Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) এভাবেও মানুষের মৃত্যু হয়, কল্পনারও অতীত!
মৃত্যু জীবনের কঠিন বাস্তব। মৃত্যুকে এড়িয়ে যাওয়া অসম্ভব। মৃত্যু আসবেই। তবে কিভাবে আসবে, কখন আসবে, মানুষ বা প্রাণী ভেদে তার পরিবর্তন হতে পারে।
মৃত্যু অনেকসময় অকালে হতে পারে, অনেকসময় দুর্ভাগ্যে হতে পারে। দুর্ভাগ্য কারণ ওই একই কারণ বা ঘটনা অন্য ব্যক্তির সঙ্গে ঘটা সত্ত্বেও মৃত্যু শুধু একজনের ক্ষেত্রেও আসতে পারে।
মৃত্যু নিয়ে আমরা এত কথা কেন বলছি, তা জানতে চাইলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। মানুষের মৃত্য়ু এভাবেও হতে পারে কল্পনাও করতে পারবেন না।

অতিরিক্ত পুডিং খেয়ে মৃত্য়ু
১৭৭১ সালে সুইডেন এর রাজা কিং অ্যাডলফ ফ্রেডরিক ১৪ বাটি পুডিং খেয়েছিলেন। হজম করতে না পেরে তার মৃত্যু হয়েছিল।

লম্বা স্কার্ফ পরায় মৃত্যু
নর্তকী ইসাডোরা ডাঙ্কন অতি সুন্দরী ছিলেন। তাঁর লম্বা গলা অনেকেরই নজর কাড়ত। তিনি গলায় লম্বা স্কার্ফ পড়তে খুব ভালবাসতেন। একদিন স্কার্ফ পরে গাড়িতে বসেছিলেন, তার স্কার্ফ উড়ে গিয়ে পিছনের চাকায় জড়িয়ে যায়। ফলে গলায় ফাঁস লেগে তাঁর মৃত্যু হয়।

উচ্চস্বরে গান শোনায় মৃত্যু
ইসাইয়া ওটিয়েনে একদিন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রাস্তায় যাচ্ছিলেন। এত জোরে তিনি গান শুনছিলেন যে, একটি হেলিকপ্টার তার মাথার উপর ভেঙে পড়ছে সে আওয়াজও তিনি পাননি। আর তাতেই মৃত্যু হয় তার।

আইফেল টাওয়ার থেকে পড়ে মৃত্যু
১৯১২ সালে ফরাসি দর্জি ফ্র্যান্জ রেইচেলট একটি প্যারাশুট স্যুট বানানোর মনস্থির করেন। প্রথমে ঠিক হয়েছিল পুতুলের সাহায্য এর পরীক্ষা করা হবে কিন্তু ফ্র্যান্জ সিদ্ধান্ত নেন তিনিই ট্রায়াল দেবেন। আর তখনই আইফেল টাওয়ার থেকে ঝাঁপ দিলেই তিনি সোজা মাটিতে পড়েন। প্যারাশুট স্যুট কাজ করেনি। তাঁর মৃত্যু হয়।

অনেক ভিডিও গেম খেলার জন্য
লি সিয়ং সিওপ নামের এক ব্যক্তিকে ভিডিও গেম খেলার নেশা গ্রাস করেছি। ভিডিও গেম খেলার জন্য তিনি নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন। ৫০ ঘন্টা তিনি টানা গেমস খেলেছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

অতিরিক্ত ভায়েগ্রা নেওয়ায় মৃত্যু
সার্জি টুগানভ নামের ২৮ বছরের এক যুবক ৩০০০ ডলারের শর্তের জন্য একইসঙ্গে ২ মহিলার সঙ্গে যৌন মিলনে আবদ্ধ হন। নিজেকে সক্রিয় রাখতে এক বোতল ভায়েগ্রা সেবন করেন তিনি। ১২ ঘন্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তার।



Click it and Unblock the Notifications