এই সঙ্কেতগুলিই বলে দেবে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার প্রেমে পড়েছে

প্রেমে পড়ার কোনও কারণ লাগে না। কখন, কাকে, কীভাবে ভালোলেগে যায় তা বলা মুশকিল। প্রেম মানে না কোনও বয়স, মানে না কোনও ধর্ম। কেউ প্রথম দর্শনে প্রেমে পড়েন, কারুর ক্ষেত্রে আবার দীর্ঘ আলাপচারিতার পর জন্ম নেয় প্রেম। কেউ বয়সে ছোট কিংবা বড় কারুর প্রেমে পড়ে, আবার কেউ তার বেস্ট ফ্রেন্ডের প্রেমেই হাবুডুবু খান। তবে প্রিয় বন্ধুর প্রেমে পড়লেও অনেকেই স্বীকার করতে লজ্জা পান। তাই, আজ আমরা এই আর্টিকেলে এমন কিছু ইঙ্গিত সম্পর্কে আপনাদের জানাব যেগুলি দেখলে বুঝবেন আপনার প্রিয় বন্ধু আপনার প্রেমে পড়েছে।

6 signs your best friend is in love with you

অতিরিক্ত স্নেহশীল

অতিরিক্ত স্নেহশীল

প্রিয় বন্ধু যদি সঙ্গে থাকে তাহলে খুনসুটি, হাসি-মজা, ইয়ার্কি, মারপিট, নানান রকমের দুষ্টুমি, একে অন্যের কথা শেয়ার করা, এগুলি হয়েই থাকে। কিন্তু যদি আপনি দেখেন যে সে আপনার প্রতি খুব রোমান্টিক এবং স্নেহশীল হতে পড়েছে, তাহলে হতে পারে আপনার প্রিয় বন্ধুটি আপনার প্রেমে পড়েছে। এটি প্রাথমিক লক্ষণ।

একদৃষ্টিতে তাকিয়ে থাকা

একদৃষ্টিতে তাকিয়ে থাকা

আপনি যদি দেখেন যে আপনার প্রিয় বন্ধুটি আপনাকে দেখছে অথবা আপনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, তাহলে বুঝবেন আপনাকে নিয়ে তার হৃদয়ে কিছু আছে। এটি অন্য একটি ইঙ্গিত যে সে আপনাকে ভালবাসে কিন্তু প্রকাশ করতে লজ্জা পাচ্ছে।

অস্বাভাবিকভাবে অতিরিক্ত মনোযোগী

অস্বাভাবিকভাবে অতিরিক্ত মনোযোগী

আপনার সঙ্গী কি অদ্ভুতভাবে বা অস্বাভাবিকভাবে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে উঠেছে? যদি হ্যাঁ হয়, তবে এটি আরও একটি ইঙ্গিত। আপনি কোন সময় কী করতে চান, আপনার পছন্দ-অপছন্দ সবকিছুতেই আপনার প্রিয় বন্ধু বেশি মনোযোগী হয়ে উঠবে এবং আপনার প্রত্যেকটি কথা মন দিয়ে শুনবে।

ঈর্ষা বোধ

ঈর্ষা বোধ

ঈর্ষা বোধ হওয়া একটি সাধারণ ইমোশান। কেউ যদি আপনার সঙ্গে ফ্লার্ট করে ও আপনাকে আঘাত করার চেষ্টা করে বা আপনাকে অন্যদের সঙ্গে বেশি সময় কাটাতে দেখে আপনার প্রিয় বন্ধু ঈর্ষা বোধ করে, তাহলে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে।

নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা

নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা

যখন সে নিজেকে শুধুই আপনার প্রিয় বন্ধু বলে মনে করত তখন হয়তো এইসব নিয়ে মাথা ঘামাত না। কিন্তু, প্রেমে পড়ার পর আপনার প্রিয় বন্ধুটি আপনার সামনে নিজেকে সর্বদা সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করবে, চলাফেরায় পরিবর্তন দেখা দেবে।

সর্বদা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে

সর্বদা আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে

আমরা সবসময়ই চাই আমাদের বন্ধুদের সঙ্গে সময় ব্যয় করতে। কিন্তু, যদি দেখেন যে আপনার প্রিয় বন্ধু সর্বদা আপনার সঙ্গে একা সময় ব্যয় করতে চাইছে এবং এর জন্য নানান অজুহাত দিচ্ছে, তবে বুঝবেন সে সত্যিই আপনার প্রেমে পড়েছে।

X
Desktop Bottom Promotion