Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অফিস ডেস্কে এই ৫ টি ফেংশুই আইটেম রাখলে দেখবেন সফলতা আপনার রোজের সঙ্গী হয়ে উঠবে!
ফেংশুই বিদ্যার উপর বিশ্বাস না থাকলেও প্রাচীন এই শাস্ত্রটি কিন্তু অনেকের জীবনে বদলে দিয়েছে।
ফেংশুই বিদ্যার উপর বিশ্বাস না থাকলেও প্রাচীন এই শাস্ত্রটি কিন্তু অনেকের জীবনে বদলে দিয়েছে। তাই একবার বন্ধু মনে বিশ্বাস নিয়ে যদি এই প্রবন্ধেটি পড়ে ফলতে পারেন, আর মেনে চলতে পারেন এই লেখায় আলোচিত নিয়মগুলি তাহলে দেখবেন কেল্লা ফতে হতে সময় লাগবে না।
বিশেষজ্ঞদের মতে এই লেখায় আলোচিত ফেংশুই আইটেমগুলি যদি অফিস ডেস্কে রাখা যায়, তাহলে আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা বাড়তে শুরু করে, যার প্রভাবে খারাপ সময় তো কেটে যায়ই। সেই সঙ্গে একের পর এক প্রমোশন পাওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতেও সময় লাগে না। এমনকি অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পরার মতো। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে এই ফেংশুই আইটেমগুলির উপর ভরসা পরাখলে অফিসে যারা আপনার ক্ষতি করতে চায়, তাদের নিকেশ ঘটতেও একেবারে সময় লাগে না।
প্রসঙ্গত, এতসব উপকার পেতে অপিস ডেস্কে যে যে জিনিসগুলি রাখার প্রয়োজন রয়েছে, সেগুলি হল...

১. চাইনিজ কয়েন:
এমনটা বিশ্বাস করা হয় যে অফিস ডেস্কে এবং মানি ব্যাগে যদি চাইনিজ কয়েন রাখা যায়, তাহলে নাকি অর্থনৈতিক উন্নতি ঘটার একের পর এক রাস্তা খুলতে শুরু করে। বিশেষত মাইনে বাড়ার এবং প্রমোশন পাওয়ার সম্ভাবনা যায় বেড়ে। তাই তো বলি বন্ধু, অল্প সময়েই যদি অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে এই ফেংশুই আইটেমটি অফিস ডেস্কে রাখতে ভুলবেন না যেন! তবে ইচ্ছা হলে মনি ব্যাগেও রাখতে পারেন কয়েনগুলি।

২. ফেংশুই বিড়াল:
আপনাকে কি কাজের সূত্রে প্রতিদিন নতুন নতুন লোকের সঙ্গে দেখা করতে হয়, তাহলে ঢেস্কে ফেংশুই বিড়ালের মূর্তি রাখতে ভুলবেন না যেন! প্রসঙ্গত, ফেংশুই শাস্ত্রে "বেকোনিং ক্যাট" নামে পরিচিত এই মূর্তিটি নিজের আশেপাশে রাখলে জীবনে সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগতে যেমন সময় লাগে না, তেমনি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনাও যায় বেড়ে। প্রসঙ্গত, এমনটা বিশ্বাস করা হয় যে যারা কোনও না কোনও ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যদি এই ফেংশুই সোপিসটি নিজের সঙ্গে রাখেন, তাহলে চরম উন্নতির স্বাদ পেতে সময় লাগে না।

৩. চাইনিজ ড্রাগন:
অপূর্ব সুন্দর এই শোপিসটি বাড়িতে বা অফিসে রাখলে আমাদের আশেপাশে খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করে। ফলে হঠাৎ করে কোনও খারাপ ঘটনা ঘটার বা দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে। সেই সঙ্গে আরও একাধিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন- প্রতিপক্ষদের নিকেশ ঘটতে সময় লাগে না, অফিস সংক্রান্ত নানা ঝুট-ঝামেলা মিটে যায়, পদন্নতির সম্ভাবনা বাড়ে এবং নতুন নতুন কাজের সুযোগ আসতে শুরু করে। প্রসঙ্গত, ফেংশুই বিশেষজ্ঞদের মতে চাইনিজ ড্রাগনকে সঙ্গে রাখলে মনের জোরও বাড়তে শুরু করে। ফলে যে কোনও ধরনের ভয় দূর হতে সময় লাগে না। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। তা হল এত সব উপকার পেতে গেলে ড্রাগনটিকে বাড়ি বা অফিসের পূর্ব দিকে রাখতে হবে কিন্তু!

৪. লাফিং বুদ্ধ:
বাকি জীবনটা কি অফুরন্ত আনন্দে কাটাতে চান? সেই সঙ্গে অনেক অনেক টাকার মালিক হয়ে ওঠার স্বপ্নও দেখেন নাকি? তাহলে আজই অফিস ডেস্কে একটা লাফিং বুদ্ধের মূর্তি এনে রাখতে ভুলবেন না যেন! কারণ ফেংশুই বিশেষজ্ঞদের মতে এই বিশেষ মূর্তিটি আশেপাশে থাকলে স্ট্রেস লেভেল নিয়ন্ত্রণে চলে আসতে যেমন সময় লাগে না, তেমনি সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে জীবনে। শুধু তাই নয়, লাফিং বুদ্ধের আশীর্বাদে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তো মেলেই, সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলা মিটে যেতেও সময় লাগে না। তাই তো বলি বন্ধু, এত সব উপকার যদি একসঙ্গে পেতে চান, তাহলে লাফিং বুদ্ধের উপর ভরসা রাখতে ভুলবেন না যেন!

৫. বাঁশ গাছ:
যে কোনও ফেংশুইয়ের দোকানেই আপনি এই গাছটি পেয়ে যাবেন। ছোট্ট টবে পোঁতা আজব ধরনের দেখতে এই বাঁশ গাছটি বাড়িতে বা অফিসে এনে রাখলে দেখবেন ফল মিলতে সময় লাগবে না। বিশেষত গাছটির প্রভাবে ছোট-বড় নানা রোগ-ব্যাধি তো দূরে পালাবেই, সেই সঙ্গে স্ট্রেস লেভেল কমবে, অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং অবশ্যই কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হতে শুরু করবে। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে এই বিশেষ ধরনের গাছটি আশেপাশে থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কমে। আর এ জীবনে নেওয়া বেশিরভাগ সিদ্ধান্ত যখন ঠিক হয়, তখন জীবনের ছবিটা রঙিয়ে উঠতে যে সময় লাগে না, তা তো বলাই বাহুল্য!



Click it and Unblock the Notifications