(ছবি) এই বিশালদেহী সদ্যজাতরা জন্মেই রেকর্ড গড়েছে

By Oneindia Bengali Digital Desk

সন্তান সুখ লাভ করা পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত বলে মনে করা হয়। যারা এই সুখ পেয়েছেন, তাঁরাই এমনটা বলে থাকেন। তবে কখনও কখনও অত্যন্ত সুখের মুহূর্তও ঘটনাবহুল হয়ে ওঠে। [অদ্ভুত অঙ্গধারী এই মানুষদের বাস এই পৃথিবীতেই]

নিত্যদিনের পৃথিবীতে এমন সব আজব কাণ্ডকারখানা হতে থাকে যার সঙ্গে বাস্তবের মিল পাওয়া মুশকিল। তবুও তা আমাদের চর্মচক্ষের সামনে ঘটতে থাকে বিরামহীন ভাবে। [এই ছবিগুলি দেখলে আঁতকেই উঠতে হবে!]

এই ধরুন যেমন সন্তানের জন্ম দেওয়া। পৃথিবীতে এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে ভূমিষ্ঠ হওয়া সদ্যজাতের ওজন অনেক বেশি হয়েছে। বলতে গেলে একেবারে বিশালদেহী আকারে জন্মেছে সই শিশুরা। [প্রতি বছর 'লিঙ্গ' উৎসবে মেতে ওঠেন জাপানিরা!]

নিচের স্লাইডে এমনই কয়েকজন শিশু সম্পর্কে জানানো হল যারা জন্মের সময়ে প্রকাণ্ড আকারে জন্মেছেন। এদের ওজন শুনে নিন আর আপনার ওজন বিচার করুন। [পৃথিবীর এই জায়গাগুলো সম্পর্কে আপনি জানেন কি?]

জ্যাসলিন

জ্যাসলিন

এই কন্যা সন্তানটির জন্মের সময়ে ওজন ছিল ৬.১ কেজি। উচ্চতা ছিল ৫৭ সেন্টিমিটার। চিকিৎসকেরা জানান, মায়ের ডায়বেটিসের সমস্যা ছিল, যার ফলে শিশুটি এত বড় জন্মেছে। এখনও পর্যন্ত জার্মানিতে জন্মানো এই শিশুটিই সবচেয়ে বড়।

ম্যাক্সিন মারিন

ম্যাক্সিন মারিন

স্পেনে জন্ম নেওয়া এই সদ্যজাতের ওজন ছিল ৬.২ কেজি। এর চেয়েও আশ্চর্যের, শিশুটিকে ভূমিষ্ঠ করার সময়ে তাঁর মাকে কোনও রকম ব্যথা নিরোধক ওষুধ হবা অ্যানাস্থেশিয়াও করতে হয়নি।

জর্জ কিং

জর্জ কিং

নামের মতোই এই শিশুটির ওজনও মনে রাখার মতো ছিল, ১৫ পাউন্ড ৭ আউন্স।

জেমিচেল

জেমিচেল

টেক্সাসে সবকিছুই বড় বলে সুনাম রয়েছে। সেই সুনাম রক্ষা করে এই শিশুটি সেখানে জন্ম নেয় ১৬ পাউন্ড ওজন নিয়ে।

নাদিয়া খলিনা

নাদিয়া খলিনা

সাইবেরিয়ায় জন্ম নেওয়া শিশুটির ওজন ছিল ৭.৭৫ কিলোগ্রাম।

স্টিফন হেনড্রিক্স লুই-জেন

স্টিফন হেনড্রিক্স লুই-জেন

এই শিশুটির জন্মের সময়ে ওজন ছিল ১৪ পাউন্ড ১৩ আউন্স। এমনকী জন্মের সময়ে তার উচ্চতাও ছিল প্রায় দুই ফুট।

এডমিলটন দোস সান্তোস

এডমিলটন দোস সান্তোস

জন্মের সময় একেবারে বিশালদেহী এই শিশুটির ওজন ছিল ৮ কিলোগ্রাম। ২০০৫ সালে ব্রাজিলে জন্ম নিয়েছে সে। এই শিশুটিও মায়ের ডায়বেটিসের ফলে ফুলে গিয়েছিল।

Story first published: Friday, April 22, 2016, 17:43 [IST]
X
Desktop Bottom Promotion