Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্রেকআপের পরে মেয়েরা কোন কাজে সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, জানুন এখানে
রিলেশনশিপে জড়িত হওয়া মানে দু'জন মানুষের একে অপরকে খুব কাছ থেকে জানতে পারা। তবে সব সম্পর্ক দীর্ঘ পথ পাড়ি দিতে পারে না বা বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পারে না। অনেক সম্পর্ক অর্ধেক পথ গিয়েই সমাপ্ত হয়ে যায়। কিন্তু একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে, প্রচুর ভালো-মন্দ সময় কাটিয়ে সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হওয়া খুবই দুঃখের বিষয়। আর, ব্রেকআপের পরে সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ভালবাসার মানুষটির সঙ্গে যদি ব্রেক-আপ হয়, সেক্ষেত্রে অনেকেই ভেঙে পড়েন, নিজেকে সামলাতে পারেন না, ভীষণ রকম অবসাদ গ্রাস করে তাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে মেয়েরা ব্রেকআপের ব্যথা থেকে মুক্তি পেতে ছেলেদের চেয়ে অনেক বেশি সময় নেয়। তাই, আজ জেনে নিন যে মেয়েরা ব্রেকআপের পরে কী করতে পছন্দ করে।


গোয়েন্দাগিরি
ব্রেকআপের পরও অনেক মেয়েই জানার চেষ্টা করে যে তার সঙ্গী বর্তমানে কার সঙ্গে রিলেশনশিপে রয়েছে। এছাড়াও, মেয়েটি তার বন্ধুবান্ধবদের সহায়তায় তার প্রাক্তন বয়ফ্রেন্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে।

ব্লক এবং আনব্লক
ব্রেকআপের পরেই মেয়েরা সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটগুলি থেকে বয়ফ্রেন্ডকে ব্লক করে দেয়, কিন্তু কিছুদিন পরেই আবার আনব্লক করে এবং তার প্রাক্তন সঙ্গীর সম্পর্কে খবরাখবর নিতে থাকে। আসলে, বেশিরভাগ মেয়েই জানতে চায় যে ব্রেকআপের পরে প্রেমিকের প্রতিক্রিয়া ঠিক কী।

সোশ্যাল মিডিয়া
সাধারণত ব্রেকআপের পরে মেয়েরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় হয়ে ওঠে। আসলে তারা তাদের এক্স পার্টনারকে দেখাতে চায় যে, সিঙ্গেল হতে পেরে সে কতটা খুশি।

শপিং
অনেক মেয়েই ব্রেকআপের দুঃখ ভুলতে শপিং করতে থাকে। মানসিক চাপ কমাতে তারা এই কাজ করে।

পার্টি এবং ফ্লার্টিং
অনেকে পার্টিতে যেতে শুরু করে, যাতে তারা সেখানে নতুন কারুর সংস্পর্শে আসতে পারে। নতুন কারুর সঙ্গে আলাপ বা ফ্লার্ট করা শুরু করে। অনেক মেয়েই তার প্রাক্তন প্রেমিককে জেলাস ফিল করাতে এইসব করে।

বন্ধুদের সাহায্য
কিছু রিলেশনশিপে এমনও হয় যে, ব্রেকআপের পরও সেই যন্ত্রণা থেকে মেয়েটি কিছুতেই বেরোতে পারে না। সঙ্গীর সাথে কাটানো ভাল মুহুর্ত সর্বক্ষণ সে মনে করতে থাকে। তাই, সে তার মানসিক শান্তি এবং মন ঠিক করার জন্য নিকটতম বন্ধুদের সাহায্য নেয়।



Click it and Unblock the Notifications