Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রসুন ছাড়িয়ে খোসা ফেলে দেন? গুণ জানলে সে ভুল করবেন না!
সবজির খোসা ছাড়িয়ে সাধারণত আমরা ফেলেই দিই। আর এখানেই হয় আমাদের মস্ত বড় ভুল। কারণ প্রতিটা সবজির খোসাতেই রয়েছে বাড়তি গুণ। যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রসুনও এর ব্যতিক্রম নয়।
মাছ-মাংস রান্না সুস্বাদু করতে রসুনের জুড়ি মেলা ভার। তবে শুধু খাবারের স্বাদই বাড়ায় না, তার পাশাপাশি স্বাস্থ্যেরও উপকার করে এই মশলা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে সর্দি কাশির উপশম হিসেবে কাজ করা, রসুনের গুণ বহুবিধ। রসুনের পাশাপাশি এর খোসাও কিন্তু সমান উপকারী। নানা ভাবে ব্যবহার করতে পারেন রসুনের খোসাকে।

সবজির তরকারিতে দিন
রসুনের খোসা ভেজে নিয়ে গুঁড়ো করে ফেলুন। সবজির তরকারি, স্যুপ বা ঝোলে ভাজা রসুনের খোসার গুঁড়ো দিতে পারেন। এতে তরকারিতে রসুনের হালকা স্বাদ পাবেন।
তেলের সঙ্গে মেশান
একটি পরিষ্কার শুকনো বোতলে প্রথমে রসুনের খোসা ভরে দিন। তারপর তাতে অলিভ অয়েল ভরে বোতলের ঢাকনা আটকে দিন। কয়েক সপ্তাহ এ ভাবেই রাখুন। এই রসুন-মিশ্রিত তেল স্যালাডে বা কোনও রান্নায় ব্যবহার করতে পারেন।
রসুনের লবণ
ঘরে থাকা নুনের সঙ্গে রসুনের খোসার গুঁড়ো মিশিয়ে নিন। খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করতে পারেন রসুনের লবণ।
ভিনেগার
এক বোতল ভিনেগারে (সাদা বা অ্যাপেল সাইডার ভিনেগার) রসুনের খোসা মিশিয়ে দিন। স্যালাডে বা রান্নায় ব্যবহার করতে পারেন রসুন মিশ্রিত ভিনেগার। আবার, মাংস বা কোনও কিছু ম্যারিনেড করতেও ব্যবহার করতে পারেন এটি।
দুর্গন্ধ দূর করে
শুকনো রসুনের খোসা একটি থলিতে ভরে বাথরুমে ঝুলিয়ে রাখুন অথবা আলমারি বা ড্রয়ারেও রাখতে পারেন। রসুন খারাপ গন্ধ শোষণ করবে এবং কাপড়কে ফ্রেশ রাখবে।
রসুন চা
সসপ্যানে পরিমাণমতো জল নিয়ে গ্যাসে বসান। তাতে রসুনের খোসা দিয়ে ফুটিয়ে নিন খানিকক্ষণ। এই চা সর্দি, কাশি, গলা ব্যথায় খুবই উপকারী।



Click it and Unblock the Notifications