়ার পর সত্যিই মৃত প্রিয়জনকে চোখের সামনে জীবন্ত দেখা যায়।

দেখা ও শোনা
যারা একবার মৃত্যুর সাক্ষী থেকেছেন তাদের কথায় এই সময় নাকি তারা প্রচুর মানুষের কথা এবং একাধিক চেনা-অচেনা মানুষকে দেখতে পারেন। তাদের পরমাত্মা সজাগ থাকে।

স্তব্ধতা
যারা একবার মৃত্যুর সাক্ষী থেকেছেন তাদের কথায় এই সময় নাকি তারা প্রচুর মানুষের কথা এবং একাধিক চেনা-অচেনা মানুষকে দেখতে পারেন। তাদের পরমাত্মা সজাগ থাকে।

অলৌকিক শক্তি
শুনতে কিছুটা ভয়ঙ্কর বা মেলোড্রামাটিক লাগলেও অনেকেরই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ হয়ে ফিরে এসেছেন এমন ব্যক্তিদের কথায়, মৃত্যুশয্যা, এক অলৌকিক শক্তি মৃত্যুযন্ত্রণার ঘেরাটোপ থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায়।



Click it and Unblock the Notifications