Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জানেন কি আপনি কোন বারে জন্মেছেন তার উপর অনেকাংশেই নির্ভর করে আপনার চরিত্র!
বিশেষজ্ঞের মতে কে সপ্তাহের কোন দিনে জন্মেছেন, তার উপরও তার চরিত্র অনেকাংশে নির্ভর করে থাকে।
কেউ হুকোমুখো হ্যাংলা, তো কেউ কেউ বদমেজাজি। আবার কেউ পাগলাটে। অনেকে আবার হাসির ফোয়ারা। এমন নানা চরিত্রের মানুষ প্রায় দিনই আমার আমাদের আশেপাশে দেখে থাকি। কিন্তু সবাই সবার থেকে আলাদ কেন? আরে যে যেমন পরিস্থিতিতে জন্মেছেন, তার মানসিক চরিত্র তো তেমন হয়, তাই না! যেমন ধরুন যে উত্তর কলকাতার মার্বেল প্যালেসে, সোনার চাম মুখে জন্মেছে সে তোর আর বাড়িতে বাড়িতে কাজ করা রানু মাশির মতো হবে না। আবার যে পাবলো পিকাসোর পেন্টিং নিয়ে চর্চা করেন অথবা রবি ঠাকুরের রচনাবলী পড়েন, সে তো আর বাসের কন্ডাকটারের মতো কথা বলবেন না। ঠিক একেবারে ঠিক বলেছেন যে আমাদের আশেপাশের পরিবেশ নানাভাবে আমাদের চরিত্রের উপর প্রভাব ফেলে থাকে। কিন্তু আরও একটা ফ্যাক্টর আছে, যে সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।
কী ফ্যাক্টর? বেশ কিছু বিশেষজ্ঞের মতে কে সপ্তাহের কোন দিনে জন্মেছেন, তার উপরও তার চরিত্র অনেকাংশে নির্ভর করে থাকে। এই যেমন ধরুন যে রবিবার জন্মেছেন সে যেমন হবে, তার সঙ্গে শুক্রবার যে পৃথিবীতে এসেছেন সেই মানুষটার কোনও মিলই খুঁজে পাবেন না। কারণ প্রতিটি বারের উপরই এক একটি গ্রহের প্রভাব থাকে, আর সেই মতো আমাদের চরিত্রের মূল কাঠামোটা তৈরি হয়ে থাকে। তাই তো বলি বন্ধু, কাছের মানুষ হোক কি প্রতিপক্ষ, কারও চরিত্রের অতলে গিয়ে মানুষটা কেমন, তা যদি জানতে হয়, তাহলে এই প্রবন্ধে একবার চোখ রাখতেই হবে, তাহলেই দেখবেন কেল্লা ফতে!

১. রবিবারের যার জন্ম:
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে রবিবার যারা জন্মেছেন তাদের জন্মকুষ্টিতে রবির প্রভাব খুব বেশি থাকে, যার প্রভাবে সেই ব্যক্তি যেমন চিন্তাশীল হন, তেমনি সাহসী পদক্ষেপ নিতেও ভয় পান না। তবে এদের চরিত্রের দুটো খারাপ দিকেরও সন্ধান পাওয়া যায়। এক, এরা মোটেও অল্পতে সন্তুষ্ট হন না, আর দুই এমন মানুষেরা নিজেকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন। অর্থাৎ সহজ কথায় বললে এরা একটু স্বার্থপর গোছেরই হয়ে থাকেন।

২. সোমবার:
সপ্তাহের এই দিনেই ভগবান শিবের অরাধনা করা হয়ে থাকে। তাই তো হিন্দু শাস্ত্রে সোমবারের মাহাত্ম্য একটু বেশিই। তাহলে কি বলতে হয় যারা সপ্তাহের এই বিশেষ দিনে জন্মান, তাদের উপর দেবাদিদেবের আশীর্বাদ চিরন্তন থাকে? তা হয়তো থাকতে পারে। তবে শবি ঠাকুরের প্রভাব যে এদের চরিত্রের উপর পরে, এমন কোনও প্রমাণ কোথাও পাওয়া যায়নি, বরং জ্যোতিষ শাস্ত্রের উপর লেখা বেশ কিছু বই অনুসারে সোমবার যারা জন্মান তাদের উপর চাঁদের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে। তাই তো এরা খুব ভাল মনের মানুষ হন। শুধু তাই নয়, অন্যের সাহায্য করতে এরা সদা প্রস্তুত থাকেন। তবে একবার যাকে ভালোবেসে ফেলেন, তাকে নিয়ে এতটাই পজেসিভ হয়ে যান যে সম্পর্কে নানা সময় নানা ঝামেলা মাথা চাড়া দিয়ে ওঠার সম্ভাবনা থাকে।

৩. মঙ্গলবার:
সপ্তাহের এই বিশেষ দিনে যারা জন্মেছেন তাদের রুলিং প্ল্যানেট হল মঙ্গল। আর যাদের উপরে মঙ্গলের প্রভাব বেশি থাকে, তারা মূলত লড়াকু মানসিকতার হয়ে থাকেন। শুধু তাই নয়, এদের চরিত্রের আরও কিছু ভাল দিকেরও সন্ধান পাওয়া যায়। যেমন ধরুন-এমন মানুষেরা যেমন হারতে একেবারে পছন্দ করেন না, তেমনি বেজায় সাহসীও হয়ে থাকেন। প্রসঙ্গত, মঙ্গলবারে যাদের জন্ম, তাদের জীবনে সব দিক থেকে মঙ্গল হয়, তা সে চাকরিক্ষেত্রে হোক কী পারিবারিক জীবনে।

৪. বুধবার:
বারের নামটা থেকেই আন্দাজ করা যায় যে এই দিনটিতে যাদের জন্ম, তাদের উপর বুধ গ্রহের প্রভাব একটু বেশি মাত্রাতেই থাকে। আর যাদের জন্মকুষ্টিতে বুধ বেজায় শক্তিশালী হয়, তারা দারুন কথা বলতে পারেন। শুধু তাই নয়, এমন মানুষদের ভাবনা-চিন্তাও বেজায় উঁচু দরের হয়ে থাকে। তবে এরা নিজেকে নিয়ে ভবতে যেমন পছন্দ করেন না, তেমনি বেজায় চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। তাই তো কোনও কিছুতেই এদের বেশি দিন মন টেকে না। ফলে যে কোনও কাজেই সফলতার স্বাদ পেতে এমন মানুষদের একটু সময় লেগে যায় বৈকি!

৫.বৃহস্পতিবার:
আপনি কি সপ্তাহের এই বিশেষ দিনে জন্মেছেন? তাহলে বলতেই হয় আপনি মশাই বেজায় ভাগ্যবান। কেন এমন কথা বলছি, তাই ভাবছেন নিশ্চয়? আসলে বন্ধু বিশেষজ্ঞদের মতে যাদের উপর বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি থাকে, তারা কর্মজীবনে যেমন তুমুল সফল হন, তেমনি পারিবারিক জীবনও এদের সুখে-শান্তিতে কেটে যায়। শুধু তাই নয়, গুরু বৃহস্পতির আশীর্বাদে এমন মানুষদের অর্থনৈতিক সফলতা পেতেও সময় লাগে না। তবে এখানেই কিন্তু শেষ নয়, যারা সপ্তাহের এই বিশেষ দিনে জন্মেছেন, তারা সবাইকে খুশি রাখতে যেমন বেজায় পছন্দ করেন, তেমনি আশেপাশের মানুষদের বিপদের সময় ঠিক রাস্তা দেখাতেও এরা সদা প্রস্তুত থাকেন। তাই তো বলি বন্ধু, আপনার চেনাশোনার মধ্যে যদি কেউ বৃহস্পতিবার জন্মে থাকেন, তাহলে তার পিছু ছাড়া করবেন না যেন!

৬. শুক্রবার:
যারা সপ্তাহের ষষ্ঠ দিনে জন্মেছেন, তাদের উপর স্বাভাবিকভাবেই শুক্রের প্রভাব বেশি থাকে। আর এমনটা হওয়ার কারণে সেই মানুষটি রূপে-গুণে যেমন সর্বোত্তম হন, তেমনি বেজায় সামাজিক গোছেরও হয়ে থাকেন। অর্থাৎ অচেনা মামনুষদের সঙ্গে আলাপ করতে এরা বেজায় পছন্দ করেন। শুধু তাই নয়, শুক্রের প্রভাবে এমন মানুষদের মনের মতো জীবনসঙ্গী পেতেও বেশি দিন অপেক্ষা করতে হয় না।

৭. শনিবার:
আপাত দৃষ্টিতে আমরা সাবাই প্রায় শনি দেবকে বেজায় ভয় পেয়ে থাকি। শুধু তাই নয়, এমনটাও বিশ্বাস করা হয় যে যাদের উপর শনির প্রভাব বেশি থাকে, তারা জীবনে একেবারে খুশি হন না। কথাটা কিন্তু ঠিক নয়। কারণ যারা শনির সাড়ে সাতির খপ্পরে পরেন, একমাত্র তাদেরই জীবন দুঃখে-কষ্টে ভরে ওঠে। তাই বলে এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই যে যারা শনিবার জন্মেছেন, তাদের সঙ্গে দুঃখের যোগ নিবিড়। বরং এদিন যারা পৃথিবীতে আসেন, তাদের উপর শনি দেব এতটাই প্রসন্ন হন যে শনি গ্রহের প্রভাবে এরা বেজায় মেধাবী হন। শুধু তাই নয়, বাস্তবাদি এবং কর্মঠ হওয়ার কারণে কর্মক্ষেত্রে চটজলদি সফলতা লাভ করতে এদের কেউ আটকাতেই পারে না। তবে একটাই খারাপ স্বভাব রয়েছে এদের। কী স্বভাব? এরা বেজায় একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকেন।



Click it and Unblock the Notifications