Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনি কি কমিটমেন্ট-ফোবিক? দেখে নিন এর লক্ষণগুলি
আপনার সম্পর্কের ক্ষেত্রে যখনই প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা আসে সেই মুহূর্তে কি আপনি অস্বস্তি বোধ করেন? সারা জীবন একজনের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকার ব্যাপারটা কি আপনাকে ভয় দেখায়? তাহলে এটি কমিটমেন্ট-ফোবিক এর লক্ষণ হতে পারে। এক্ষেত্রে, হয়তো আপনি আপনার সঙ্গীর সাথে সময় কাটাতে পছন্দ করেন, কিন্তু যখনই সে আপনাকে বিয়ে করার কথা বলে তখনই আপনি সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকেন। আপনি যদি সত্যিই কমিটমেন্ট-ফোবিক হন তবে এই লক্ষণগুলি আপনার মধ্যে দেখা যাবে -


১) আপনি শুধুমাত্র ক্যাজুয়াল সম্পর্ক চান
কমিটমেন্ট-ফোবিক এর একটি লক্ষণ হল যে, আপনি আপনার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান। এর কারণ হতে পারে যে, আপনি ক্যাজুয়াল সম্পর্ক চান, সিরিয়াস নয়। আপনি আপনার সঙ্গীর সাথে সময় কাটাতে, তাকে ভালবাসতে পছন্দ করেন কিন্তু, যখন তার সঙ্গে পুরো জীবন কাটানোর কথা আসে তখনই আপনি পিছিয়ে আসেন। এর পিছনে কারণটি হল, আপনি কেবল একজনের সাথে নিজের জীবন কাটানোর চেয়ে অনেক জনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

২) আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলিতে আপনি খুব কমই আপনার সঙ্গীকে অন্তর্ভুক্ত করেন
এর অর্থ হল, আপনার সঙ্গীর সাথে গোটা জীবন কাটানোর কোনও পরিকল্পনা নেই। হয়তো আপনি আপনার সঙ্গীর সাথে থাকতে পছন্দ করেন তবে সেই ব্যক্তির সাথে সারা জীবন থাকতে চান কি না তা নিয়ে আপনি নিশ্চিত নন। এছাড়াও, যখন আপনার সঙ্গী আপনার সঙ্গে তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করে তখন আপনি অস্বস্তি বোধ করেন। ভবিষ্যত নিয়ে আলোচনা করার বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য আপনি অদ্ভুত কারণ দেওয়ার চেষ্টা করেন।

৩) আপনি নিজের সম্পর্কের দিকে অতটা মনোযোগ দেন না
যখন দু'জন ব্যক্তি একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন তারা চেষ্টা করে তাদের সম্পর্ককে আরও দৃঢ় করার, একে অপরকে খুশি করা ও উভয়ের মানসিক বন্ধন বিকাশ করা। এটি দেখলে বোঝা যায় যে, সেই কাপল তাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস। তবে যদি আপনার ক্ষেত্রে এই ধরনের লক্ষণ না দেখা যায় তবে এর কারণ হতে পারে যে, আপনি আপনার সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে চান না। হয়তো অনেক সময় আপনি আপনার সঙ্গীকে হাসিখুশি রাখার জন্য কিছু করতে পারেন তবে যখন আবেগ এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা ওঠে তখন সেদিকে আপনার কোনও মনোযোগ দেখা যায় না।

৪) প্রায়ই সঙ্গীর সম্পর্কে আপনার অভিযোগ থাকে
কখনও কখনও আপনি আপনার সঙ্গীর পছন্দ এবং অভ্যাস অপছন্দ করতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ করতে হবে। যিনি সম্পর্কের বিষয়ে যত্নবান এবং সিরিয়াস হন তিনি সমস্যাগুলি সমাধান করার উপায় খুঁজে বের করার চেষ্টা করেন।

৫) সিরিয়াস বিষয়ে আপনি আগ্রহ হারিয়ে ফেলেন
এমন সময় আসতে পারে যখন আপনার সঙ্গী কিছু অর্থপূর্ণ এবং ব্যক্তিগত কথোপকথন শুরু করার চেষ্টা করে। এটি যে কোনও সম্পর্কের ক্ষেত্রে প্রয়োজনীয় কারণ এটি কোনও সম্পর্কে থাকা পার্থক্যগুলি সমাধান করতে এবং সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করে। তবে যদি আপনি এই সব মুহুর্তগুলিতে আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে এটি কমিটমেন্ট-ফোবিক এর লক্ষণ হতে পারে।

৬) শেষ মুহূর্তে কোনও প্ল্যান বাতিল করেন
এটি একটি স্পষ্ট লক্ষণ যে আপনি কমিটমেন্ট-ফোবিক। যখন আপনার সঙ্গী ডিনার বা কোনও সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা করেন তখন আপনি প্রায়শই অজুহাত খোঁজেন পরিকল্পনাটি আটকানোর। এছাড়াও, আপনি প্রায়ই শেষ মুহূর্তে পরিকল্পনাগুলি বাতিল করেন এবং কিছু অজুহাত দেখান।

৭) ব্রেকআপ করার অজুহাত খোঁজেন
কোনও সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব থাকতে পারে তবে অনেকেই ব্রেকআপ এড়াতে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। তবে আপনি যদি আপনার সম্পর্কে কোনও সমস্যা হলেই ব্রেক-আপের রাস্তা খোঁজেন তাহলে আপনি কমিটমেন্ট-ফোবিক হতে পারেন।



Click it and Unblock the Notifications