আপনার সঙ্গী অন্য কোনও সম্পর্কে জড়িত? বলে দেবে এই লক্ষণগুলি

রিলেশনশিপে থাকার পরও কি আপনি নিঃসঙ্গ বা একা অনুভব করেন? একসাথে এতদিন থাকার পরেও সঙ্গীর কাছ থেকে কোনও স্নেহ, ভালবাসা অনুভব করেন না? অনেক রিলেশনশিপ এক্সপার্ট আছেন যারা বলেছেন যে, রিলেশনশিপে কীভাবে একজন আরেকজনের সঙ্গে ইমোশনালি চিটিং করে। প্রথমে জেনে নিই ইমোশনালি চিটিং-এর সংজ্ঞা। ইমোশনাল অ্যাফেয়ার হল, যখন কোনও ব্যক্তি তার সম্পর্কের বাইরে গিয়ে অন্য কারুর প্রতি আবেগ, আকর্ষণ অনুভব করে এবং তাকে বেশি সময় দেয়, আর সেই নতুন ব্যক্তির কাছ থেকে সে ইমোশনাল সাপোর্ট এবং বিশেষ অনুভূতি বোধ করে।

Signs your partner is emotionally cheating on you

কোনও রিলেশনশিপে এরকম হলে সেই ব্যক্তির সঙ্গী স্বাভাবিকভাবেই একা বোধ করে এবং তার চিন্তা বাড়ে। আপনি যদি সন্দেহ করছেন যে আপনার সঙ্গীও এরকম কোনও আবেগময় সম্পর্কে জড়িয়ে পড়েছে, তাহলে এখানে তার কিছু লক্ষণ দেওয়া হল।

সম্পর্কে ঝামেলা

সম্পর্কে ঝামেলা

আপনি আপনার সঙ্গীকে কিছু বললেই সে রেগে যাচ্ছে। আপনার কথায় আগের মতো মনোযোগ দিচ্ছে না বা কেয়ার করছে না। দিনের বেশিরভাগ সময়ই আপনাদের মধ্যে ঝামেলা হচ্ছে। আপনার সঙ্গী আপনার সামনে নীরব থাকছে।

তৃতীয় ব্যক্তিটি আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ

তৃতীয় ব্যক্তিটি আপনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ

যখনই সেই "বিশেষ" বন্ধুটি আপনার সঙ্গীকে ফোন, মেসেজ করে বা কোনও সাহায্য চায়, তখনই সঙ্গে সঙ্গে আপনার পার্টনার তাতে সাড়া দেয়। এছাড়াও, আপনার সঙ্গী সেই তৃতীয় ব্যক্তিটির সঙ্গে অনেক বেশি সময় কাটাচ্ছে। তারা একে অপরকে অগ্রাধিকার দিচ্ছে।

নিজের সম্পর্কে ভাল ভাবনা না আসা

নিজের সম্পর্কে ভাল ভাবনা না আসা

আপনার সঙ্গী অন্য কারও প্রতি বেশি আগ্রহী বলে আপনার মনে হয়তো নিজের সম্পর্কে ভাবনা আসতে পারে। হয়তো ভাবতে পারেন যে, আপনি আপনার সঙ্গীর যোগ্য নন এবং আপনার মধ্যে এমন কিছুই নেই যা আপনার সঙ্গীকে আকর্ষণ করে।

আপনার কাছ থেকে কিছু লুকোনো

আপনার কাছ থেকে কিছু লুকোনো

আপনি আপনার সঙ্গীকে তৃতীয় ব্যক্তির সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে হয় সে নীরব থাকে, আর নাহলে আপনার কাছ থেকে কিছু লুকোতে শুরু করে। আপনার সঙ্গী হয়তো সেই সম্পর্কটা চালিয়ে নিয়ে যেতে চান, যার ফলে আপনাদের সম্পর্ক আরও গুরুতর সমস্যায় পড়তে পারে।

সম্পর্ক অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে

সম্পর্ক অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে

যদি মনে হয় যে, আপনাদের সম্পর্ক অত্যন্ত খারাপ দিকে যাচ্ছে এবং আপনার সঙ্গী আর আগের মতো আপনার সঙ্গে ব্যবহার করছে না এবং যদি আপনার পরিবর্তে তাদের সমস্ত সময়, আবেগ সেই "বিশেষ" বন্ধুর প্রতি দেখা যায়, তবে এর অর্থ আপনাদের সম্পর্কটি খুব শীঘ্রই শেষ হতে চলেছে।

X
Desktop Bottom Promotion