Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এই ৮ টা লক্ষণ দেখলে বুঝবেন গুডলাক আপনার রোজের সঙ্গী হতে চলেছে!
চলুন জেনে নেওয়া যাক সেই সব লক্ষণগুলি সম্পর্কে যা গুডলাকের আগমণ বার্তার জানান দিতে থাকে।
"গুডলাক", এই শব্দটিকে নিজের প্রিয় বন্ধু বানানোর চেষ্টায় লেগে রয়েছে সারা বিশ্ব। কারণ একবার লাক বা ভাগ্য রোজের সঙ্গী হয়ে উঠলে জীবন সুন্দর হয়ে উঠতে সময় লাগে না। শুধু কী তাই, খালি পকেট ভরে যায়, সেই সঙ্গে মনের সব ইচ্ছা পূরণ হতেও সময় লাগে না। কিন্তু সমস্যা হল কার ভাগ্য কখন ঘুরবে, সে কথা কেউ জানেন না। তাই গুডলাকের জন্য অপেক্ষা আমাদের চিরন্তন।
একথা ঠিক যে কখন গুডলাকের প্রবেশ ঘটবে জীবনে, সে কথা কেউ জানেন না। কিন্তু ভাগ্যের চাকা ফিরেছে কিনা, সে কথা জানার কিন্তু উপায় আছে। তাই তো এই প্রবন্ধে আলোচিত লক্ষণগুলির বহিঃপ্রকাশ ঘটলে জানবেন গুডলাককে অবশেষে প্রিয় বন্ধু বানাতে পেরেছেন। কিন্তু সে কথা জেনে আমাদের লাভ কী?
আসলে গুডলাক যখন রোজের সঙ্গী হয়ে ওঠে, তখন অল্প পরিশ্রম করলেই অনেক সফলতা মেলে। ফলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা যায় বেড়ে। তাই তো যারা গুডলাকে বিশ্বাস রাখেন, তাদের এই প্রবন্ধটা পড়তেই হবে।
তাহলে আর অপেক্ষা কেন! চলুন নজর ফেরানো যাক বাকি প্রবন্ধে, আর জেনে নেওয়া যাক সেই সব লক্ষণগুলি সম্পর্কে যা গুডলাকের আগমণ বার্তার জানান দিতে থাকে।

১. বাড়িতে বাদুড় আছে নাকি:
এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বাদুড়ের প্রবেশ ঘটার অর্থ হল গুডলাকের প্রবেশ ঘটতে চলেছ আপনার জীবনে। তাই বাড়িতে এই প্রাণীটির প্রবেশ ঘটলে তাদের তাড়িয়ে দেবন না যেন। পরিবর্তে প্রার্থনা করবেন যাতে আরও বেশি বেশি করে বাদুড় আসতে থাকে আপনার বাড়িতে। প্রসঙ্গত, একথা ঠিক যে বাদুড় মোটেও বাড়ির সৌন্দর্য বাড়ায় না। কিন্তু তাতে কি! পকেট ভর্তি টাকা থাকলে এই সব চিন্তা দেখবেন ধারে কাছেও ঘেঁষতে পারবে না।

২. বন্ধু কান চুলকাচ্ছে নাকি?
সকাল থেকে ঘষেই চলেছেন কান? এদিকে চুলকানি কমছে তো নাই, উল্টে বাড়ছে! এমন পরিস্থিতি দুটো কারণে হতে পারে। এক, হয় আপনি ক্রণিক অ্যালার্জির শিকার হয়েছেন, নয়তো দুই, আপনি অনেক টাকার মালিক হতে চলেছেন। কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাঁ কান যদি বারে বারে চুলকাতে থাকে, তাহলে জানবেন গুড লাক আপনার প্রিয় বন্ধু হল বলে!

৩. কুকুর-বিড়ালের ঘোরাফেরা বেড়ে যায়:
শাস্ত্র মতে আমাদের আশেপাশে বিড়াল-কুকুরের ঘোরাফেরা বেড়ে গেলে বুঝতে হবে ভাল সময়ের অগমণ ঘটে গেছে আপনার জীবনে। এমনকি কালো বিড়াল কাছে ঘেঁষলেও সমান উপকার পাওয়া যায়। তাই এমনটা হলে অকারণ ভয় পাবেন না। কারণ কালো বিড়ালের কারণে আপনার জীবনে কোনও ক্ষতি তো হবেই না, উল্টে দেখবেন একের পর এক ভাল খবর পেয়ে চলেছেন।

৪. বারে বারে ৮ নম্বরটা দেখছেন নাকি?
সারা বিশ্বে "৮" নম্বরটিকে বেজায় শুভ হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। কারণ চিনা ভাষায় আট নম্বরটি উচ্চরণ করলে ইংরেজির "ওয়েলথ" শব্দটির মতো শোনায়। তাই তো এমনটা বিশ্বাস করা হয় যে বারে বারে ৮ নম্বরটি দেখার অর্থ হল অনেক টাকার মালিক হতে চলেছেন আপনি। শুধু কী তাই, এক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনাও যায় বেড়ে।

৫. উল্টো জামা পরেছেন নাকি:
আচ্ছা কোনও দিন উল্টো জামা পরে বাড়ির বাইরে বেরলে কী হবে? কী আবার হবে, লোকে হাসাহাসি করবে! একেবারেই। কিন্তু একথা জানেন কি অজান্তে উল্টো জামা পরার অর্থ হল গুডলাক শীঘ্র আপনার রোজের সঙ্গী হতে চলেছে। তাই আর কান্নাকাটি নয়। হাসি মুখে অপেক্ষা করুন। কারণ আপনার জীবন বদলালো বলে!

৬. পাখির পটি মাথার উপর:
ইশ! অফিস যাওয়ার সময় এমনটা হলে কেলোই কেলো! কিন্তু বিশ্বাস করুন মাথার উপর পাখি পটি করলে জানবেন ভাল সময় এসে গেছে আপনার জীবনে। জানি জানি কথাটা শুনে অবাক হচ্ছেন, তাই তো! কিন্তু একথার মধ্যে কোনও ভুল নেই যে এমন ঘটনা ঘটলে গুডলাক রোজের সঙ্গী হয়ে ওঠে। তবে তাই বলে খুঁজে খুঁজে যে পথে পাখি উড়ে যাচ্ছে, সেই পথ ধরবেন না যেন!

৭. নারকেল:
হিন্দু শাস্ত্র অনুসারে ঘুম থেকে ওঠার পর পরই যদি চোখের সামনে নারকেল পরে থাকতে দেখেন, তাহলে বুঝবেন "আচ্ছে দিন" এল বলে! তাই বলে রাত্রে শুতে যাওয়ার আগে ঘরে ইতি-ইতি নারকেল ছড়িয়ে রাখবেন না যেন! কারণ ঘটনাটি ঘটতে হবে হঠাৎই। না হলে কাঁচা কলা...!

৮. গরুর ঘাস খাওয়া:
আজকের পরে কোনও দিন যদি দেখেন গরু আপনার বাগানে ঢুকে ঘাস খাচ্ছে, তাহলে তাকে তাড়িয়ে দেবেন না যেন! কারণ এমটা হওয়া শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয়ে থাকে হিন্দু ধর্মে।



Click it and Unblock the Notifications