আসছে ১৯: আগামী বছর এই ৫ টি রাশির জাতক-জাতিকার জীবনে আসতে চলেছে আমূল পরিবর্তন!

২০১৯ সালে যে যে রাশির জাতক-জাতিকাদের জীবন বদলে যেতে চলেছে, তারা হলেন...

আর মাত্র কয়েক দিন। তার পরই আগমণ ঘটবে এক নতুন বছরের। সেই সঙ্গে আমাদের মনের দরজায় টোকা দেবে নতুন নতুন অনেক অশা, অনেক স্বপ্নও। আসলে একটা বছর তো শুধু দিন-তারিখের হিসেবে নয়, আরও অনেক, অনেক কিছু। এই যেমন ধরুন কেই কেউ আশা করেন তাদের নতুন বছরে একটা মনের মতো চাকরি লেগে যাবেই যাবে! আবার অনেকের স্বপ্ন মনের মতো জীবনসঙ্গী পাওয়ার। আবার কেউ কেউ দুঃখকে হারিয়ে খুশির সন্ধান পেতে মরিয়া। এমন কত শত আশার পুঁজি হল একটা নতুন বছর।

ভয় একটাই। ভাল কিছুর স্বপ্ন তো সবাই দেখেন। কিন্তু সেই সব স্বপ্ন কজনেরই বা পূরণ হয় বলুন! কিন্তু আগামী বছর এই প্রবন্ধে আলোচিত হতে চলা ৫ টি রাশির জাতিক-জাতিকার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন যে শুধু একটা ক্ষেত্রে হবে, তা নয়, জীবনের প্রতিটি অংশে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন যে শুভ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আর অপেক্ষা কেন বন্ধু, চলুন জেনে নেওয়া যাক এই লাকি জোডিয়াক সাইন বা রাশিগুলির মধ্যে আপনার রাশিটা আছে কিনা!

প্রসঙ্গত, ২০১৯ সালে যে যে রাশির জাতক-জাতিকাদের জীবন বদলে যেতে চলেছে, তারা হলেন...

১. বৃষরাশি:

১. বৃষরাশি:

পুরানো সেই বোরিং জীবনকে টাটা-বাই বাই বলার সময় এসে গেছে বন্ধুরা! কারণ এই নতুন বছরে আপনি এক নতুনভাবে নিজেকে চিনতে চলেছেন। এই সময়ে ক্লান্তি, মানসিক অবসাদ এবং দুঃখ আপনার থেকে দূরে পালাবে। সেই সঙ্গে শরীর এবং মন এতটাই চাঙ্গা হয়ে উঠবে যে কর্মক্ষেত্রে থেকে সামাজিক জীবন, সবেতেই আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। এমনকি পারিবারিক জীবনেও হারিয়ে যাওয়া সুখ-শান্তি ফিরে আসবে। মধ্যা কথা পরিবারিক জীবন থেকে চাকরি জীবন, সেবেতেই আপনাদের সেরার সেরা হওয়ার টাইম এসে গেছে। তবে এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের মতে ২০১৯ সালে বৃষরাশির জাতক-জাতিকারা মনের মতো জীবনসঙ্গীর সন্ধানও পেতে চলেছেন। তাই চোখ-কান খোলা রাখতে ভুলবেন না যেন!

২. সিংহরাশি:

২. সিংহরাশি:

অনেক হল স্বপ্ন দেখা। এবার স্বপ্ন পূরণের পালা। আসলে নতুন বছরে গ্রহ-নক্ষত্রের অবস্থান যা, তাতে বহু দিন ধরে আটকে থাকা কোনও কাজ পুনরায় হতে শুরু করে দেবে। সেই সঙ্গে মনের মণিকোঠায় সাজানো ছোট-বড় সব স্বপ্ন এবার দিনের আলো দেখতে চলেছে। শুধু তাই নয়, জীবনের প্রতিটি অধ্যায় নতুন ভাবে লেখা হবে। তবে এই পরিবর্তন যে আনন্দময় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, আরও একটা জিনিস জেনে রাখার প্রয়োজন রয়েছে, তা হল আপনার যা চরিত্র তাতে আপনি কর্মক্ষেত্রে সদা প্রথমসারিতে থাকতে ভালবাসেন এবং আনন্দের বিষয় হল ২০১৯ সালে আপনি এমন কিছু সুযোগ পেতে চলেছেন, যা আপনাকে চরম সাফল্যের অনেকটাই কাছে পৌঁছে দেবে। তাই নতুন নতুন সুযোগকে কাজে লাগানোর জন্য প্রস্তুতি শুরু করে দিন বন্ধু!

৩. কন্যারাশি:

৩. কন্যারাশি:

আপনি যেমন লেজুক, তেমনি কিছু কিছু ক্ষেত্রে বেশ ভীতুও বটে। কিন্তু দেখবেন এমনটা আর আপনি থাকবেন না। কারণ নতুন বছরে আপনি খোলস থেকে বেরিয়ে এসে এক নতুন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাবেন। শুধু তাই নয়, যে মনের মতো চাকরির সন্ধান আপনি বহু বছর ধরে করে আসছেন, এবার সেই অপেক্ষারও অবসান ঘটতে চলেছে। শুধু তাই নয়, আগামী কয়েক মাসে আপনি এমন কিছু সুযোগ পেতে চলেছেন, যে কারণ অর্থনৈতিক উন্নতিও ঘটবে চোখে পরার মতো। এক কথায় বলা যেতে পারে আগামী বছরের ৩৬৫ দিন যে আপনার জন্য বেজায় মেমোরেবল হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

৪. মকররাশি:

৪. মকররাশি:

গুরুত্বপূর্ণ একটা বছর অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। কারণ আগামী বছরে চাকরি ক্ষেত্রের পাশাপাশি পরিবারিক জীবনেও অফুরন্ত আনন্দের সন্ধান পেতে চলেছে আপনারা। শুধু তাই নয় এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে অনেকেই মনের মনুষেরও সন্ধান পাবেন। শুধু তাই নয়, আপনারা হলেন হিসেবি প্রকৃতির মানুষ। কিন্তু নতুন বছরে আপনি এতটাই কেয়ার ফ্রি হয়ে উঠবেন যে সব চিন্তা, হিসেবে এবং সুরক্ষার বলয়কে ভেঙে এক নতুন লক্ষের দিকে এগিয়ে যাবেন এবং এক চরম সফলতার স্বাদ পাবেন, যার অপেক্ষা আপনি বহু দিন ধরে করে চলেছন।

৫. মীনরাশি:

৫. মীনরাশি:

আপনার সারাক্ষণ স্বপ্নের দেশে থাকতেই ভালবাসেন! তাই তো না কর্মক্ষেত্রে, না পরিবারিক জীবনে, কোথাওই সুখে-শান্তিতে থাকতে পরেন না আপনারা। কিন্তু আর নয়! এবার আপনাদের জীবনেও তুমুল পরিবর্তন আসতে চলেছে। কারণ ২০১৯ সাল মীনরাশির জাতক-জাতিকারা শুধু কেরিয়ারের দিক থেকেই উন্নতি করবেন না। সেই সঙ্গে আপনারা এতটাই অ্যাকটিভ হয়ে উঠবেন যে প্রায় সব স্বপ্নই পূরণ হবে একে একে। তাই বুঝতেই পাছেন, অবশেষে খুব জোড়ে এবং আনন্দের সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলার সময় এসে গেছে আপনাদের বন্ধুরা!

Story first published: Tuesday, December 4, 2018, 12:54 [IST]
X
Desktop Bottom Promotion