বাড়িতে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি এনে রাখলে কী কী উপকার পাওয়া যায় জানা আছে?

এই প্রবন্ধে এমন একটি অজানা বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে, যা পড়তে পড়তে আপনি অবাক হয়ে যাবেনই!

বন্ধুরা ফিনিক্স পাখির গল্প শুনেছেন নিশ্চয়? গল্প গাঁথায় এমনটা লেখা আছে যে ফিনিক্স হল সেই পাখি, যে মৃত্য়ুকালে জ্বলে ছাই হয়ে যায়, আর সেই ছাই থেকে জন্ম নেয় আরেক ফিনিক্স ছানা। তাই তো যারা ধ্বংসের মুখ থেকে ফিরে এসে জীবনে একর পর এক শৃঙ্গ জয় করেন, তাদরে অনেক সময় ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। তবে ভাববেন না এই প্রবন্ধে এমন শৃঙ্গ জয়ীদের গল্প শোনানো হবে। বরং এমন একটি অজানা বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করা হবে, যা পড়তে পড়তে আপনি অবাক হয়ে যাবেনই!

কী বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে, তাই ভাবছেন নিশ্চয়? আসলে বন্ধু ফেংশুই শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি এনে রাখলে ধীরে ধীরে জীবনের ছবিটা বদলে যেতে শুরু করে। কারণ এমনটা করলে একদিকে যেমন সুখ-সমৃদ্ধির সন্ধান মেলে, তেমনি মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন...

১. গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে:

১. গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে:

খেয়াল করে দেখবেন লাইফস্টাইল গুরুরা একটা কথা প্রায়ই বলে থাকেন, তা হল জীবনে সফলতার স্বাদ পেতে গেলে পরিশ্রমের কোনও বিকল্প নেই! কথাটা যে ভুল এমন নয়, কিন্তু যদি ভাগ্যের সঙ্গ না পেলে কি শুধু পরিশ্রমের উপর ভরসা করে সফলতা লাভ করা সম্ভব? মনে তো হয় না! তাই তো বলি বন্ধু যারা এই মানব জীবনকে সার্থক বানাতে চান, তারা বাড়িতে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি এনে রাখতে ভুলবেন না যেন! কারণ এমনটা করলে আমাদের আশেপাশে পজেটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর যেমনটা নিকোলো মেকিয়াভেলি বলতেন যে ফরচুনা বা ভাগ্য অনেকাংশেই আমাদের জীবনের গতিপথকে প্রভাবিত করে থাকে। তাই তো একবার গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠলে জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না, তা আর বলার অপেক্ষা রাখে না।

২. বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়:

২. বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়:

অল্প সময়ে অনেক অনেক টাকার মালিক হয়ে উঠতে কে না চায় বলুন! কিন্তু কীভাবে এই স্বপ্ন পূরণ হতে পারে, সে সম্পর্কে অনেকই বুঝে উঠতে পারেন না। যদি আপনিও এদের একজন হন, তাহলে আজই বাড়িতে ফিনিক্স পাখির ছবি এনে লাগিয়ে ফেলুন, সেই সঙ্গে যে কাজ করতে ভালভালে তা মন দিয়ে করতে শুরু করুন। এমনটা করলে দেখবেন বড়লোক হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে সময় লাগবে না। আসলে ফেংশুই বিশেষজ্ঞদের মতে ফিনিক্স পাকি বাড়িতে এনে রাখলে খারাপ শক্তির প্রভাব কমতে থাকে, ফলে অর্থনৈতিক সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে কর্মক্ষেত্রে চটজলদি উন্নতি লাভের সম্ভাবনাও যায় বেড়ে।

৩. সামাজিক সম্মান বৃদ্ধি পাবে:

৩. সামাজিক সম্মান বৃদ্ধি পাবে:

শুনতে আজব লাগলেও এই ধারনার মধ্যে কোনও ভুল নেই যে ফিনিক্স পাখির মূর্তি বাড়ির ড্রয়িং রুমে রাখলে সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বাড়তে সময় নেয় না। কেন এমনটা হয় জানা আছে? ফেংশুই বিশেষজ্ঞদের মতে ফিনিক্স পাখির ছবি বা মূর্তি বাড়িতে এনে রাখলে বাস্তু দোষ কেটে যায়। আর একবার যখন বাস্তুদোষ কেটে যেতে শুরু করে তখন জীবনের প্রতিটি ধাপে সফলতা এবং সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে। তাই তো বলি বন্ধু, আপনার সম্পর্কে সবাই ভাল ভাল কথা বলুক, এমনটা যদি চান, তাহলে এই সহজ টোটকাটিকে কাজে লাগাতে ভুলবেন না যেন!

৪. বুদ্ধির ধার বাড়ে:

৪. বুদ্ধির ধার বাড়ে:

জানি বন্ধু কথাটা শুনতে হয়তো আজব লাগছে। কিন্তু বিশ্বাস করুন ফিনিক্স পাখির বলে বাস্তবিকই বুদ্ধির ধার বাড়ানো সম্ভব। আসলে এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ির দক্ষিণ দিকে এই পাখির ছবিটি রেখে যদি প্রতিদিন দূর থেকে দেখতে থাকেন, তাহলে ব্রেন পাওয়ার তো বাড়েই, সেই সঙ্গে দূরদর্শিতা এবং বুদ্ধির ধার বাড়তে সময় লাগে না।

৫.মনের জোর বাড়তে থাকে:

৫.মনের জোর বাড়তে থাকে:

ফেংশুই শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়িতে ফিনিক্স পাখির ছবি রাখলে ছাই থেকে অরেকটি ফিনিক্স পাখির জন্ম নেওয়ার গল্প বারে বারে মনের পর্দায় চলতে থাকে। ফলে মনের জোর বাড়তে সময় লাগে না। সেই সঙ্গে আত্মবিশ্বাসও এতটা বেড়ে যায় যে জীবন পথে সামনে আসা কোনও বাঁধা পেরতেই সময় লাগে না। প্রসঙ্গত, সাইকোলজিস্টদের করা বেশ কিছু গবেষণাতেও একথা প্রমানিত হয়েছে যে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত কোনও হিরোর ছবি বা ইন্সপিরেশনাল কোট থাকলে আমাদের ভাবনা-চিন্তার ধরণ ধীরে ধীরে পজেটিভ মোর নিতে শুরু করে। আর একবার ভাবনায় পরিবর্তন এসে গেলে সফলতা বেশি দিন আর দূরে থাকতে পারে না।

ফিনিক্স পাখির ছবি বা মূর্তি বাড়ির কোথায় রাখতে হবে?

ফিনিক্স পাখির ছবি বা মূর্তি বাড়ির কোথায় রাখতে হবে?

বিশেষজ্ঞদের মতে বাড়ির দক্ষিণ দিকে এই পাখিটির ছবি বা মূর্তি রাখলে বেশি উপকার পাওয়া যায়।

তাহলে বন্ধু কী সিদ্ধান্ত নিলেন! ফিনিক্স পাখির পিঠে চেপে সাফল্যের পাহাড় চড়তে চান, নাকি অসফলার বোঝা বয়েই কাটিয়ে দিতে চান বাকি জীবনটা?

Story first published: Thursday, May 31, 2018, 12:41 [IST]
X
Desktop Bottom Promotion