Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Raksha Bandhan: রাখী বন্ধনে বোনকে কী উপহার দেবেন ভাবছেন? রইল দারুণ ৬ আইডিয়া
ভাই-বোনের দুষ্টু-মিষ্টি সম্পর্ককে আরও মজবুত করার উৎসব হল রাখী বন্ধন। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাখী পূর্ণিমা। এ দিন ভাইয়ের হাতে রাখী বাঁধেন বোনেরা। পরিবর্তে বোনকে উপহার দেন ভাইয়েরা এবং সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

এ বছর রাখীতে বোনকে কী উপহার দেবেন বুঝতে পারছেন না? আজকের আর্টিকেলে রাখী বন্ধন উপলক্ষে কিছু উপহারের সন্ধান রইল।

মেকআপ প্রোডাক্ট
সাজগোজ করতে প্রত্যেকে মেয়েই পছন্দ করে। তাই এবার রাখী বন্ধনে আপনার বোন বা দিদিকে তাঁর পছন্দের কোনও মেকআপ প্রোডাক্ট গিফ্ট করতে পারেন। লিপস্টিক, নেল পলিশ, লাইনার, মাসকারা, কাজল, ফেস পাউডার, ফাউন্ডেশন দিতে পারেন, কিংবা একটা মেকআপ বক্সই উপহার দিতে পারেন। এছাড়াও, হেয়ার কেয়ার অথবা ত্বকের যত্নের পণ্যও গিফ্ট করতে পারেন।

মানিব্যাগ
দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে একটি হল পার্স বা মানিব্যাগ। রাখী বন্ধনে এবার বোনকে পার্স, স্লিং ব্যাগ উপহার দিতে পারেন। কথায় ছলে বোনের পছন্দ জেনে নিন, সেই মতো ব্যাগ কিনুন।

স্মার্ট ওয়াচ
আপনার বোনের যদি ঘড়ির প্রতি শখ থাকে, তাহলে রাখী বন্ধন উপলক্ষে আপনি আপনার বোনকে একটি স্মার্ট ওয়াচ উপহার দিতে পারেন। যুগের সাথে পাল্লা দিয়ে চলার জন্য আজকাল প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করেন। তাই এবার বোনকে একটি স্মার্ট ওয়াচ উপহার দিন।

চকোলেট বক্স
রাখীতে বোনকে এক বাক্স চকোলেট বা ক্যাডবেরি সেলিব্রেশন উপহার হিসেবে দিতে পারেন। চকোলেট প্রত্যেকেরই খুব পছন্দের। যে কোনও অনুষ্ঠানে বা উপলক্ষ্যে এই গিফ্ট সবার মুখে হাসি ফোটাতে সক্ষম।

ডায়েরি বা বই
আপনার বোন যদি লিখতে ভালবাসে, তাহলে তাকে একটি সুন্দর নোটবুক বা ডায়েরি গিফ্ট করুন। তাতে সে কবিতা, গল্প বা নিজের মনের কথা লিখে রাখতে পারবে। সমস্ত স্মৃতি ডায়েরির পাতায় ধরে রাখতে পারবে। আর, বোন বই পড়তে পছন্দ করলে তাঁর পছন্দের লেখকের উপন্যাসও গিফ্ট করতে পারেন।

জুয়েলারি
জুয়েলারি পরতে কম-বেশি প্রত্যেক মেয়েই পছন্দ করে। এবার রাখীতে বোনকে সুন্দর দেখে কানের দুল, গলার হার কিংবা হার-কানের সেট উপহার দিতে পারেন। আর যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে তাকে হালকা সোনার গয়নাও উপহার দিতে পারেন।



Click it and Unblock the Notifications