যোগ ব্যায়ামের ক্লাসে হঠাৎ লেন্সবন্দী মালাইকা, পোশাকে নতুন ট্রেন্ড

By Staff
malaika arora at yoga class

বলিউডের যে কোনও ছবিতে আইটেম গার্ল মানেই তিনি। টেলিভিশনের পর্দায় কয়েক মিনিটের আত্মপ্রকাশেই কাশ্মীর থেকে কন্যাকুমারী বেঘোরে মন দিয়ে বসেন তার নাচের ভঙ্গিমায়। ৪৩ বছর বয়সেও এখনও তারুন্যের ছোঁয়া তার শরীর ও ত্বকে। তিনি মালাইকা আরোরা। সম্প্রতি মুম্বাইতে যোগ ব্যায়ামের ক্লাসে মালাইকাকে ক্যামেরাবন্দি করা গেল। শুটিং-এর বাইরে আছেন, তবু স্টাইল স্টেটমেন্টকে বিদায় জানাননি মালাইকা। বরং যোগ ব্যায়ামের জন্য সবথেকে আরামদায়ক পোশাকে স্টাইল স্টেটমেন্টকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন এই বলিউড ডিভা।

সুতির সাদা ডোরাকাটা টি-শার্ট, ধূসর রঙের স্কিন টাইট কেপ্রি আর পায়ে সাদা স্নিকার্স-এ যোগ ব্যায়াম ক্লাসে এসেছিলেন মালাইকা আরোরা। যা এক কথায়, যোগ ব্যায়ামের জন্য সবথেকে আরামদায়ক পোশাক। আর কে না জানে, যোগ ব্যায়াম মানেই আধ্যাত্মিকতা, শান্তি এবং স্নিগ্ধতা লাভের উপায়। তাই হালকা সুতির এই পোশাকও একেবারে মানানসই এর সঙ্গে। চুলের স্টাইলও ছিল চোখে পড়ার মতো। মাথার ওপরে খোঁপা আর চোখে ছিল অ্যাভিয়েটর সানগ্লাস। একদম অল্প মেকআপে যোগ ব্যায়ামকে তার ফিটনেস আর স্টাইল স্টেটমেন্টের সংজ্ঞা বানিয়েছেন তিনি।

X
Desktop Bottom Promotion