(ছবি) কেমন হন বাঁ হাতি মানুষরা? জানুন অদ্ভুত সব তথ্য

পৃথিবীতে বেশিরভাগ মানুষই ডান হাতি হন। অর্থাৎ যাবতীয় কাজ করতে ডান হাতকেই বেশি ব্যবহার করেন। তবে এমন মানুষও রয়েছেন, যারা সংখ্যায় কম হলেও বাম হাতের ব্যবহার করেন বেশি।

সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মানুষ বাঁ হাতি হন। আর যেহেতু পৃথিবীতে বেশিরভাগ জিনিসই ডিজাইন করা হয় ডান হাতিদের কথা ভেবে, তাই বহু ক্ষেত্রেই সমস্যায় পড়েন বাম হাতের বেশি ব্যবহার করা মানুষেরা। নিচের স্লাইডে চলুন দেখে নেওয়া যাক, বাঁ হাতি মানুষদের সম্পর্কে অজানা কয়েকটি তথ্য।

মানসিক বিকারের সম্ভাবনা

মানসিক বিকারের সম্ভাবনা

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে বাঁ হাতিদের ক্ষেত্রে মানসিক সমস্যা বা বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সিসোফ্রেনিয়ার মতো রোগে বেশি আক্রান্ত হতে পারেন বাঁ হাতিরা।

স্থাপত্যকলায় পারদর্শিতা

স্থাপত্যকলায় পারদর্শিতা

এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, বাঁ হাতিরা স্থাপত্যকলা সহ নানা শিল্পকলায় বেশি পারদর্শিতার পরিচয় রাখেন। তাঁদের মস্তিষ্কের গঠন এমন হয় যা কোনও জিনিসকে সৃষ্টির ক্ষেত্রে এগিয়ে থাকে।

অন্যভাবে শোনা

অন্যভাবে শোনা

কোনও কিছু বুঝতে পারা বা শোনার ক্ষেত্রে বাঁ হাতিদের মস্তিষ্কের ডান দিকের অংশ ব্যবহৃত হয় যা এমনিতেই কোনও জিনিস বুঝতে খানিক বেশি সময় নেয়। ফলে কোনও একই ঘটনা ডানহাতিরা একটু আগে অনুধাবন করতে পারেন।

বুদ্ধিমত্তা বেশি হওয়া

বুদ্ধিমত্তা বেশি হওয়া

ডানহাতিদের চেয়ে বুদ্ধি ও পারদর্শিতায় এগিয়ে থাকে বাঁ হাতিরা। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, বুদ্ধিমত্তায় বাঁ হাতিরা অনেকটা এগিয়ে থাকেন।

প্রাচীন যুগে বাঁ হাতি মানুষ

প্রাচীন যুগে বাঁ হাতি মানুষ

গবেষণায় উঠে এসেছে প্রাচীন যুগে নিয়ানডার্থালদের মধ্য়েও বাঁ হাতি মানুষ ছিল। আদিম সেই মানুষদের দাঁত পরীক্ষা করে এই তথ্য উঠে এসেছে।

আঁকার ক্ষেত্রে অসুবিধা

আঁকার ক্ষেত্রে অসুবিধা

বাঁ হাতিরা আঁকার ক্ষেত্রে কিছুটা অসুবিধার মধ্য়ে পড়েন। বিশেষ করে বাঁ দিকে মুখ করা কোনও কিছু আঁকতে গেলে সমস্যা হয় বাঁ-হাতিদের।

খেলাধুলোয় পারদর্শিতা

খেলাধুলোয় পারদর্শিতা

আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে লক্ষ করবেন শীর্ষে পৌঁছনো বহু খেলোয়াড় বাঁ হাতি। যে খেলায় মাত্র দুজন অংশগ্রহণ করতে পারেন, যেমন টেনিস, টেবল টেনিস, ব্যাডমিন্টন, বক্সিং, ইত্যাদিতে সবসময় ডান হাতিদের সঙ্গে অনুশীলন করায় আরও বেশি রপ্ত হয়ে ওঠেন বাঁ হাতিরা।

Story first published: Thursday, July 9, 2015, 17:45 [IST]
X
Desktop Bottom Promotion