২০২৪ সালের সূর্য ও চন্দ্রগ্রহণ কবে? রইল তারিখ, সময়কাল

Solar Eclipse and Lunar Eclipse in 2024: বৈজ্ঞানিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে সূর্য ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী, সূর্য, চন্দ্র পরিভ্রমণরত অবস্থায় যখন এক সরলরেখায় এসে যায় তখনই গ্রহণ সংগঠিত হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ক্ষেত্রে অবশ্য চন্দ্র, সূর্য ও পৃথিবীর অবস্থান আলাদা হয়। পূর্ণিমার দিনে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে আসে, তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর আর চন্দ্রগ্রহণ হয়। যখন অমাবস্যায় চাঁদ পৃথিবী ও সূর্যের মধ্যে আসে, তখন চাঁদের ছায়ায় সূর্যগ্রহণ হয়।

২০২৪ সালে মোট ৪টি গ্রহণ রয়েছে। তার মধ্যে ২টি সূর্যগ্রহণ আর ২টি চন্দ্রগ্রহণ। জেনে নিন, কবে কোন গ্রহণ ঘটতে চলেছে এবং গ্রহণের সঠিক সময়।

Solar Eclipse and Lunar Eclipse in 2024

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ২৫ মার্চ, সোমবার। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। যে কারণে এর সুতক কালও এ দেশে বৈধ হবে না। সকাল ১০টা ২৪ মিনিট থেকে দুপুর ৩টে ০১ মিনিট পর্যন্ত চলবে গ্রহণ। চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ৩৬ মিনিট।

দ্বিতীয় চন্দ্রগ্রহণ

গণনা অনুযায়ী, ২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ১৮ সেপ্টেম্বর, বুধবার। দ্বিতীয় চন্দ্রগ্রহণও ভারতে দেখা যাবে না। এই গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৪ মিনিট। সকাল ৬টা ১২ মিনিট থেকে শুরু হয়ে সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত।

২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ

এ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ৮ এপ্রিল, সোমবার। প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। যে কারণে এর সুতক কাল এ দেশে বৈধ হবে না। ৮ এপ্রিল রাত ৯টা ১২ মিনিটে শুরু হবে গ্রহণ, যা চলবে মধ্যরাত ১টা ২৫ মিনিট পর্যন্ত। সূর্যগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ৩৯ মিনিট।

দ্বিতীয় সূর্যগ্রহণ

২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে ২ অক্টোবর, বুধবার। দ্বিতীয় সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না। এই গ্রহণ চলবে ৬ ঘণ্টা ৪ মিনিট। ২ অক্টোবর রাত ৯টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে ভোররাত ৩টে ১৭ মিনিট পর্যন্ত।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতা যাচাই করেনি এবং কাউকে মানতে বাধ্য করছে না।

Story first published: Friday, December 15, 2023, 23:11 [IST]
X
Desktop Bottom Promotion