সংসারে শ্রীবৃদ্ধি চান? বাড়ির সিঁড়ি তৈরি করুন বাস্তু মেনে!

Staircase Vastu Tips in Bengali: বাড়ি তৈরির করার সময় বাস্তুশাস্ত্রের ওপর কমবেশি আমরা সবাই ভরসা করি। বাস্তু মেনে ঘরের রং করাই, বাড়ির প্রতিটা কোণ সাজিয়ে তুলি। কিন্তু যে দিকটায় নজর পড়ে না সেটা হল সিঁড়ি। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির সিঁড়ির উপর সংসারের ভালো-খারাপ অনেকটাই নির্ভর করে। ভুল জায়গায় সিঁড়ি হলে তা নেগেটিভ এনার্জি নিয়ে আসবে ঘরে। আবার সঠিক জায়গায় সিঁড়ি তৈরি করলে সেই সিঁড়ি বেয়ে আপনার ঘরে ঢুকবে সৌভাগ্য।

তাই বাড়ি তৈরির সময়ে সিঁড়ির অবস্থান কী হবে তা নিয়ে ভাবা উচিত। বাস্তুবিদরা বলেন, সিঁড়ি তৈরির ক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। জেনে নিন সেগুলি কী কী।

vastu tips for staircase

- দক্ষিণ বা পশ্চিম দিকে সিঁড়ি থাকলে কোনও ক্ষতি নেই। উত্তর-পশ্চিম বা দক্ষিণ-পূর্ব কোণেও সিঁড়ি নির্মাণ করা যেতে পারে।

- বাড়ির মধ্যভাগ অর্থাৎ ব্রহ্মস্থান অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র হিসেবে মানা হয়, তাই ভুল করেও এখানে সিঁড়ি নির্মাণ করবেন না। এই জায়গায় সিঁড়ি থাকলে সংসারে একের পর এক সমস্যা লেগেই থাকে।

- বাড়ির উত্তর-পূর্ব দিকে সিঁড়ি তৈরি করা অত্যন্ত ক্ষতিকারক। এতে পরিবারের সকলের ক্যারিয়ারে সমস্যা, আর্থিক ক্ষতি বা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

- বাস্তুশাস্ত্রবিদরা বলেন, সিঁড়ির সংখ্যা সর্বদা বিজোড় হওয়া উচিত।, যেমন - ৫, ৭, ৯, ১১, ১৫, ১৭। সিঁড়ির সংখ্যার শেষ অঙ্কে যেন শুন্য না থাকে।

- সিঁড়ির শুরুতে এবং শেষে দরজা থাকা উচিত। তবে নীচের দরজাটি উপরের দরজার সমান বা একটু বড় হওয়া উচিত। এ ছাড়াও, একটি সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে ৯ ইঞ্চি পার্থক্য থাকা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

- সিঁড়ি এমনভাবে তৈরি করতে হবে, যাতে ওঠার সময় ব্যক্তির মুখ পশ্চিম বা দক্ষিণ দিকে এবং নামার সময় মুখ উত্তর বা পূর্ব দিকে থাকে।

- সিঁড়ির নীচে রান্নাঘর, পূজার ঘর, টয়লেট, স্টোর রুম থাকা উচিত নয়।

- সিঁড়ি বৃত্তাকার তৈরি করা উচিত নয়।

- সিঁড়ি খোলা রাখবেন না। সর্বদা সিঁড়ির উপরে একটি শেড থাকতে হবে।

- ভাঙা সিঁড়ি সংসারে নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। এর ফলে পরিবারে ঝগড়া, অশান্তি লেগেই থাকে।

- সিঁড়ির নীচের জায়গাটা খোলা রাখা উচিত। এতে বাড়ির ছেলেমেয়েদের উচ্চশিক্ষা অর্জনে সাফল্য লাভ হয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Friday, February 2, 2024, 23:33 [IST]
X
Desktop Bottom Promotion