Telangana Election Result 2023: তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রেবন্ত রেড্ডি! জানেন কে এই ব্যক্তি?

চব্বিশের লোকসভা ভোটের আগে চার রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ় বিজেপি জোয়ারে ভেসে গেল। এর মধ্যে অবশ্য তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাওয়ের সরকারকে ফেলে দিয়ে জিতল কংগ্রেস।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল তেলঙ্গানা। নতুন রাজ্যের প্রথম বিধানসভা ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন চন্দ্রশেখর রাও। ২০১৮-র ভোটেও মুখ্যমন্ত্রী হিসেবে ফিরেছিলেন। তবে সেই ধারা বজায় রাখতে পারলেন না ২০২৩-এ।

Telangana Election Result 2023

কংগ্রেসের এই জয়ের ক্ষেত্রে কংগ্রেসের অঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অনুমুলা রেবন্ত রেড্ডির ক্যারিশমা কাজে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কে এই অনুমুলা রেবন্ত রেড্ডি? জেনে নিন তাঁর সম্পর্কে বিস্তারিত।

অনুমুলা রেবন্ত রেড্ডি সম্পর্কে কিছু তথ্য

- ১৯৬৯ সালে অবিভক্ত অন্ধ্র প্রদেশের মহাবুবনগর জেলায় জন্মগ্রহণ করেন রেবন্ত রেড্ডি।

- ১৯৯২ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডির ভাগ্নি গীতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

- ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এভি কলেজ থেকে স্নাতক পাশ করেন। কলেজেই এবিভিপি-এর সঙ্গে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথ চলা শুরু। এমনকি পুলিশের লাঠিচার্জের মুখেও তিনি রাস্তায় প্রতিবাদ করেছেন। এক সময় ঘুষের অভিযোগের জেরে কিছু সময়ের জন্য জেলেও যেতে হয়েছিল তাঁকে।

- ২০০৭ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমএলসি নির্বাচিত হন রেভান্থ। পরে তেলেগু দেশম পার্টিতে যোগ দেন। ২০০৯ সালে অন্ধ্র প্রদেশের কোদাঙ্গল বিধানসভা থেকে টিডিপি-র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেন।

- ২০১৪ সালে অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচনে ৪৬.৪৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ২০১৭ সালে রেবন্ত টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন।

- ২০১৮ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে দাঁড়ান। কিন্তু সে বছর বিআরএস প্রার্থীর কাছে হেরেও যান তিনি। নির্বাচনে এটাই ছিল তাঁর প্রথম পরাজয়।

- ২০১৯ সালের লোকসভা ভোটে মালকাজগিরি থেকে নির্বাচিত হয়েছিলেন। প্রায় ১০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন। কংগ্রেসে অনেকটাই নবীন হওয়া সত্ত্বেও রেড্ডিকে ২০২১ সালে রাজ্য সভাপতি নিযুক্ত করা হয়।

- ২০১৫ সালে তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন রেবন্ত৷ আইন পরিষদ নির্বাচনে টিডিপির পক্ষে ভোট দেওয়ার জন্য মনোনীত বিধায়ককে ঘুষ দেওয়ার চেষ্টায় ধরা পড়েছিলেন তিনি। গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে অবশ্য জামিন পান।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion