বাড়িতে রাখুন ৭ ঘোড়ার ছবি, দূর হবে সব বাধা-বিপত্তি ও আর্থিক অনটন!

সংসারে সুখ-সমৃদ্ধি বজায় রাখা এবং ক্যারিয়ারে উন্নতির জন্য বাস্তুশাস্ত্রে নানা উপায়ের উল্লেখ রয়েছে। বাস্তু মতে, প্রতিটি বস্তুই মানব জীবনে গভীর প্রভাব বিস্তার করে। কোন দিকে কোন বস্তু রাখলে জীবনে তার শুভ প্রভাব পড়বে, তা বাস্তু শাস্ত্র দ্বারা নির্ধারিত হয়। তাই বাড়িতে কোনও বস্তু এনে রাখার আগে, তা কোন দিকে কী ভাবে রাখা উচিত এবং এর ফলে জীবনে কী প্রভাব পড়বে, তা জানা জরুরি।

অনেকেই বাড়িতে দৌড়তে থাকা ৭টি ঘোড়ার ছবি লাগান। বাস্তু অনুযায়ী এই ঘোড়া কোন দিকে লাগানো শুভ এবং এটি কতটা ফলদায়ক, জেনে নিন।

Seven Horses Painting Direction

দক্ষিণ দিক

বাস্তু অনুসারে, দৌড়তে থাকা ৭টি ঘোড়ার ছবি দক্ষিণ দিকে লাগানো অত্যধিক শুভ। এর ফলে যশ, খ্যাতি ও সাফল্য লাভ হয়। চাকরি, ব্যবসায় উন্নতি হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ওপরও এর শুভ প্রভাব পড়ে। শিক্ষার্থীদের অগ্রগতি হয়।

ব্যবসায় মন্দা, অর্থাভাব দেখা দিলে অফিসের প্রধান কক্ষে এই ছবি লাগানো উচিত। অফিসে প্রবেশ করার সময় যাতে এই ছবি দেখা যায় এমন ভাবে এটি রাখা ভালো।

উত্তর দিক

উত্তর দিকে এই ছবি রাখলে ঘরে সুখ, সমৃদ্ধি আসে। অর্থের আগমনও ঘটে। আপনি আপনার ব্যবসার জায়গায়ও এই ছবি রাখতে পারেন। এ ছাড়া তামা, পিতল বা রূপার তৈরি ঘোড়ার মূর্তিও রাখতে পারেন। এতে ব্যবসায় উন্নতি হয় দ্রুত।

পূর্ব দিক

বাড়ির পূর্ব দিকে এই ছবি রাখা সবচেয়ে ফলদায়ক। এর ফলে ক্যারিয়ারে উন্নতি এবং স্থগিত থাকা কাজ পুনরায় শুরু হয়।

বসার ঘরে এই ছবি রাখুন

দৌড়ানো ঘোড়া হল গতির প্রতীক। এমন জায়গায় এই ছবি লাগান, যেখানে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা লেগে থাকে। বার বার এই ছবি দেখলে কার্যপ্রণালী উন্নত হয়। বাড়ির বসার ঘরে রাখতে পারেন দৌড়তে থাকা ৭টি ঘোড়ার ছবি। তাছাড়া স্টাডি রুমে বা আপনার কাজের জায়গায়ও রাখতে পারেন। তবে এটি কখনই বেডরুমে রাখবেন না।

এই ছবি ঘরে রাখবেন না

বাস্তু মতে, বাড়ি বা অফিসে একটি ঘোড়ার ছবি রাখা অত্যন্ত অশুভ। এর ফলে বাড়িতে নানা ঝঞ্ঝাট লেগেই থাকে। আর্থিক অনটন দেখা দেয়। মান-সম্মান কমে যায়।

সাদা রঙের ঘোড়ার ছবি রাখুন

ঘরে সাদা রঙের ৭টি ঘোড়ার ছবি রাখা খুব শুভ। কারণ সাদা রঙ শান্তির প্রতীক। এটি ব্যক্তির জীবনকে অধিক বল, বুদ্ধি, শক্তিতে পরিপূর্ণ করে তোলে। সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে। ঘরে সর্বদা শান্তি বজায় থাকে।

ভাঙা ছবি রাখবেন না

এই ছবি যাতে নোংরা না হয়, সে দিকে লক্ষ্য রাখা উচিত। ফাটা বা ভাঙা ছবি বাড়িতে রাখা উচিত নয়। এতে নানান সমস্যা দেখা দেয়।

X
Desktop Bottom Promotion