Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নারীদের সাথে বসবাস করতে গিয়ে পুরুষদের যে সমস্যাগুলি হয়
নিজের সঙ্গীর সাথে বসবাস করা হয়তো এই পৃথিবীতে সবথেকে অপূর্ব ব্যাপার। কিন্তু এর নিজেরও কিছু ভাল-মন্দ আছে। নারীদের সাথে বসবাস করতে গিয়ে পুরুষেরা যেই ঘটনাগুলির সম্মুখীন হয়ে থাকেন, তেমন কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হল।
এমন কিছু ব্যাপার আছে যা সব পরিবারেই হয়ে থাকে। যদিও প্রথমদিকে পুরুষেরা এগুলিকে সবথেকে বিরক্তিকর ঘটনা হিসাবে ভাবে, পরবর্তি সময়ে আপনি তাদেরকেই এই ঘটনাগুলির সাথে খাপ খাইয়ে নিজেদের সঙ্গীকে, সে যেমনটি ঠিক তেমন ভাবেই তাকে স্বীকার করে নিতে দেখবেন।
যারা বলে থাকেন, ছেলেরা অগোছালো, তাদের নিশ্চই মেয়েদের সাথে দেখা হয়নি, কারণ আমরা মেয়েরাও বেশ ভালরকমই অগোছালো এবং এমন থাকতে পছন্দও করি!
ছুড়ে এক কোনায় কাপড় রাখা হোক বা বিছানা জুরে কাপড় ছড়িয়ে রাখা থেকে লম্বা লম্বা তর্ক করা এমনই কিছু জিনিস আছে যার সাথে পুরুষদের মানিয়ে চলা অভ্যাস করে নিতে হয় যখন তারা একজন নারীর সাথে বাস করা শুরু করে।
দেখে নেওয়া যাক এমন কিছু সবথেকে বিরক্তিকর অভ্যাস যা সব নারীরাই করে থাকেন আর সেইসব ব্যাপারগুলি যা একজন পুরুষ ও নারী যখন একসাথে থাকা শুরু করে তখন ঘটে থাকে।

চারিদিকে চুল...
আপনি এমন জায়গায় চুল ছড়িয়ে থাকতে দেখবেন যেখানে আপনি কখোনই আশা করবেন না! হ্যাঁ, সত্যিই। সেটা টয়লেট সিট হোক বা ঘরের এক কোনায় রাখা পিৎজার টুকরো, আপনি এমন যে কোন জায়গাতেই চুল পেতে পারেন।

অন্তর্বাস, যা আপনার জায়গা ঢেকে রাখবে...
পুরুষদের মতো নয়, মহিলাদের অন্তর্বাসের অনেক সেট থাকে, তাই আপনি হয়তো নিজেকেও সেইগুলির তলায় চাপা পড়া পেতে পারেন। তাই প্রিয় পুরুষেরা ভুলে যান, যে আপনারা নিজেদের জন্য কোন জায়গা পাবেন কারণ আমরা মেয়েরা নিজেদের জিনিস ছুড়ে-ছুড়ে রাখতেই ভালবাসি।

চুলের ক্লিপ! সবচেয়ে অপ্রত্যাশিত জায়গায় এগুলিকে পাবেন...
চমকে যাবেন না, যদি একটি চুলের পিন আপনাকে খোঁচা মারে, যখন হঠাৎ করে আপনি এগুলির ওপর বসে পরেন। ঘরের এদিক-ওদিকে চুলের পিন বা ক্লিপ ছড়িয়ে রাখা আসলে, আমাদের অধিকৃত এলাকা চিহ্নিত করার একটা কায়দামাত্র।

প্রাসাধনী আর শুধু প্রসাধনী!
হে ভগবান!একজন নারীর রূপচর্চার সাজ-সরঞ্জাম দেখে চমকে যাবেন না। কারণ আপনার জন্য সাজার সাথে সাথে নারীরা নিজেদের জন্যও সাজতে ভালবাসেন, আর এটি সবথেকে গুরুত্বপূর্ণ।

উপচে পড়া আলমারি!
তাদের কতগুলি জামাকাপর আছে তা কোন ব্যাপার না, মহিলারা সবসময় আরো বেশি কিছু চাইবেন। বেশিরভাগ সময়ই তাদের আলমারি ভর্তিই থাকবে আর খুব শিগগিরই আপনি আবিষ্কার করবেন, যে আলমারিতে আপনার জায়গাটাও আপনার সঙ্গিনীর জামাকাপড়ের দখলে চলে গেছে।

চারিদিকে নেল-পলিশ ও লিপস্টিকের দাগ!
এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, নারীরা তাদের সঙ্গীদের আলিঙ্গন করতে ভালবাসে। আর সেটা করতে গিয়েই অনেকগুলি সদ্য লাগানো লিপস্টিক বা নেল পলিশের দাগ পাবেন, যা তোলা খুবই মশকিলের!

ডজন খানেক জুতো!
যদি কোন পুরুষ কোন মহিলার সাথে বাস করে থাকেন, তবে তিনি নিশ্চই মনে করতে পারবেন যে, জামাকাপড় ও জুতো একজন মহিলার সবথকে বড় দুর্বলতা এবং এগুলোর লেটেস্ট ডিজাইনে বাড়ি স্তুপকৃত হয়ে থাকবে। তাই প্রিয় পুরুষেরা, এখানে ধৈর্যহীন হয়ে যাওয়ার জন্য কোন কারণই নেই।



Click it and Unblock the Notifications