Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Solar and Lunar Eclipses in 2023: নতুন বছরে কবে কবে গ্রহণ ঘটবে? দেখুন চন্দ্র ও সূর্য গ্রহণের তারিখ ও সময়
২০২২ শেষ হয়ে শুরু হতে চলেছে ২০২৩ সাল। নতুন বছর নিয়ে সকলেই উচ্ছ্বসিত। কবে কোন উৎসব পড়েছে এবং কবে কবে সূর্য ও চন্দ্র গ্রহণ ঘটবে, তা নিয়েও মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। হিন্দু ধর্মে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

জ্যোতিষশাস্ত্রীর গণনা অনুযায়ী, ২০২৩ সালে মোট ৪টি গ্রহণ ঘটবে। দু'টি সূর্যগ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ। জেনে নিন, কবে কোন গ্রহণ ঘটতে চলেছে এবং গ্রহণের সঠিক সময়।

২০২৩ সালে সূর্য গ্রহণ কবে পড়েছে?
বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল ৭টা ০৪ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ২৯ মিনিটে।
বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার। এটি ভারত থেকে দেখা যাবে না। ফলে ভারতে এই গ্রহণের সূতক কাল বৈধ হবে না।

২০২৩ সালে চন্দ্রগ্রহণ কবে পড়েছে?
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ০৫ মে, শুক্রবার। গ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ০১টায়। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে, যে কারণে সূতক কাল বৈধ হবে না।
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ০৬ মিনিটে এবং শেষ হবে রাত ২টো ২২ মিনিটে। সূতক কাল শুরু হবে ২৯ অক্টোবর বিকেল ৫টা থেকে এবং চলবে ৩০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত।

সূতক কাল কী?
সূর্য বা চন্দ্র গ্রহণ উভয় ক্ষেত্রেই গ্রহণের আগের সময়কে অশুভ বলে গণ্য করা হয়। একে সূতক বলে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণের আগেই সূতক কাল শুরু হয়ে যায়। সূতক কাল সূর্য গ্রহণের ১২ ঘণ্টা আগে এবং চন্দ্র গ্রহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হয়।
সূতক কালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। বাড়ির মন্দিরের দরজাও বন্ধ থাকে। এছাড়াও, সূতক সময় কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ। রান্না করা খাবারে তুলসী পাতা রাখা হয় এ সময়।



Click it and Unblock the Notifications