Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়ে সাপের উৎপাত, বিষধর থেকে নিরাপদে থাকতে কী করবেন জানুন!
বর্ষাকাল মানেই ভ্যাপসা গরম থেকে স্বস্তি। তবে এই মরশুমে বাড়ে বিভিন্ন রোগ-সংক্রমণের ভয়ও। বাড়িতে যদি আগাছা বা অপরিষ্কার ঘর থাকে, তাহলে সেখানে লুকিয়ে থাকতে পারে সাপ। যা কিন্তু আতঙ্কের বিষয়। শুধু গ্রামাঞ্চলে নয়, শহরেও সাপের উৎপাত বর্ষায় বৃদ্ধি পায়। এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে, যার একবার কামড়েই হতে পারে মৃত্যু।
তবে সাপ বিষাক্ত হোক বা না হোক, দেখলেই ভয় পান অনেকেই। তাই এই মরশুমে এটি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়ায়। মূলত, বর্ষায় সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে শুকনো জায়গার খোঁজে উঁচু জায়গা বা ঘরের দিকে চলে যায়। যা বিপজ্জনক হতে পারে আমাদের জন্য। তাই আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। আসুন আজ সেই বিষয়েই জেনে নেওয়া যাক-

- ঘর পরিষ্কার রাখুন
সাপ প্রায়ই ময়লা এবং আবর্জনা রয়েছে এমন জায়গায় থাকে। তাই এই মরশুমে বাড়ির আশপাশ এবং ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। য়দি বাগান বা উঠান থাকে, তাহলে নিয়মিত সেখানকার পাতা ও ঘাস কাটুন। আবর্জনা সময়ে সময়ে ফেলে দিন।
- আলোর সঠিক ব্যবহার
সাধারণত, সাপ অন্ধকার এবং আর্দ্র জায়গায় থাকতে পছন্দ করে। তাই রাতে ঘরের ভিতরে ও বাইরে লাইট জ্বালিয়ে রাখতে ভুলবেন না। আলো থাকলে সাপ সেই জায়গায় আসবে না।
- বাড়ির প্রবেশ পথ বন্ধ রাখুন
ঘরে যেকোনও ছোট ফাটল কিংবা গর্ত থাকলেই, তা সাপ ঢোকার রাস্তা হয়ে যাবে। তাই বাড়ির দেয়াল, দরজা এবং জানালা অবশ্যই নজরে রাখুন। এসব জায়গায় যদি ফাটল দেখতে পান তহে দ্রুত তা সিল করে ফেলুন। এছাড়াও জানলায় জাল লাগাতে পারেন, এতে সাপ ভিতরে আসার সম্ভাবনা কমে।
- সাপ তাড়ানোর সরঞ্জাম
এখন বাজারে বিভিন্ন ধরনের সাপ তাড়ানোর যন্ত্র পাওয়া যায়। সেইসমস্ত যন্ত্রপাতিগুলি বাড়ির বিভিন্ন অংশে লাগিয়ে রাখতে পারেন। এগুলির ব্যবহারে খুব সহজেই সাপের উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব।
- পোষ্যের যত্ন নিন
এই মরশুমে নিজের পোষ্যের বিশেষ যত্ন নিন। তাদের খোলা জায়গায় রাখবেন না। খাদ্য সামগ্রী ঢেকে রাখুন এবং পোষ্য বাইরে ঘোরাফেরা করলে তাদের দিকে নজর রাখুন।
- গাছ লাগান
বাড়িতে সাপের প্রবেশ রুখতে এমন কিছু গাছ রয়েছে যা আপনাকে সাহায্য করতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে সর্পগন্ধা। কথিত আছে এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায়। এছাড়াও, আপনি লাগাতে পারেন মুগওয়ার্ট, রসুন ও পেঁয়াজ গাছ, লেমন গ্রাস ইত্যাদি।
- সময় থাকতে সতর্ক হোন
বর্ষাকালে বাড়তি সতর্কতা অবলম্বন করা ভীষণ জরুরি। বিশেষ করে রাতে হাঁটার সময় বা বাগানে কাজ করার সময় যেখানে পা রাখছেন সেদিকে খেয়াল রাখুন।



Click it and Unblock the Notifications