Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) দীপাবলীতে বাজি ফাটানোর সময় কি করবেন আর কি করবেন না
আলো আর রোশনাইয়েই উৎসব দিওয়ালি বা দীপাবলী। এইদিন আলোয় আলোয় সেজে ওঠে গোটা দেশ। আট থেকে আশি মেতে ওঠে খুশিতে। কাশ্মীর থেকে কন্যাকুমারী একযোগে পালন করে এই খুশির উৎসব।
কালীপুজোয় বাচ্চা থেকে শুরু করে মাঝবয়সীদের কাছে উৎসবের আলাদা আর একটি গুরুত্ব রয়েছে। তা হল বাজি ফাটানো। বাড়ি মেয়ে, বউরা যেমন বাড়ির চারপাশে প্রদীপ বা মোমবাতি দিয়ে সুন্দর করে ভরিয়ে তোলেন, তেমনই বাড়ির কচিকাঁচা, তরুণরা সন্ধে নামতে না নামতেই বাজি ফাটিয়ে উৎসবে মাতে।
তবে এসময়ে সাবধান। বাজি ফাটানোর সময়ে কি কি এদিন করবেন আর কি করবেন না তা জেনে নিন আগে থেকে।

কি করবেন না
ভিড় বা ঘিঞ্জি জায়গায়, সরু রাস্তায় বা ছোট উঠোনে অথবা বাড়ির মধ্যেই কোনওরকম বাজি ফাটাবেন না।

কি করবেন না
বড়দের উপস্থিতি ছাড়া ছোটদের হাতে একেবারেই বাজি দেবেন না। সর্বদা লক্ষ্য রাখবেন।

কি করবেন না
বড়রা কখনও পকেটে একসঙ্গে বাজি ও দেশলাই, লাইটারের মতো জিনিস রাখবেন না।

কি করবেন না
না ফাটা বাজিগুলিকে সরানোর সময় যথাযথ সাবধানতা অবলম্বন করুন।

কি করবেন না
বাহাদুরি করে হাতে নিয়ে শব্দবাজি ফাটাতে যাবেন না। আপনার দেখাদেখি ছোটরা তা করলে প্রাণঘাতী হতে পারে।

কি করবেন না
ছোটদের ও বিশেষ করে মহিলারা বড় ঢিলে জামাকাপড় পড়বেন না। তাতে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে।

কি করবেন না
পটকা বা শব্দবাজি ফাটানোর সময়ে তা দেশলাই বা লাইটার দিয়ে ধরাবেন না। তাতে হঠাৎ বাজি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

কি করবেন না
গাছের তলায় বা উপরে বাধা থাকলে রকেট বা এই জাতীয় কোনও বাজি ফাটাবেন না। খোলা আকাশের নিচে বাড়ি র ছাদে ফাটাতে পারেন। তবে অবশ্যই চারিদিকে লক্ষ্য রেখে। মজুত করা বাজির আশেপাশে কোনও জ্বলন্ত মোমবাতি, ধূপকাঠি বা বাজির টুকরো পড়লে তা সরিয়ে দিন।

কি করবেন না
রাস্তায় চলন্ত গাড়িঘোড়ার মাঝে বাজি ফাটাবেন না। তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।

কি করবেন না
সর্বোপরি বাজি ফাটানোর সময়ে কোনওভাবেই কাছে গিয়ে চোখ বন্ধ করবেন না। আর কোনও বাজি না ফাটলে তা কাছে গিয়ে পা দিয়ে ঠেলে দেখতে যাবেন না।

কি করবেন
কেনা বাজিগুলি সবসময়ই ঢেকে রাখুন। বাক্স থেকে বাজি বের করে ফের তা ঢেকে রাখুন।

কি করবেন
যেখানে বাজি ফাটানো হচ্ছে, সেই জায়গা থেকে দূরে নির্দিষ্ট জায়গায় বাজি মজুত করুন। সেখান থেকে নিয়ে এসে একে একে ফাটান।

কি করবেন
যদি একান্ত ফাটাতে ইচ্ছে হয় তবে খোলা জায়গায় বা মাঠে শব্দবাজি ফাটান। পারলে আলোর বাজি দিয়েই দীপাবলী উপভোগ করুন, শব্দবাজি থেকে দূরে থাকুন।

কি করবেন
বাজির উপরে মুখ দিয়ে উপুড় হয়ে আগুন দিতে যাবেন না। দূর থেকে আগুন দিন।

কি করবেন
বিপদের কথা মাথায় রেখে, যেখানে বাজি ফাটাচ্ছেন তার কাছেই খানিকটা জল ও একটি কম্বল রেখে দিন।



Click it and Unblock the Notifications