Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Grahan 2023: এপ্রিলে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ, জেনে নিন সঠিক তারিখ ও সময়
বৈজ্ঞানিক ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সূর্য ও চন্দ্রগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণকে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। এই সূর্যগ্রহণকে 'নিঙ্গালু সূর্যগ্রহণ' বা 'হাইব্রিড সূর্যগ্রহণ' আখ্যা দেওয়া হয়েছে। কবে, কখন এবং কোথায় দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য? জেনে নিন বিস্তারিত।

২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণের তারিখ এবং সময়
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে সকাল ০৭টা ০৪ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ২৯ মিনিটে। সূর্যগ্রহণের মোট সময়কাল হবে ৫ ঘণ্টা ২৪ মিনিট। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।
হাইব্রিড সূর্যগ্রহণ কী?
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়।
হাইব্রিড সূর্যগ্রহণের সময় সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোটো হয়। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। ফলে চারদিক দিয়ে সূর্যের আলোর ছটা বেরিয়ে আসে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে সোনার আংটির মতো দেখতে লাগে।
কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে?
বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, পূর্ব ও দক্ষিণ এশিয়া, অ্যান্টার্কটিকা এবং ভারত মহাসাগর থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।
ভারত থেকে দৃশ্যমান না হওয়ার কারণে, এখানে সূতক কাল বৈধ হবে না।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।



Click it and Unblock the Notifications