স্টাইলিশ কাজল

By Swaity Das
kajol at airport

নব্বই-এর দশকে বলিউডে যখন রাজ করছেন মাধুরী, শ্রীদেবীর মতো নায়িকারা, তখন ফিল্মি দুনিয়ায় অভিনয় দক্ষতার এক অন্য সংজ্ঞা তৈরি করলেন কাজল। শুধু অভিনয়ই বা কেন? নায়িকা মানেই যে পর্দায় শুধু শ্বেত, শুভ্র ত্বকের অধিকারিণী হওয়া নয়, তাও প্রমাণ করেছেন তনুজা কন্যা। সেই বাজিগর থেকে যাত্রা শুরু। কালোহরিণ চোখের চাহনিতে বাজিমাত প্রথম ছবিতেই। এরপর একের পর এক হিট ছবির দৌলতে মানুষ তাকে হৃদয়ে জায়গা দিয়েছেন।

তাই লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে থাকা সত্ত্বেও পাপারাৎজি মহল তাকে নিয়ে আজও উৎসুক। কিছুদিন আগেই এমনই এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছিলেন কাজল দেবগন। আবারও তাই। সেই একই লুকে। মুম্বাই এয়ারপোর্টে। চেক প্রিন্টের ওপর ফ্লোরাল ডিজাইনের মিডি ড্রেস। কোমরে মানানসই বেল্ট। ব্যস, কাজল যেন সেই সিনেপরী। তবে শুধু ড্রেস নয়, তাক লাগানো মানানসই স্নিকারস আর বড় ফ্রেমের সানগ্লাসে পিকচার পারফেক্ট স্টাইল কাজলের।

Story first published: Monday, July 10, 2017, 16:32 [IST]
X
Desktop Bottom Promotion