Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Valentine's Week: প্রপোজ ডে-তে মনের মানুষকে ‘ভালোবাসি’ জানানোর কিছু অভিনব উপায়
Valentine's Week: ভ্যালেন্টাইন'স সপ্তাহের (Valentine's Week) দ্বিতীয় দিন অর্থাৎ ৮ই ফেব্রুয়ারি, প্রপোজ ডে (Propose Day)। নিজের মনের কথা জানানোর জন্য এদিনই সেরা। কিন্তু সেই একই 'আই লভ ইউ' বলে প্রেমের প্রস্তাব দেওয়া হয় বহুযুগ ধরে। তবে এবার এটি বন্ধ করে, একটু অন্যভাবে প্রপোজ করলে ক্ষতি কি? সকলেই চান তাঁর মনের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেতে। তাহলে প্রপোজই বা একটু বিশেষভাবে না করলে হয়? জেনে নিন কিছু স্পেশাল আইডিয়া।
. একটু অন্য ভাষায় ভালোবাসি বলুন
আমরা সাধারণত বাংলায় ও ইংরাজীতে ভালোবাসি কথাটি বেশি বলে থাকি। কিন্তু এদিন আপনি অন্য কোনও ভাষায় মনের মানুষকে ভালোবাসি বলতে পারেন। হয়তো সে প্রথমে বুঝবেনা, কিন্তু আজকাল তো ইন্টারনেটে সবকিছুই পাওয়া সম্ভব। তাই একটু কষ্ট করলে সঙ্গী বুঝে নিতে পারবে ঠিকই আপনার মনের ইচ্ছা।

ছবি সৌজন্য- pexels
. তার পছন্দের কোনও উপহার দিন
মনের মানুষটি খুশি থাকুক সেবিষয়ে বিশেষ নজর দেন প্রত্যেকে। সঙ্গীকে খুশী রাখতে এই বিশেষ দিনে দিতে পারেন, তার খুব পছন্দের কোনও উপহার এবং তার মাঝে দিয়ে দিন পছন্দের কোনও চকলেট। সঙ্গে রাখতে পারেন ছোট্ট একটি কার্ড। যাতে লিখে দিতে পারেন 'ভালোবাসি'।
. রোম্যান্টিক ডিনার
কোনও একটি ছুটির দিনে সঙ্গীকে নিয়ে খুব সুন্দর একটি রেস্তোরাঁয় যেতেই পারেন। সেখানে তাকে চমকে দেওয়ার জন্য আয়োজন করতে পারেন একটু অন্যভাবে। সঙ্গে তার পছন্দের খাবার অর্ডার দিন। চাইলে সঙ্গী যেন চমকে যায়, এমন কোনও উপহারও দিতে পারেন।
. চিরকুটে লিখে দিন মনের কথা
নব্বইয়ের দশকের আগে পর্যন্ত প্রেম শুরুর প্রস্তাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় ছিল একটি মনের মত প্রেমপত্র। তবে সময়ের পরিবর্তনে মেসেজ আর হোয়াটসঅ্যাপ টেক্সটে প্রেম নিবেদন এসে পৌঁছে গিয়েছে। সেজন্য অভিনব উপায়ে প্রেম পত্র দিয়ে মনের কথা জানাতে পারেন।
. শহর ছেড়ে বেরিয়ে পড়ুন
দূরে কোথাও না গিয়ে, ঘুরে আসতে পারেন কাছে কোথাও থেকে। সঙ্গীকে নিয়ে উপভোগ করুন সেই জায়গা। দুজনে একে অপরকে সারাদিন সময় দিন। একে অপরকে মনের কথা বলে ফেলুন।



Click it and Unblock the Notifications