Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুনতে হয়তো আজব লাগবে তবে এক চিমটে নুন কিন্তু আপনার বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে!
ফেংসুই বিদ্যার উপর লেখা একাধিক বই অনুসারে অল্প পরিমাণ সি সল্ট বা সন্ধক লবন কিন্তু বাস্তবিকই আমাদের জীবন বদলে দিতে পারে।
মানে, নুন করবে বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ। এ কেমন কথা বন্ধু! আসলে কি জানেন পাঠক বন্ধু, ফেংসুই বিদ্যার উপর লেখা একাধিক বই অনুসারে অল্প পরিমাণ সি সল্ট বা সন্ধক লবন কিন্তু বাস্তবিকই আমাদের জীবন বদলে দিতে পারে। আসলে সন্ধক লবনের মধ্যে এমন কিছু শক্তি মজুত রয়েছে, যা আমাদের আশেপাশে উপস্থিত খারাপ শক্তির প্রভাবকে কমাতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। আর এমনটা যখন হয়, তখন গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। আর ভাগ্য একবার সহায় হয়ে উঠলে অনেক অনেক টাকায় পকেট ভরে উঠতে যে সময় লাগে না, তা তো বালাই বাহুল্য!
এখন প্রশ্ন হল ভাগ্য ফেরানোর পাশাপাশি বড়লোক হওয়ার স্বপ্ন পূরণ করতে কেমনভাবে ব্যবহার করতে হবে সি সল্টকে?

১. এক চামচ নুন টাকার ব্যাগে:
এমনটা বিশ্বাস করা হয় যে এক চামচ সি সল্ট নিয়ে একটা প্লাস্টিকে মুড়িয়ে যদি টাকার ব্যাগে রেখে দেওয়া যায়, তাহলে নাকি টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলা মিটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে একের পর এক এমন সব সুযোগ আসতে শুরু করে যে অর্থনৈতিক উন্নতি ঘটতেও সময় লাগবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখাতে হবে, তা হল প্রতি ১০ দিন অন্তর অন্তর নুনটা বদলে ফেলতে হবে। এমনটা করলে দেখবেন আরও বেশি মাত্রায় উপকার মিলবে।

২. গুড লাককে রোজের সঙ্গী বানাতে:
একথা তো মানবেন যে ভাগ্য সহায় হলে যে কোনও কাজে সফলতা লাভের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি কর্মক্ষেত্রে থেকে রোজকার জীবন, সব ক্ষেত্রেই অফুরন্ত সুখের সন্ধান মেলে। তাই তো বলি বন্ধু, ব্যাড লাক যাতে কোনও মতে আপনার ধারে কাছে ঘেঁষতে না পারে, সেদিকে সদা নজর রাখা একান্ত প্রয়োজন। আর ঠিক এই কারণেই বাড়ির সদর দরজার সামনে অল্প করে সি সল্ট ফেলে রাখতে হবে। এমনটা করলে খারাপ শক্তি গৃহস্থে যেমন প্রবেশ করতে পারবে না, তেমনি গুড লাক রোজের সঙ্গী হয়ে উঠবে।

৩. টাকা-পয়সা সংক্রান্ত ঝামেলা মিটে যাক এমনটা যদি চান:
ফেংশুই বিশেষজ্ঞদের মতে বাড়ির প্রতিটি কোণায় অল্প করে সি সস্ট রেখে দিলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কমতে শুরু করে। ফলে কোনও ধরনের খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি পরিবারের কারও কোনও জটিল রোগে আক্রান্ত হওয়ার বা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আক্রান্ত হওয়ার আশঙ্কাও যায় কমে। শুধু তাই নয়, সি সল্ট বাড়ির প্রতিটি কোণায় পেজেটিভ শক্তির মাত্রাকে বাড়য়ে তোলে, যার প্রভাবে অর্থনৈতিক উন্নতি ঘটার সম্ভাবনাও বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে। তা হল প্রতি দশ দিন অন্তর অন্তর কিন্তু নুনটা বদলে ফলতে হবে। না হলে তেমন কোনও উপকারই পাবেন না!

৪. সুখে শান্তিতে থাকতে চান তো:
এমনটা বিশ্বাস করা হয় যে প্রতিদিন সি সল্ট মেশানো জল দিয়ে ঘর মুছলে খারাপ সময় কেটে যেতে সময় লাগে না। ফলে হারিয়ে যাওয়া সুখ-শান্তি যেমন নিমেষে ফিরে আসে, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, এই ঘরোয়া টোটকাটিকে কাজে লাগালে চার দেওয়ালের অন্দরে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে নানাবিধ সুফল মিলতে সময় লাগে না। তাই তো বলি বন্ধু, বাকি জীবনটা যদি সুখে-শান্তিতে থাকতে হয়, তাহলে নুন জল দিয়ে ঘর মোছা শুরু করুন। দেখবেন উপকার মিলবে একেবারে হাতে-নাতে!

৫. একবাটি জলে অল্প নুন:
ফেংসুই শাস্ত্রের উপর লেখা একাধিক বই অনুসারে বাড়ার সদর দরজার সামনে অথবা কোনও একটা কোণে যদি ছোট একটা বাটিতে জল নিয়ে তাতে অল্প করে সি সল্ট মিশিয়ে রাখা যায়, তাহলে গৃহস্থের অন্দরে খারাপ শক্তির প্রবেশ আটকে যায়। আর এমনটা হলে খারাপ সময় কেটে যেতে যেমন সময় লাগে না, তেমনি অর্থনৈতিক উন্নতি ঘটে চোখে পরার মতো।



Click it and Unblock the Notifications