গা ছমছমে ভুতুড়ে কাণ্ড! রাত দুপুরে হাসির শব্দ-চিৎকার, কলকাতার এই সমস্ত জায়গায় ভুলেও যাবেন না

By Bhagysree Sarkar

ঐতিহাসিকভাবে, প্রাকৃতিকভাবে, শৈল্পিকভাবে এবং বাণিজ্যিকভাবে সমৃদ্ধ শহর কলকাতা। এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রও। এখানকার সংস্কৃতি, সাহিত্য, গান, সঙ্গীত ও শিল্প সারা বিশ্বে জুড়ে বিখ্যাত। নানান জায়গা থেকে এই শহরে পর্যটকরা ঘুরতে আসেন। শহরে প্রাচীন মন্দির, জাদুঘর এবং বিলাসবহুল ভবন থেকে শুরু করে এমন অনেকগুলি পর্যটন স্থান রয়েছে, যা পর্যটকদের জন্য খুব দর্শনীয় এবং বিশেষ।

কিন্তু এই ঐতিহাসিক শহরে এমন কিছু পর্যটন স্থান রয়েছে যেগুলি শুধু সৌন্দর্য ও গুরুত্বের জন্যই পরিচিত নয়। বরং, এটি তার ভীতিকর অভিজ্ঞতার জন্য পর্যটকদের মধ্যেও বিখ্যাত। আপনি যদি এই শহরে থাকেন বা ঘুরতে যেতে চান তবে এই জায়গাগুলি আপনার জেনে রাখা ভালো।

Kolkata
  • হাওড়া ব্রিজ

হাওড়া ব্রিজ, কলকাতার সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। এই ব্রিজ চেনে না এমন মানুষের দেখা পাওয়া মুশকিল। এই ব্রিজ তার আশ্চর্যজনক কাঠামো এবং প্রকৌশলের জন্য সারা বিশ্বে বিখ্যাত। এই ক্যান্টিলিভার ব্রিজ থেকে হুগলি নদীর দৃশ্য খুবই মনোরম। রাতে সুন্দর আলোকিত হাওড়া ব্রিজ পরিদর্শন করার সময় লোকজনের সাথে অস্বাভাবিক ঘটনা ঘটে।

অনেকের দাবি, এই জায়গায় ভূত দেখেছেন বলে। এমনও বলা হয়, মৃত মানুষের হাত হঠাৎ জলের নিচ থেকে বেরিয়ে আসে এবং তারপর অদৃশ্য হয়ে যায়। মানুষ বিশ্বাস করে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে এবং এই আত্মা সেই মানুষেরই। এমনকি, রাতে হাওড়া ব্রিজের কাছে থেকেও চিৎকারের শব্দ শোনা যায়। সাদা পোশাক পরে এই সেতু দিয়ে মানুষকে হাঁটতে দেখা গিয়েছে। এসব অভিযোগে কতটুকু সত্যতা আছে তা জানা যায়নি। তবে আপনি যদি রাতে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন।

  • ন্যাশনাল লাইব্রেরি

ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি। এটিও একটি ভুতুড়ে পর্যটন কেন্দ্র বলে অভিযোগ। এই লাইব্রেরিটির একটি রক্তাক্ত অতীত রয়েছে, যা দেশের অন্যতম ভুতুড়ে গ্রন্থাগারের তালিকায় নাম লিখিয়েছে। বলা হয়, ন্যাশনাল লাইব্রেরির নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা এখানে ভূতের পদচারণার শব্দ শুনেছেন। ন্যাশনাল লাইব্রেরিটি ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল চার্লস মেটকাফের স্ত্রীর আত্মা দ্বারা আচ্ছন্ন বলে মনে করা হয়। যিনি একজন আগ্রহী পাঠক ছিলেন।

সেখানকার মানুষদের অভিযোগ, ন্যাশনাল লাইব্রেরিতে মেরামতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় ১২ জন কর্মচারীর প্রাণহানির পর অস্বাভাবিক ঘটনা আরও বেড়েছে।

  • পুতুল বাড়ি

পুতুল বাড়ি, কলকাতা শহরের অন্যতম ভুতুড়ে জায়গা। পুতুল বাড়িতে অনেক ভাড়াটিয়া বসবাস করলেও সবাই এর উপরের তলায় যেতে ইতস্তত বোধ করে। পুতুল বাড়ির ভুতুড়ে নেপথ্যে রয়েছে এক ভয়াবহ কাহিনী। কথিত আছে, প্রাচীনকালে পুতুল বাড়ি ছিল এক ধনী জমিদারের বাসস্থান। যিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করতেন। ওই বাড়িওয়ালা এই সুন্দর ভবনে মেয়েদের শোষণ ও হত্যা করতেন বলেও অভিযোগ।

বলা হয়, বাড়িওয়ালাদের হাতে খুন হওয়া নির্যাতিত নারীদের আত্মারা পুতুল বাড়িতেই বাস করে। এই স্থানে নারীদের হাসির শব্দ এবং তাদের পায়ের পাতার আওয়াজ অনেকেই শুনেছেন।

Story first published: Monday, September 2, 2024, 18:42 [IST]
X
Desktop Bottom Promotion