Saraswati Puja Decoration Ideas: সরস্বতী পুজোয় কেমন হবে অন্দরের সাজ? রইল কিছু টিপস

Saraswati Puja Decoration Ideas in Bengali: আজ সরস্বতী পুজো। স্কুল, কলেজ থেকে বাঙালির ঘরে ঘরে শঙ্খ বেজে উঠেছে বাগদেবীর আরাধনায়। প্রায় প্রতিটি বাড়িতেই সরস্বতী পুজো হয়। আর বাড়িতে পুজো হলে অন্দরসজ্জার দিকে তো বিশেষ নজর দিতেই হবে। পুজোর মণ্ডপ থেকে শুরু করে গোটা বাড়ি কী ভাবে ঘর সাজাবেন সরস্বতী পুজোয়, দেখে নিন তারই কিছু টিপস-

Saraswati puja decoration ideas at home

১) পুজোর জায়গাটি ভালো করে সাজান। থার্মোকল দিয়ে পুরো মণ্ডপটা সাজাতে পারেন। থার্মোকল কেটে হাঁস, ফুল, কল্কা এবং বিভিন্ন নকশা তৈরি করুন। এ ছাড়া, রঙবেরঙের কাগজ দিয়েও বিভিন্ন ডিজাইন করতে পারেন পুজোর স্থানে। কাগজ দিয়ে কয়েকটা বড় পদ্মফুল বানান এবং দেবীর আসনের চারপাশে লাগিয়ে দিন। ক্রেপ পেপার দিয়ে ফুল এবং অন্যান্য নকশা তৈরি করে মণ্ডপ সাজান।

২) বাড়িতে পুজো হবে, অথচ আল্পনা থাকবে না, তা আবার হয় নাকি! আল্পনা যে কোনও পুজোরই মূল আকর্ষণ। আল্পনা ছাড়া পুজো পুজো ভাবটাই যেন আসে না। এই সরস্বতী পুজোয় খড়িমাটি দিয়ে পুজোয় জায়গা, বাড়ির উঠোন থেকে দুয়ার পর্যন্ত ভরিয়ে ফেলুন নানা রকম ডিজাইনে।

৩) ঠাকুরের আসনের পাশে সযত্নে গুছিয়ে রাখুন বই, খাতা। বাড়িতে গানবাজনার চর্চা থাকলে বাদ্যযন্ত্রগুলি ঠাকুরের পাশে সাজিয়ে রাখতে পারেন। এতে দেখতেও ভালো লাগবে।

৪) রঙবেরঙের আলো দিয়ে মুড়ে ফেলুন গোটা বাড়ি। টুনি বাল্‌ব, নানা রকমের এলইডি লাইট দিয়ে সাজিয়ে ফেলুন মণ্ডপ থেকে পুরো বাড়ি।

৫) চৌকিতে দেবীকে বসানোর আগে সুন্দর আসন পেতে নিন। রঙ বেরঙের কাপড় দিয়ে কুচি করে করে চৌকির চারপাশটা মুড়ে দিন। সুন্দর সুন্দর সুতির বা সিল্কের কাপড় দিয়ে ব্যাকগ্রাউন্ডটাও সাজাতে পারেন।

X
Desktop Bottom Promotion