প্রথম সাক্ষাতে ঋষি কাপুরকে পছন্দ হয়নি নিতু সিং-এর, জানুন তাঁদের মিষ্টি প্রেম কাহিনী

দু'বছর ধরে ক্যান্সারের সাথে লড়াইয়ের পরে, অবশেষে থমকে গেল বলিউড খ্যাত অভিনেতা ঋষি কাপুরের জীবন। শেষ মুহুর্তগুলিতেও তিনি বাঁচার জন্য লড়াই করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে হল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র মহল।

Know About The Beautiful Love Story Of Rishi Kapoor And Neetu Singh

এই জীবন-মৃত্যুর খেলায় সর্বক্ষণ যিনি তাঁকে সমর্থন করেছেন অর্থাৎ ঋষি কাপুরের শেষ সময় পর্যন্ত যিনি পাশে ছিলেন, তিনি হলেন তাঁর স্ত্রী নিতু সিং। চলচ্চিত্র জগতের অন্তর্ভুক্ত এই দুই ব্যক্তিত্বের প্রেমের গল্পটিও ছিল স্বপ্নের মতো।

ঋষি-নিতুর প্রথম সাক্ষাৎ

ঋষি-নিতুর প্রথম সাক্ষাৎ

ঋষি কাপুর এবং নিতু সিং-এর প্রথম সাক্ষাৎ হয়েছিল 'জাহরিলা ইনসান' এর সেটে। ঋষি সারাক্ষণই নিতু-র সঙ্গে হাসি-মজা করতেন, কিন্তু কোনও সমস্যা হলে তিনি সবার আগে নিতু সিং-এর সঙ্গেই শেয়ার করতেন। সেই সময়, ঋষির অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবং নিতু সিং সেটা জানত। আসলে, তিনি তাঁর বান্ধবীকে মানানোর জন্য নিতু-কে দিয়েই টেলিগ্রাম লেখাতেন।

টেলিগ্রাম লেখানোর সময়ই নিজের মন দিয়েছিলেন

টেলিগ্রাম লেখানোর সময়ই নিজের মন দিয়েছিলেন

দুজনের মধ্যে খুব ভাল বন্ধুত্ব ছিল। ঋষি নিজের সমস্ত গোপন কথা নিতু-এর কাছেই শেয়ার করত। গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর ঋষি কাপুর তাকে ভুলে যেতে শুরু করেন এবং নিতুর প্রতি আকর্ষণ অনুভব করেছিলেন। নিতু সিং-এর মধ্যে তিনি তাঁর স্বপ্নের জীবনসঙ্গীকে দেখতে পেয়েছিলেন। 'জাহরিলা ইনসান' ছবি করার পরে, ঋষি কাপুর ইউরোপে চলে গিয়েছিলেন এবং দূরে থাকাকালীন, নিতুর প্রতি তাঁর প্রেম উপলব্ধি হয়েছিল। সেখান থেকে তিনি নিতুর কাছে টেলিগ্রাম পাঠাতেন।

ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগেনি

ঋষির সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগেনি

একটি সাক্ষাৎকারে নিতু সিং জানিয়েছিলেন যে, প্রথম সাক্ষাতে তাঁর ঋষি কাপুরকে ভাল লাগেনি।

নিতু সিংয়ের মা খুশি হননি

নিতু সিংয়ের মা খুশি হননি

ফিল্ম সেটে ঋষি ও নিতুর মধ্যে বন্ধুত্ব হওয়া এবং দুজনের মধ্যে সম্পর্ক গাঢ় হওয়া নিয়ে খুশি হননি নিতু সিংয়ের মা। তিনি চেয়েছিলেন, যাতে নিতু-র ক্যারিয়ারে অগ্রগতি হয় এবং সে যেন কোনও প্রকার গসিপে জড়িয়ে না পড়ে। কিন্তু ঋষি কাপুর যখন নিতু সিংয়ের কাছে বিয়ের প্রস্তাব রেখেছিলেন, তখন তিনি তা অস্বীকার করতে পারেননি। অবশেষে, ১৯৮০ সালের ২২ জানুয়ারি দুজনে সাত পাকে বাঁধা পড়েন।

দুজনেই বিয়েতে অজ্ঞান হয়ে পড়েছিলেন

দুজনেই বিয়েতে অজ্ঞান হয়ে পড়েছিলেন

হ্যাঁ, আপনি শুনে অবাক হতে পারেন। আসলে, নিতু সিং বিয়ের ভারি পোশাক সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। একই সময়ে, ঋষি কাপুর তাঁর বিয়েতে এত মানুষের ভিড় দেখে বেঁহুশ হয়ে পড়েছিলেন।

নিতু নিজের কেরিয়ার ছেড়েছিলেন

নিতু নিজের কেরিয়ার ছেড়েছিলেন

নিতু সিং খুব অল্প সময়েই বলিউডে ভালো জায়গা করে নিয়েছিলেন। তিনি তাঁর কেরিয়ারের একটি ভাল পর্যায়ে ছিলেন। তবে, বিয়ের পর তিনি নিজের ফিল্ম কেরিয়ারকে বিদায় জানিয়েছিলেন।

কোনও সন্দেহ নেই যে, ঋষি এবং নিতু কেবল তাদের সময়েই নয়, বর্তমান সময়ের কাপলদেরও প্রেমের আসল অর্থ বুঝিয়েছেন। ঋষির প্রত্যেকটা কথাকে নিতু শান্তভাবে সমর্থন করতেন। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের সময় নিতু প্রতিটি মুহুর্তে ঋষির পাশে থেকেছে, সমর্থন করেছে।

Story first published: Thursday, April 30, 2020, 19:39 [IST]
X
Desktop Bottom Promotion