Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শুধুমাত্র গায়িকাই নন, এবার মডেলদের মতো র্যাম্পে হাঁটলেন রানু মণ্ডল!
ফের খবরের শিরোনামে রানু মণ্ডল। রানাঘাটের প্ল্যাটফর্মে গান গাওয়া, সেখান থেকে একেবারে বলিউডে প্লে ব্যাক, রানু মণ্ডল এ বছরের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। খ্যাতি আর্জনের পাশাপাশি নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। বর্তমানে তিনি নেট দুনিয়ায় নেটিজেনদের কাছে আলোচ্চ্য বিষয় হয়ে দাঁড়িয়েছেন।

গানের দৌলতে বহুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন রানু, পাড়ি দিয়েছিলেন মুম্বই।রানাঘাট ছেড়ে পাকাপাকিভাবে তাঁর বাসস্থান হয়ে দাঁড়িয়েছে মুম্বই। জনপ্রিয়তা অর্জনের পরে কিছুটা বদলেছিলেন নিজেকে। তবে, এবার একেবারে আপাদমস্তক নিজেকে বদলে ফেললেন তিনি!
শনিবার তাঁর নতুন মেকওভারের ছবি ভাইরাল হতেই ছবিকে ঘিরে মিম-এ ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। কেউ কেউ রবীন্দ্রনাথের লেখা 'আমাদের ছোটো নদী' কবিতার অংশকে টেনে এনে লিখেছেন- 'চিক চিক করে বালি, কোথা নেই কাদা, হাত দুটো কালো কালো, মুখ কেন সাদা। কেউ কেউ আবার হলিউডের হরর ফিল্ম 'কনজিউরিং'-এর ভূতের সঙ্গে তুলনা করেছেন।
যতই মিম ও সমালোচনা হোক না কেন, রানু মন্ডল এখন সেলিব্রিটি। একজন বুদ্ধিমান সেলেবের মতই এইসব সমালোচনা বা মিম-কে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছেন তিনি। শুধুমাত্র মেকওভারই নয়, পাশাপাশি এক পার্লারের কর্ত্রীর হাত ধরে গানের তালে র্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিলেন তিনি। খাঁটি পেশাদারের মত ক্যাটওয়াকও করলেন রানাঘাটের রানু মণ্ডল। এখানেই শেষ নয়! হাসি মুখে সুপার মডেলদের মত দর্শকদের উদ্দেশ্যে হাতও নাড়লেন রানু।
শনিবার এই নতুন মেকওভারের ছবি ভাইরাল হলেও, কোন তাঁর এই সাজ তার কারণ তখনও জানা যায়নি। পরে, রানুর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা 'র্যাম্প ওয়াক'-এর ভিডিয়ো ভাইরাল হতেই জানা যায়, এই শো-এর জন্যই তাঁর এই নতুন সাজ। পরনে বেইজ রঙা লেহেঙ্গা, খোঁপায় লাল গোলাপ ফুল। সামনা সামনি এক ঝলক দেখলে আপনিও হয়তো নাও চিনতে পারেন।
কয়েক মাস আগে তাঁর গলায় গাওয়া লতা মঙ্গেশকরের একটি গানের ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জীবন বদলে যায়, রানাঘাট প্ল্যাটফর্মে থাকা এই রানু মণ্ডলের। সোশ্যাল মিডিয়াই তাঁকে বানিয়ে দেয় সেলিব্রিটি। আজ তিনি সফল। আর পাঁচটা সেলিব্রিটির মত জনমানসে চর্চিত মুখ এখন রানু মণ্ডল।



Click it and Unblock the Notifications
