Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনি কি বেজায় রাগী? তাহলে আপনার রাশি অনুসারে কোন স্টোন পরলে নিমেষে রাগ কমবে, সে সম্পর্কে জেনে নিন!
এই প্রবন্ধে রাশি অনুযায়ী এমন কিছু জেমস্টোনের সম্পর্কে আলোচনা করা হয়ছে, যাদেরকে সঙ্গে রাখলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যে রাগের মাত্রা কমতে সময় লাগে না।
কথায় বলে রাগ হল সেই আগুন যা নিমেষে সবকিছু ছারখার করে দেয়। আর সবথেকে ভয়ের বিষয় হল রাগ নামক এই ইমোশনটিকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে, সে সম্পর্কে বেশিরভাগই জানেন না। তাই তো খেয়াল করে দেখবেন আজকের দিনে ডিভোর্সের সংখ্যা যেমন ক্রমাহত বাড়ছে, তেমনি প্রতিটি পরিবারেই প্রায়দিন যেন ঝগড়া-ঝাটি লেগেই রয়েছে। শুধু তাই নয়, কোনও সম্পর্কই যেন আজ স্থিরতার সন্ধান পায় না। যার পিছনে মূল কারণ মানুষের অনিয়ন্ত্রিত রাগ। তাই তো বন্ধ সময় এসে গেছে রাগকে কীভাবে নিয়ন্ত্রণ রাখা যেতে পারে, সে সম্পর্কে জেনে নেওয়ার।
প্রসঙ্গত, প্রাণায়ম এবং আরও কিছু যোগ-ব্যায়ামের মাধ্যমে এক্ষেত্রে সুফল মেলে ঠিকই। কিন্তু রাগ কমতে কমতে অনেক সময় লেগে যায়। তাই তো এই প্রবন্ধে এমন একটা বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে, যাকে কাজে লাগালে রাগ কমবে নিমেষে। সেই সঙ্গে স্ট্রেস এবং মানসিক অবসাদের প্রকোপও কমতে থাকবে। ফলে জীবন সুখে-শান্তিতে ভরে উঠতে দেখবেন সময় লাগবে না!
এত দূর পরার পর নিশ্চয় ভাবছেন, কী এমন বিষয় রয়েছে যাকে কাজে লাগালে এত উপকার পাওয়া যেতে পারে? তাহলে জেনে রাখুন বন্ধু এই প্রবন্ধে রাশি অনুযায়ী এমন কিছু জেমস্টোনের সম্পর্কে আলোচনা করা হয়ছে, যাদেরকে সঙ্গে রাখলে শরীর এবং মস্তিষ্কের অন্দরে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যে রাগের মাত্রা কমতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, সময় থাকতে থাকতে যদি রাগ নামক দাবানলকে নিয়ন্ত্রণে এনে জীবনকে সুন্দর করে তুলতে চান, তাহলে এই লেখায় চোখ রাখতে ভুলবেন না যেন!

১. মেষরাশি:
এই রাশির জাতক-জাতিকারা এমনিতেই বেজায় রাগি হন। তাই তো বিশেষজ্ঞরা এদের প্রতিনিয়ত হিরে পরে থাকার পরামর্শ দিয়ে থাকেন। কারণ এই স্টোনটি পরলে মেষরাশির অধিকারীদের রাগ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। সেই সঙ্গে পাথরটির প্রভাবে মনের জোরও বাড়ে। ফলে যে কোনও বাঁধাকে পেরিয়ে আনন্দের সন্ধান পাওয়া যায় চোখের পলকে ।

২. বৃষরাশি:
এরা যেমন রাগি হন, তেমন একগুঁয়েও হয়ে থাকেন। তাই তো নিজেকে ছাড়া অন্যের কথা শুনতে এরা নারাজ থাকেন। শুধু তাই নয়, কথায় কথায় মাথা গরম করে ফেলার কারণে এই রাশির জাতক-জাকতিকারা প্রায়শই নানাবিধ বিপদে ফেঁসে যান। ঠিক এই কারণেই তো এদের পান্না পরার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আসলে এই পাথরটা পরলে রাগ তো কমেই, সেই সঙ্গে মানসিক অশান্তিও দূর হয়।

৩. মিথুনরাশি:
আপনি কি এই রাশির জাতক-জাতিকা? তাহলে মুক্ত পরতে ভুলবেন না যেন! কারণ আপনি যে বেজয় গরম প্রকৃতির, তা নিশ্চয় আর বলে দিতে হবে না। তাই তো বলি বন্ধু, সবার সঙ্গে সুখে-শান্তি যদি বাস করতে চান, তাহলে এই প্রকৃতিক উপাদানটিকে সঙ্গে রাখতে ভুলবেন না যেন!

৪. কর্কটরাশি:
এরা শান্তিপ্রিয় মানুষ হলেও বেজায় ইমোশনাল হওয়ার কারণে যখন-তখন খ্যাপে যান। তাই তো অনেকেই এদের ভুল বুঝে থাকেন। আচ্ছা আপনার সঙ্গেও কি এমনটা আখছার ঘটে থাকে, তাহলে বন্ধু সঙ্গে একটা "মনি জেমস্টোন" রাখতে ভুলবেন না যেন! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বিশেষ ধরনের এই পাথরটিকে সঙ্গে রাখলে মন শান্ত হয়, সেই সঙ্গে রাগের মাত্রাও কমে।

৫. সিংহরাশি:
এরা শান্ত গোছের হয় বৈকি। কিন্তু কেউ যদি অকারণে এদের উপর চিৎকার করে ফেলেন, তাহলে রাগকে নিয়ন্ত্রণ করা সে সময় এদের পক্ষে বেজায় কঠিন হয়ে দাঁড়ায়। ফলে নানাবিধ অঘটন ঘটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তো বলি বন্ধু, রাগের কারণে যাতে আপনাদের কোনও ক্ষতি হয়ে না যায়, তা সুনিশ্চিত করতে পেরিডট জেমস্টোন পরতে ভুলবেন না যেন!

৬. কন্যারাশি:
অতিরিক্তি রাগের কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে আজই একজন জ্যোতিষ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নীলা কিনে এনে আংটি বানিয়ে পরে ফেলুন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে কন্যারাশির জাতকদের রাগ কমাতে এই স্টোনটির কোনও বিকল্প হয় না বললেই চলে।

৭. তুলারাশি:
এরা একেবারেই রাগী হন। চবে ব্যতিক্রম তো সবক্ষেত্রেই দেখা যায়, কি তাই না! তাই তো তুলরাশির জাতক-জাতিকাদের মধ্যে কেউ যদি মাত্রাতিরিক্ত রাগী গোছের হয়ে থাকেন, তাহলে ওপাল জেম স্টোনটি পরতে ভুলবেন না যেন!

৮. বৃশ্চিকরাশি:
এমনটা বিশ্বাস করা হয় যে এই রাশির অধিকারীরা যদি পোখরাজ পরেন, তাহলে মন তো শান্ত হয়ই, সেই সঙ্গে মানসিক অবসাদের খপ্পরে পরার আশঙ্কাও হ্রাস পায়।

৯. ধনুরাশি:
এরা যেমন বদরাগী, তেমনি মুখের উপর সত্যি কথা বলে ফেলার কারণে অনেকেই এই রাশির জাতক-জাকাদের ভুল বুঝে থাকেন। অনেক সময় তো এই কারণে প্রিয়জনেদের সঙ্গে সম্পর্কের অবনতিও ঘটে থাকে। তাই তো বলি বন্ধু ,আপনিও যদি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে ফিরাজা স্টোনটি পরতে ভুলবেন না যেন!

১০. মকররাশি:
এরা বেজায় ভাল মানুষ হন। কিন্তু কাউকে ভুল বুঝে অকারণে রেগে যাওয়ার অভ্যাস থাকার কারণে প্রিয়জনেদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার আশঙ্কাও থাকে। আর ঠিক এই কারণেই এদের গার্নেট নামক স্টোনটি পরার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

১১. কুম্ভরাশি:
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই রাশির জাতক-জাতিকারা যদি নীলা পরেন, তাহলে দারুন উপকার মিলতে পারে। কারণ এই স্টোনটির প্রভাবে রাগ তো কমেই, সেই সঙ্গে নানাবিধ বিপদে পরার আশঙ্কাও হ্রাস পায়।

১২. মীনরাশি:
এরা বেজায় শান্তি প্রিয় মানুষ হন। কারও সঙ্গে ঝগড়া-ঝাটিতে জড়াতে এরা একেবারেই পছন্দ করেন না। তবে মাঝে মধ্যে নানাবিধ গ্রহের প্রভাবে এরা মানসিক শান্তি হারিয়ে ফেলেন। ফলে ছোট ছোট কারণে মাথা গরম করে ফেলে নানাবিধ বিপদে পরে যান। এমন পরিস্থিতিতে আপনারা যাতে কেউ না পারেন, তা সুনিশ্চিত করতে পান্না পরতে ভুলবেন না যেন! আসলে এমনটা বিশ্বাস করা হয় যে এই স্টোনটি পরা মাত্র নেগেটিভ শক্তির প্রভাব কমতে থাকে, সেই সঙ্গে গ্রহ দোষও কেটে যায়। ফলে কোনও বিপদ ঘটার আশঙ্কা একেবারে থাকে না বললেই চলে।



Click it and Unblock the Notifications