Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, জেনে নিন এই অজানা তথ্যগুলি
Republic Day 2025: ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ সরকারের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয়। এরপর ১৯৪৭ সালেই স্বাধীনতার পর, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি দল সংবিধান রচনার প্রস্তাব পেশ করে। টানা দুই বছরের দীর্ঘ আলোচনার পর, ১৯৫০ সালে ২৪ জানুয়ারি সংবিধান গৃহীত হয়। গৃহীত হওয়ার আরও দুদিন পর অর্থাৎ ১৯৫০ সালে ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান (Constitution of India) কার্যকরী হয়। ভারত সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র দেশ হিসাবে গড়ে ওঠে। সেদিন ২১টি গান স্যালুট এবং জাতীয় পতাকা উত্তোলন করে ঐতিহাসিক দিনটির সূচনা করা হয়।
এই দিন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে ১৯২৯ সালের ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের। আর ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি গৃহীত হয় ভারতীয় সংবিধান। এই পর্যন্ত তো কমবেশি সকলেই জানেন। তবে এই দিনটির গুরুত্ব এতই বহুবিধ যে প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025) সম্পর্কে অনেক তথ্যই অজানা আমজনতার কাছে। চলুন আজ জেনে নেওয়া যাক, সংবিধান ও প্রজাতন্ত্র দিবসের এমন কিছু অজানা তথ্য (Some unknown facts about Constitution and Republic Day), যা সম্পর্কে অবগত নন অনেক মানুষই।

ছবি সৌজন্য- PTI
. সংবিধান মানেই শুধু লেখা তা কিন্তু নয়। সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা। এই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা। এতে রয়েছে বেদ, মহাভারত এবং রামায়ণের ছবি। সঙ্গে রয়েছে মহাত্মা গাঁধীর ডান্ডি অভিযান ও সুভাষ চন্দ্র বসুর ছবিও। এছাড়াও এতে থাকা টিপু সুলতান ও অশোকের ছবিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও।
. ১৯৫৫ সালে রাজপথে প্রজাতন্ত্র দিবসের উদযাপন শুরু হয়। তবে এর আগে এই রাস্তার নাম ছিল কিংসওয়ে। যার নাম পরিবর্তন করে হয় রাজপথ।
. প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পন্ডিত নেহরুর অনুরোধে টানা ৬ মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পন্ন করে ছিলেন। তবে আপনি জানলে অবাক হবেন, তিনি কিন্তু এই গোটা কাজের জন্য একটা টাকাও পারিশ্রমিক নেননি।
. প্রতি বছর কোনও একজন রাষ্ট্র নায়ক, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসেন। প্রথম বছর অর্থাৎ, ১৯৫০ সালে প্রথমবার এসেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ।
. সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল দুটি। একটি হিন্দি এবং অপরটি ইংরেজিতে।
. সংসদ ভবনে হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি দুটি হিলিয়াম পূর্ণ বদ্ধ পাত্রে সংরক্ষিত রয়েছে।
. সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার।
. ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান।
. ২৪শে জানুয়ারি ৩০৮ জন সদস্য সংবিধানে সই করে ছিলেন।
. ২৫১ পৃষ্ঠার আকর গ্রন্থটির ওজন ৩ কিলো ৭৫০ গ্রাম।



Click it and Unblock the Notifications