Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বাস্তু মেনে ঘরের সঠিক দিকে রাখুন এসি, ফ্রিজ, টিভি! বাড়বে সুখ ও সমৃদ্ধি
সাজানো-গোছানো ঘর সকলকে আকৃষ্ট করে। ঘরের প্রতিটি জিনিস সঠিক জায়গায় রাখলে দেখতে যেমন ভালো লাগে, তেমনই বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাবও বাড়ে। টিভি, ফ্রিজ, এসি, ফিল্টার - এ সব প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। বাস্তুশাস্ত্র মতে, এই সমস্ত জিনিস রাখার একটি নির্দিষ্ট দিক রয়েছে। বাস্তুর সঠিক নিয়ম মেনে এই বস্তুগুলি রাখলে পরিবারে সুখ, সমৃদ্ধির আগমন হয়। আর, ভুল দিকে কোনও জিনিস রাখলে বাস্তু দোষ দেখা যায়। বাড়িতে একের পর এক সমস্যা লেগেই থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে থাকা সমস্ত ইলেকট্রনিক জিনিসের ওপর রাহু এবং শনির বিশেষ প্রভাব থাকে। এই জিনিসগুলি সঠিক দিকে না রাখা হলে বাড়িতে নেতিবাচক শক্তির বিস্তার ঘটে। চলুন জেনে নেওয়া যাক, বাস্তু মতে বাড়ির কোন দিকে কোন জিনিস রাখা উচিত -

এসি রাখার সেরা দিক
উত্তর-পশ্চিম কোণকে বায়ু দিক মনে করা হয়। এই দিকে কুলার এবং এসি রাখলে এর প্রভাব ও আয়ু বৃদ্ধি পায়। এতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে। পাশাপাশি এসি বা কুলার তাড়াতাড়ি নষ্টও হয় না। তবে উত্তর-পশ্চিম দিকে লাগাতে না পারলে, উত্তর দিকেও এগুলি লাগানো যেতে পারে।

জলের ফিল্টার রাখার সেরা দিক
আজকাল প্রায় প্রতিটি ঘরেই জলের ফিল্টার থাকে। সাধারণত রান্নাঘরেই ফিল্টার লাগানো হয়। তবে শুধুমাত্র রান্নাঘরের উত্তর দেওয়ালেই ফিল্টার রাখুন। কারণ এই দিকটিকে জলের দিক বলা হয়। বাড়ির উত্তর দিকে জল সংক্রান্ত জিনিস রাখা খুব শুভ। এতে পরিবারের সকলের স্বাস্থ্য ও আর্থিক অবস্থা ভালো থাকে।

ঘরের কোন দিকে টিভি রাখবেন
সাধারণত বসার ঘরেই টিভি রাখা থাকে। বসার ঘরের পূর্ব দেওয়ালে টিভি লাগিয়ে রাখুন। পূর্ব দিকে টিভি লাগালে, তা দেখার সময় ব্যক্তির মুখও পূর্ব দিকে থাকবে। এই দিকে টিভি লাগানো অত্যন্ত শুভ। তবে কোনও কারণে তা সম্ভব না হলে, উত্তরের দেওয়ালেও টিভি লাগাতে পারেন।
কথিত আছে যে, ইতিবাচক শক্তি অধিকাংশ সময় পূর্ব দিক দিয়েই প্রবাহিত হয়, যা আমাদের মনে পবিত্রতার সঞ্চার করতে সাহায্য করে।

ফ্রিজ কোন দিকে রাখবেন
ফ্রিজ পশ্চিম দেওয়ালে সেট করুন। এই দিকটি বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য সেরা বলে মনে করা হয়। এই দিকে ফ্রিজ রাখলে , তা বহু দিন পর্যন্ত ভালো থাকে। তাছাড়া, পশ্চিম দিকে ফ্রিজ রাখলে তার দরজা পূর্ব দিকেই খুলবে। পূর্ব দিকে মুখ থাকায় তার ওপর ইতিবাচক শক্তির প্রভাব পড়বে।



Click it and Unblock the Notifications