Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বসে বসে জেনে নিন নিজেকে!
আচ্ছা আপনাদের মনে কখনও এমন ইচ্ছা জাগে না যে আশেপাশের মানুষগুলির মনের ভিতরে ঢুকে তাদের আসল চরিত্রটা জেনে নেওয়ার? করে তো!
সি আই এ, মোসাদ অথবা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকাল উইং-এর মধ্য়ে কি মিল আছে বলতে পারেন? প্রত্যেকটাই গয়েন্দা সংস্থা। প্রথমটা আমেরিকার। মোসাদ ইজরায়েলের আর শেষেরটা আমাদের দেশের। ফুল মাক্স! কিন্তু এ ছাড়াও একটা মিল আছে এই তিনটি সংস্থার মধ্যে, কী বলুন তো!সেটা হল বিশ্বের বাকি গোয়েন্দা এজেন্সির মতোই এই সংস্থাগুলির এজেন্টরাও, মানে স্পাইরাও মানুষকে চিনতে "বডি ল্যাঙ্গোয়েজ" এর সাহায্য নিয়ে থাকেন। কারণ গোয়েন্দাদের মতো প্রতিটি মানুষেরই একটা শরীরি ভাষা আছে, তা ভাষা যদি একবার বুঝে নেওয়া যায়, তাহলেই কেল্লাফতে!
আচ্ছা আপনাদের মনে কখনও এমন ইচ্ছা জাগে না যে আশেপাশের মানুষগুলির মনের ভিতরে ঢুকে তাদের আসল চরিত্রটা জেনে নেওয়ার? করে তো! তাহলে আর আপেক্ষা কেন। ঝটপট চোখ রাখুন এই প্রবন্ধে। লেখাটি পড়ার পর যে দিল খুশ হয়ে যাবে, তা হলফ করে বলতে পারি।
মানুষকে চিনবেন কীভাবে, এই নিয়ে বিভিন্ন সময়ে নানা দেশের বিখ্যাত সব গোয়েন্দারা একাধিক বই লিখেছেন। সেই সব বইয়ের কোন কোনটায় এক আজব বিষয়ের উল্লেখ পাওয়া গেছে। কী সেই আজব বিষয়? বিশেষজ্ঞদের মতে প্রতিটি মানুষের বসার ধরণ আলাদা আলাদা হয়। এও এক ধরনের শারীরি ভাষা। তাই তো বসার ধরণকে বিশ্লেষণ করেও কোনও অচেনা মানুষ সম্পর্কে অনেক কিছু জেনে যাওয়া সম্ভব। যেমন ধরুন...

বসার ধরণ ১:
উপরের ছবিটা একবার দেখুন। কাউকে যদি এইভাবে বসতে দেখেন, জানবেন তিনি বেজায় দায়িত্বজ্ঞানহীন মানুষ। শুধু তাই নয়, এমন মানুষেরা বিপদ দেখলেই ছুট লাগায়। ছোট হোক কী বড়, কোনও ধরনের সমস্যা সামলানোর ক্ষমতাই এদের থাকে না। এক কথায় এমন মানুষদের মনের জোর খুব কম হয়। সহজ কথায় ভীতুও বলা যেতে পারে। তবে এদের চরিত্রের কিছু দিক বেশ চমকপ্রদও বটে। যেমন, এমন মানুষেরা খুব ক্রিয়েটিভ হন। তাই তো শিল্পী হিসেবে খুব সফল হন।

বসার ধরণ ২:
এরা কাল্পনিক মনের অধিকারী হন। অন্য ধরনের নানা ভবনা সারাক্ষণ এদের মাথায় ঘুরপাক খেতে থাকে। হাসি-খুশি থাকার বিষযেও এদের জুড়ি মেলা ভার। তাই তো মন খারাপ করা প্রায় সব কিছু থেকেই দূরে থাকতে ভালবাসেন এমন মানুষেরা। সহজ কথায় জীবন কীভাবে বাঁচতে হয়, তা এমন মানুষদের থেকেই জানা উচিত। তাই তো বলি, কোন সময় যদি এমন ধরনের কাউকে পেয়ে যান, তাহলে একদম পিছু ছাড়বেন না যেন! দেখবেন খুশির পাত্র কোনও দিন খালি থাকবে না আপনার।

বসার ধরণ ৩:
আরাম প্রিয় মানুষেরা সাধারণত এইভাবেই বসে থাকেন। এমন মানুষেরা কোনও কিছুর জন্যই আরাম থেকে বঞ্চিত হতে চান না। আরেকটি খারাপ দিক হল, এরা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকেন। ফলে এদের মস্তিষ্কে প্রতি সেকেন্ড এমন ব্যস্ত থাকেন যে কোনও একটা বিষয়ে ফোকাস করতেই পারে না। সেই কারণে তো সফলতা এমন মানুষদের থেকে একটু দূরে থাকতেই ভালবাসে।

বসার ধরণ ৪:
এমনভাবে যারা বসে থাকেন, তারা সাধারণত খুব শৃঙ্খলাপরায়ণ হন। সময়ের কাজ সময়ে করতে খুব ভালবাসেন। সেই সঙ্গে বেশ চুপচাপ থাকতেও পছন্দ করেন।

বসার ধরণ ৫:
জীবন যে খাতেই যাক না কেন, এরা কোনও কিছু নিয়েই বেশি ভাবতে চান না। তাই তো সিদ্ধান্ত নিতে কোনও সময় কষ্ট করতে হয় না। কারণ এদের মন যা বলে, তাই করতেই এমন মানুষেরা ভালবাসে। তবে এদের চরিত্রের সবথেকে ভাল দিক হল, এমন মানুষের কোনও কিছু নিয়েই তাড়াহুড়ো করেন না। কারণ এরা বিশ্বাস করেন, "ঠিক ঠিক সময়ে ঠিক জিনিস হবে, অযথা তাড়াহুড়ো করে কোনও লাভই হয় না।"
এতকিছু বলে ফেললাম, দেখুন একটা জিনিসই জানা হল এতক্ষণে। কী বলুন তো! আরে মশাই আপনি কীভাবে বসেন!



Click it and Unblock the Notifications